boxslider

woocommerce

Entertainment

Fun & Fashion

LATEST IN TECH

International

Latest Updates

মেয়ে শিশুর ৫২৮ টি ইসলামিক নাম শেয়ার করে রাখুন, যেকোনো সময় কাজে লাগবে

October 08, 2021

১.আফরা=অর্থ =সাদা

২.সাইয়ারা=অর্থ =তারকা

৩.আফিয়া =অর্থ =পুণ্যবতী

৪.মাহমুদা =অর্থ =প্রশংসিতা

৫.রায়হানা =অর্থ =সুগন্ধি ফুল

৬.রাশীদা =অর্থ =বিদুষী

৭.রামিসা =অর্থ =নিরাপদ

৮.রাইসা =অর্থ = রাণী

৯.রাফিয়া=অর্থ = উন্নত

১০.নুসরাত =অর্থ = সাহায্য

১১.নিশাত =অর্থ =আনন্দ

১২.নাঈমাহ =অর্থ =সুখি জীবন যাপনকারীনী

১৩.নাফীসা =অর্থ =মূল্যবান

১৪.মাসূমা =অর্থ =নিষ্পাপ

১৫.মালিহা =অর্থ =রুপসী

১৬.হাসিনা =অর্থ =সুন্দরি

১৭.হাবীবা =অর্থ =প্রিয়া

১৮.ফারিহা =অর্থ =সুখি

১৯.দীবা =অর্থ = সোনালী

২০.বিলকিস =অর্থ =রাণী

২১.আনিকা =অর্থ =রুপসী

২২.তাবিয়া =অর্থ =অনুগত

২৩.তাবাসসুম =অর্থ = মুসকি হাসি

২৪.তাসনিয়া =অর্থ = প্রশংসিত

২৫.তাহসীনা =অর্থ = উত্তম

২৬.তাহিয়্যাহ =অর্থ = শুভেচ্ছা

২৭.তোহফা =অর্থ = উপহার

২৮.তাখমীনা =অর্থ = অনুমান

২৯.তাযকিয়া =অর্থ = পবিত্রতা

৩০.তাসলিমা =অর্থ = সর্ম্পণ

৩১.তাসমিয়া =অর্থ = নামকরণ

৩২.তাসনীম =অর্থ = বেহেশতের ঝর্ণা

৩৩.তাসফিয়া =অর্থ = পবিত্রতা

৩৪.তাসকীনা =অর্থ = সান্ত্বনা

৩৫.তাসমীম =অর্থ = দৃঢ়তা

৩৬.তাশবীহ =অর্থ = উপমা

৩৭.তাকিয়া শুদ্ধ চরিত্র

৩৮.তাকমিলা =অর্থ = পরিপূর্ণ

৩৯.তামান্না =অর্থ = ইচ্ছা

৪০.তামজীদা =অর্থ = মহিমা কীর্তন

৪১.তাহযীব =অর্থ = সভ্যতা

৪২.তাওবা =অর্থ = অনুতাপ

৪৩.তানজীম =অর্থ = সুবিন্যস্ত

৪৪.তাহিরা =অর্থ = পবিত্র

৪৫.তবিয়া =অর্থ = প্রকৃতি

৪৬.তরিকা =অর্থ = রিতি-নীতি

৪৭.তাইয়্যিবা =অর্থ = পবিত্র

৪৮.তহুরা =অর্থ = পবিত্রা

৪৯.তুরফা =অর্থ = বিরল বস্তু

৫০.তাহামিনা =অর্থ = মূল্যবান

৫১.তাহমিনা =অর্থ = বিরত থাকা

৫২.তানমীর ক্রোধ প্রকাশ করা

৫৩.ফরিদা =অর্থ = অনুপম

৫৪.ফাতেহা =অর্থ = আরম্ভ

৫৫.ফাজেলা =অর্থ = বিদুষী

৫৬.ফাতেমা =অর্থ = নিষ্পাপ

৫৭.ফারাহ =অর্থ = আনন্দ

৫৮.ফারহানা =অর্থ = আনন্দিতা

৫৯.ফারহাত =অর্থ = আনন্দ

৬০.ফেরদাউস বেহেশতের নাম

৬১.ফসিহা =অর্থ = চারুবাক

৬২.ফাওযীয়া =অর্থ = বিজয়িনী

৬৩.ফারজানা =অর্থ = জ্ঞানী

