বিশ্বের সবচেয়ে দ্রুত চার্জিং প্রযুক্তির স্মার্টফান



সেলফি এক্সপার্ট অ্যান্ড লিডার অপো নিয়ে এসেছে বিশ্বের সবচেয়ে দ্রুত চার্জিং প্রযুক্তি সুপার ভিওওসি এবং দ্রুততম কার্যক্ষমতার জন্য ‘ফাস্ট লেন’ প্রযুক্তি সম্পন্ন স্মার্টফোন ‘আর১৭ প্রো’। ফোনটিতে রয়েছে স্মার্ট অ্যাপারচার-এর দুর্দান্ত সেলফি ও ব্যাক ক্যামেরা এবং ‘হিডেন’ ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। ১০ ডিসেম্বর থেকে বহুল প্রত্যাশিত অপো আর১৭ প্রো প্রি-বুকিং করা যাবে। ৬৯,৯৯০ টাকা মূল্যের এই ফোনটি বাজারে পাওয়া যাবে ১৫ ডিসেম্বর থেকে।

প্রিমিয়াম মানের অপো আর১৭ প্রো হ্যান্ডসেটটি প্রি-বুকে ‍উপহার হিসেবে রয়েছে একটি আকর্ষণীয় ব্লুটুথ হেডফোন এবং একটি গ্র্যাডিয়েন্ট স্পোর্টস ওয়াটার বোটল।

অপো আর১৭ প্রো-এর মাধ্যমে স্মার্ট ক্যামেরার সকল ধরনের ফিচার উপভোগ করা যাবে। ব্যাক ক্যামেরায় থাকছে ১২+২০ মেগাপিক্সেল সেন্সর এবং এটি ওআইএস অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশনে সক্ষম। এছাড়াও স্মার্ট অ্যাপারচারের সুবিধা তো থাকছেই (এফ/১.৫-এফ/২.৪)। এছাড়া প্রাকৃতিক সৌন্দর্য সম্পন্ন সেলফি তোলার জন্য রয়েছে ২৫ মেগাপিক্সেল এআই ফ্রন্ট ক্যামেরা।

অসাধারণ প্রযুক্তিগত উদ্ভাবনসমৃদ্ধ আর১৭ প্রো-তে রয়েছে ওয়াটার ড্রপ স্ক্রিন সম্পন্ন ৬.৪ ইঞ্চি ডিসপ্লে, যার ৯১.৫% জুড়েই থাকছে স্ক্রিন। ওয়াটারড্রপের মূলভাব দ্বারা অনুপ্রাণিত স্ক্রিন সম্পন্ন এই আর১৭ প্রো-তে রয়েছে ৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি রম, যা পরিচালনা করবে শক্তিশালী স্ন্যাপড্রাগন ৭১০ প্রসেসর। এতে আরো রয়েছে নন-রিমুভ্যাবল লিথিয়াম পলিমার ৩,৭০০এমএএইচ ব্যাটারি। সুপার ভিওওসি ফ্ল্যাশ চার্জ মাত্র ১০ মিনিটে ৪০% চার্জ সম্পন্ন করতে সক্ষম। শুধুমাত্র স্ক্রিন স্পর্শের মাধ্যমে মুহূর্তেই আর১৭ প্রো স্মার্টফোনটি আনলক করা যাবে। যা সম্ভব হবে ফোনটিতে থাকা আলট্রা-ফটোসেনসিটিভ সেন্সরের কারণে, যা সুস্পষ্ট ফিঙ্গারপ্রিন্ট ইমেজ নিশ্চিত করে। এছাড়াও অপো’র কালার ওএস ৫.২ আধুনিক, কার্যকরী ও ইউজার-ফ্রেন্ডলি।

অপো বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর ড্যামন ইয়াং বলেন, ‘প্রিমিয়াম ফোন অপো আর১৭ প্রো-তে রয়েছে অত্যাধুনিক সব ফিচার, যা ব্যবহারকারীদের জীবনকে করবে আরো স্বাচ্ছন্দ্যপূর্ণ। প্রযুক্তির সঙ্গে উদ্ভাবনের সম্পর্ক স্থাপনের মাধ্যমে এই ফোনটি মোবাইল ফটোগ্রাফি প্রেমিক ও তরুণ প্রজন্মের জন্যই প্রস্তুত করা হয়েছে।’
তথ্য সুত্র: রাইজিংবিডি

Share this:

Post a Comment

 
Copyright © Ak kotha (এক কথা). Designed by OddThemes | Free Blogger Templates