৬৪.পারভীন =অর্থ = দীপ্তিময় তারা

৬৫.ফিরোজা =অর্থ = মূল্যবান পাথর

৬৬.ফজিলাতুন =অর্থ = অনুগ্রহ কারিনী

৬৭.ফাহমীদা =অর্থ = বুদ্ধিমতী

৬৮.ফাবিহা বুশরা =অর্থ = অত্যন্ত ভাল শুভ

নিদর্শন

৬৯.মোবাশশিরা =অর্থ =সুসংবাদ বাহী

৭০.মাজেদা =অর্থ = সম্মানিয়া

৭১.মাদেহা =অর্থ = প্রশংসা

৭২.মারিয়া =অর্থ = শুভ্র

৭৩.মাবশূ রাহ =অর্থ = অত্যাধিক সম্পদ

শালীনী,

৭৪.মুতাহাররিফাত =অর্থ = অনাগ্রহী

৭৫.মুতাহাসসিনাহ =অর্থ = উন্নত

৭৬.মুতাদায়্যিনাত =অর্থ = বিশ্বস্ত ধার্মিক

মহিলা,

৭৭.মাহবুবা =অর্থ = প্রেমিকা

৭৮.মুহতারিযাহ =অর্থ = সাবধানতা অবলম্বন

কারিনী

৭৯.মুহতারামাত =অর্থ = সম্মানিতা

৮০.মুহসিনাত =অর্থ = অনুগ্রহ কারিনী

৮১.মাহতরাত =অর্থ = সম্মিলিত

৮২.মাফরুশাত =অর্থ = কার্ণিকার

৮৩.মাহাসানাত =অর্থ = সতী-সাধবী

৮৪.মাহজুজা =অর্থ = ভাগ্যবতী

৮৫.মারজানা =অর্থ = মুক্তা

৮৬.আমিনা =অর্থ = নিরাপদ

৮৭.আনিসা =অর্থ =কুমারী

৮৮.আদীবা =অর্থ =মহিলা সাহিত্যিক

৮৯.আনিফা =অর্থ =রুপসী

৯০.আতিয় =অর্থ =আগমনকারিণী

৯১.আছীর =অর্থ =পছন্দনীয়

৯২.আহলাম =অর্থ = স্বপ্ন

৯৩.আরজা =অর্থ =এক

৯৪.আরজু =অর্থ = আকাঙ্ক্ষা

৯৫.আরমানী =অর্থ =আশাবাদী

৯৬.আরীকাহ =অর্থ =কেদারা

৯৭.আসমাহ =অর্থ = =সত্যবাদীনী

৯৮.আসীলা =অর্থ = =চিকন

৯৯.আসিফা =অর্থ = =শক্তিশালী

১০০.আসিলা =অর্থ = =নিখুঁত

১০১.আদওয়া =অর্থ = =আলো

১০২.আতিকা =অর্থ = =সুন্দরি

১০৩.আফনান =অর্থ = =গাছের শাখা-প্রশাখা

১০৪.আসিয়া =অর্থ = শান্তি স্থাপনকারী

১০৫.মাছুরা =অর্থ = নল

১০৬.মাহেরা =অর্থ = নিপুনা

১০৭.মোবারাকা =অর্থ = কল্যাণীয়

১০৮.মুবতাহিজাহ =অর্থ = উৎফুল্লতা

১০৯.মাবশূ রাহ =অর্থ = অত্যাধিক সম্পদ

শালীনী

১১০.মুবীনা =অর্থ = সুষ্পষ্ট

১১১.মুতাহাররিফাত =অর্থ = অনাগ্রহী

১১২.মুতাহাসসিনাহ =অর্থ = উন্নত

১১৩.মুতাদায়্যিনাত =অর্থ = বিশ্বস্ত ধার্মিক

মহিলা

১১৪.মুতাকাদ্দিমা =অর্থ = উন্নতা

১১৫.মুজিবা =অর্থ = গ্রহণ কারিনী

১১৬.মাজীদা =অর্থ = গোরব ময়ী

১১৭.মহাসেন =অর্থ = সৌন্দর্য

১১৮.মুহতারিযাহ =অর্থ = সাবধানতা অবলম্বন

কারিনী

১১৯.মুহতারামাত =অর্থ = সম্মানিতা

১২০.মুহসিনাত =অর্থ = অনুগ্রহ

১২১.শান্তা =অর্থ = শান্ত

১২২.তানিয়া =অর্থ = রাজকণ্যা

১২৩.শামীমা =অর্থ = সুগন্ধি

১২৪.তাহিয়া =অর্থ = সম্মানকারী

১২৫.ইসরাত =অর্থ = সাহায্য

১২৬.জুঁই একটি ফুলের নাম

১২৭.নাজমা =অর্থ = দামী

১২৮.সায়মা =অর্থ = রোজাদার,

১২৯.শারমিন =অর্থ = লাজুক

১৩০.জাকিয়া =অর্থ = পবিত্র

১৩১.হামিদা =অর্থ = প্রশংসিত

১৩২.নাদিয়া =অর্থ = আহবান

১৩৩.তানজুম=অর্থ = তারকা

১৩৪.মুনতাহা =অর্থ = পরিক্ষিত

১৩৫.লতিফা =অর্থ = ঠাট্টা

১৩৬.রিমা =অর্থ = সাদা হরিণ

১৩৭.পাপিয়া =অর্থ = সুকণ্ঠি নারী

১৩৮.নাসরিন =অর্থ = সাহায্যকারী

১৩৯.মনিরা =অর্থ = জ্ঞানী

১৪০.আফসানা =অর্থ = উপকথা

১৪১.জারা =অর্থ = গোলাম

১৪২.ফারিয়া =অর্থ = আনন্দ

১৪৩.ইরতিজা =অর্থ = অনুমতি

১৪৪.সুলতানা =অর্থ = মহারানী

১৪৫.নাদিরা =অর্থ = বিরল

১৪৬.হালিমা =অর্থ = দয়ালু

১৪৭.শিরিন =অর্থ = সুন্দরী

১৪৮.আক্তার =অর্থ = ভাগ্যবান

১৪৯.সামিয়া =অর্থ = রোজাদার

১৫০.শাহিনুর =অর্থ = চাঁদের আলো

১৫১.ইয়াসমিন =অর্থ = ফুলের নাম

১৫২.হাবিবা =অর্থ = প্রেমিকা

১৫৩.রোমানা =অর্থ = ডালিম

১৫৪.মমতাজ =অর্থ = উন্নত

১৫৫.শাকিলা =অর্থ = সুন্দরী

১৫৬.পারভেজ =অর্থ = বিজয়

১৫৭.সাইমা =অর্থ = উপবাসী

১৫৮.আয়েশা =অর্থ = সমৃদ্ধিশালী

১৫৯.নাহিদা =অর্থ = উন্নত

১৬০.মাহিয়া =অর্থ = নিবারণকারীনি

১৬১.সানজিদা =অর্থ = বিবেচক

১৬২.জেসমিন =অর্থ = ফুলের নাম।

১৬৩.নূসরাত =অর্থ = সাহায্য।

১৬৪.নাজীফা =অর্থ = পবিত্র।

১৬৫.নাইমাহ =অর্থ = সুখিজীবনযাপনকারীনী।

১৬৬.নাফিসা =অর্থ = মূল্যবান।

১৬৭.মুরশীদা =অর্থ = পথর্শিকা।

১৬৮.মাসূদা =অর্থ = সৌভাগ্যবতী।

১৬৯.আসিয়া =অর্থ = শান্তি স্থাপনকারী।

১৭০.আশরাফী =অর্থ = সম্মানিত।

১৭১.আনিসা =অর্থ = কুমারী।

১৭২.আনিফা =অর্থ = রূপসী।

১৭৩.আনওয়ার =অর্থ = জ্যোতিকাল।

১৭৪.আরিফা =অর্থ = প্রবল বাতাস।

১৭৫.আয়িশা =অর্থ = জীবন যাপন কারিণয়

১৭৬.আমীনা =অর্থ = আমানত রক্ষাকারণী।

১৭৭.আফরোজা =অর্থ = জ্ঞানী।

১৭৮.আয়মান =অর্থ = শুভ।

১৭৯.আকলিমা =অর্থ = দেশ।

১৮০.ইসমাত আফিয়া =অর্থ = পূর্ণবতী।

১৮১.কামরুন =অর্থ = ভাগ্য

১৮২.রীমা =অর্থ = সাদা হরিণ।

১৮৩.সায়িমা =অর্থ = রোজাদার।

১৮৪.শাহানা =অর্থ = রাজকুমারী।

১৮৫.শাফিয়া =অর্থ = মধ্যস্থতাকারিনী।

১৮৬.সাজেদা =অর্থ = ধার্মিক।

১৮৭.সাদীয়া =অর্থ = সৌভাগ্যবর্তী!

১৮৮.সালমা =অর্থ = প্রশন্ত।

১৮৯.তাসনিম =অর্থ = বেহশতী ঝর্ণা।

১৯০.হুমায়রা =অর্থ = রূপসী

১৯১.লাবীবা =অর্থ = জ্ঞানী

১৯২.ফাহমিদা =অর্থ = বুদ্ধিমতী

১৯৩.নার্গিস =অর্থ = ফুলের নাম

১৯৪.আফিফা =অর্থ = সাধ্বী

১৯৫.সাদিয়া =অর্থ = সৌভাগ্যবতী।

১৯৬.জাবিরা=অর্থ =রাজিহওয়া।

১৯৭.জাদিদাহ=অর্থ =নতুন।

১৯৮.জাদওয়াহ=অর্থ =উপহার।

১৯৯.জাহান=অর্থ =পৃথিবী।

২০০.জালসান=অর্থ =বাগা

২০১.জমিমা=অর্থ =ভাগ্য।

২০২.আমিনা=অর্থ = বিশ্বাসী।

২০৩.আনজুম=অর্থ = তারা।

২০৪.আকিলা=অর্থ = বুদ্ধিমতি।

২০৫.সাইদা=অর্থ =নদী

২০৬.সালীমা=অর্থ =সুস্থ

২০৭.সালমা আফিয়া=অর্থ = প্রশান্ত পূণ্যবতী

২০৮.সালমা আনিকা =অর্থ =প্রশান্ত সুন্দরী

২০৯.সালমা আনজুম =অর্থ = প্রশান্ত তারা

২১০.সালমা ফারিহা =অর্থ = প্রশান্ত সুখী

২১১.সালমা ফাওজিয়া =অর্থ = প্রশান্ত সফল

২১২.সালমা মাহফুজা=অর্থ = প্রশান্ত নিরাপদ

২১৩.ফারযানা =অর্থ = কৌশলী

২১৪.দিলরুবা =অর্থ = প্রিয়তমা

২১৫.নওশীন =অর্থ = মিষ্টি

২১৬.তূবা =অর্থ = সুসংবাদ

২১৭.জুলফা =অর্থ = বাগান

২১৮.যীনাত =অর্থ = সৌন্দর্য

২১৯.ঈশাত =অর্থ = বসবাস

২২০.রওশন =অর্থ = উজ্জ্বল

২২১.জেবা =অর্থ = যথার্থ।

২২২.শাবানা =অর্থ = রাত্রিমধ্যে।

২২৩.রহিমা =অর্থ = দয়ালু।

২২৪.আসমা =অর্থ = অতুলনীয়।

২২৫.দীনা =অর্থ = বিশ্বাসী।

২২৬.লায়লা =অর্থ = শ্যামলা।

২২৭.মুমতাজ =অর্থ = মনোনীত।

২২৮.মায়মুনা =অর্থ = ভাগ্যবতী।

২২৯.রশীদা =অর্থ = বিদূষী।

২৩০.রাওনাফ =অর্থ = সৌন্দর্য।

২৩১.রোশনী =অর্থ = আলো।

২৩২.রুমালী =অর্থ = কবুতর।

২৩৩.রুম্মন =অর্থ = ডালিম।

২৩৪.সাবিহা =অর্থ = রূপসী।

২৩৫.সাকেরা =অর্থ =কৃতজ্ঞ।

২৩৬.সাইদা =অর্থ = নদী।রা।

২৩৭.আমীরাতুন নিসা =অর্থ = নারীজাতির

নেত্রী।

২৩৮.ইসমাত আফিয়া =অর্থ = পূর্ণবতী।

২৩৯.কামরুন =অর্থ = ভাগ্য

২৪০.সুফিয়া =অর্থ = আধ্যাত্মিক সাধনাকারী।

২৪১.জামিলা=অর্থ =সুন্দরী।

২৪২.আনতারা=অর্থ = বীরাঈনা।

২৪৩.সাগরিকা =অর্থ = তরঙ্গ

২৪৪.সহেলী =অর্থ = বান্ধবী

২৪৫.সাহিরা=অর্থ = পর্বত

২৪৬.সাইদা =অর্থ = নদী

২৪৭.মিনা =অর্থ = স্বর্গ

২৪৮.রুকাইয়া =অর্থ = উচ্চতর

২৪৯.রাবেয়া =অর্থ = নিঃস্বার্থ

২৫০.জোহরা =অর্থ = সুন্দর

২৫১.রাফা =অর্থ = সুখ

২৫২.নাঈমা =অর্থ = সুখ

২৫৩.আতিয়া =অর্থ = উপহার

২৫৪.আতিকা =অর্থ = সুন্দরী

২৫৫.আদিবা =অর্থ = লেখিকা

২৫৬.সুমাইয়া =অর্থ = উচ্চউন্নত।

২৫৭.মেহেরিন =অর্থ = দয়ালু।

২৫৮.মেহজাবিন =অর্থ = সুন্দরি।

২৫৯.মালিহা =অর্থ = সুন্দরি।

২৬০.ফাহিমা =অর্থ = জ্ঞানী

২৬১.আফরিন =অর্থ = ভাগ্যবান

২৬২.ফেরদৌস =অর্থ = পবিত্র

২৬৩.শাহিদা =অর্থ = সৌরভ সুবাস

২৬৪.নুসাইফা =অর্থ = ইনসাফ

২৬৫.উমায়ের =অর্থ = দীর্ঘায়ু বৃক্ষ

২৬৬.মাইমুনা =অর্থ = ভাগ্যবতী

২৬৭.নাবীলাহ =অর্থ = ভদ্র

২৬৮.নাফিসা আতিয়া =অর্থ =মুল্যবান উপহার

২৬৯.নাফিসা আয়মান =অর্থ = মুল্যবান শুভ

২৭০.নাফিসা গওহার =অর্থ = মুল্যবান মুক্তা

২৭১.নাফিসা লুবাবা =অর্থ = মুল্যবান খাঁটি

২৭২.নাফিসা লুবনা =অর্থ = মুল্যবান বৃক্ষ

২৭৩.নাফিসা মালিয়াত =অর্থ = মুল্যবান সম্পদ

২৭৪.নাফিসা নাওয়াল =অর্থ = মুল্যবান উপহার

২৭৫.নাফিসা রায়হানা =অর্থ = মুল্যবান

সুগন্ধী ফুল

২৭৬.নাফিসা রুমালী =অর্থ = মুল্যবান কবুতর

২৭৭.নাফিসা রুম্মান =অর্থ =মুল্যবান ডালিম

২৭৮.নাফিসা শাদাফ =অর্থ = মুল্যবান ঝিনুক

২৭৯.নাফিসা শামা =অর্থ =মুল্যবান মোমবাতী

২৮০.নাফিসা শামীম =অর্থ =মুল্যবান সুগন্ধী

২৮১.নাফিসা তাবাসসুম =অর্থ =পবিত্র হাসি

২৮২.নাহলা =অর্থ =পানি

২৮৩.নায়লা =অর্থ =অর্জন কারিনী

২৮৪.নাসেহা =অর্থ =উপদেশ কারিনী

২৮৫.নাওশিন আনবার =অর্থ =সুন্দর ও সুগন্ধী

২৮৬.নাওশিন আনজুম =অর্থ =সুন্দর তারা

২৮৭.নাওশিন আতিয়া =অর্থ =সুন্দর উপহার

২৮৮.নাওয়াল গওয়ার =অর্থ =সুন্দর মুক্তা

২৮৯.নাওশিন রুমালী =অর্থ =সুন্দর ফুল

২৯০.নাওশিন সাইয়ারা =অর্থ =সুন্দরী তারা

২৯১.নাজীবাহ =অর্থ =ভত্র গোত্রে

২৯২.নিবাল =অর্থ =তীর

২৯৩.নীলূফা =অর্থ =পদ্ম

২৯৪.নিশাত আফাফ =অর্থ = চারিত্রিক

শুদ্ধতা

২৯৫.নিশাত আফলাহ =অর্থ =আনন্দ

অধিককল্যাণকর

২৯৬.নিশাত আনান =অর্থ =আনন্দ মেঘ

২৯৭.নিশাত আনবার =অর্থ =আনন্দ সুগন্ধী

২৯৮.নিশাত আনজুম =অর্থ =আনন্দ তারা

২৯৯.নিশাত আতিয়া =অর্থ =আনন্দ উপহার

৩০০.নিশাত ফরহাত =অর্থ =আনন্দ উল্লাস

৩০১.নিশাত গওহার =অর্থ =আনন্দ মুক্তা

৩০২.নিশাত লুবনা =অর্থ =আনন্দ বৃক্ষ

৩০৩.নিশাত মালিয়াত =অর্থ =আনন্দ সম্পদ

৩০৪.নিশাত মুনাওয়ারা =অর্থ =আনন্দ

দিপ্তীমান

৩০৫.নিশাত নাবিলাহ =অর্থ = ভদ্র

৩০৬.নিশাত =অর্থ = সাদা হরিণ

৩০৭.হাসনা =অর্থ = সুন্দরী

৩০৮.সুরাইয়া =অর্থ = বিশেষ একটি নক্ষত্র

৩০৯.রামলা =অর্থ = বালিময় ভূমি

৩১০.মাশকুরা=অর্থ = কৃতজ্ঞতাপ্রাপ্ত

৩১১.নাফিসা=অর্থ = মূল্যবান।

৩১২.নাওয়ার=অর্থ = সাদা ফুল।

৩১৩.গওহর=অর্থ = মুক্তা।

৩১৪.বশীরা=অর্থ = উজ্জ্বল।

৩১৫.সাহেবী=অর্থ = বান্ধবী।

৩১৬.কানিজ =অর্থ = অনুগতা

৩১৭.আজরা রায়হানা=অর্থ = কুমারী সুগন্ধী ফুল

৩১৮.আজরা রাশীদা =অর্থ =কুমারী বিদুষী

৩১৯.আজরা রুমালী =অর্থ =কুমারী কবুতর

৩২০.আজরা সাবিহা =অর্থ =কুমারী রূপসী

৩২১. আজরা সাদিয়া =অর্থ =কুমারী সৌভাগ্যবতী

৩২২.আজরা সাদিকা=অর্থ = কুমারী পুন্যবতী

৩২৩.আজরা সাজিদা =অর্থ =কুমারী ধার্মিক

৩২৪.আজরা শাকিলা=অর্থ =কুমারী সুরূপা

৩২৫. আজরা সামিহা =অর্থ =কুমারী দালশীলা

৩২৬.আজরা তাহিরা =অর্থ =কুমারী সতী

৩২৭.আফিয়া আবিদা =অর্থ =পুণ্যবতী ইবাদতকারিনী

৩২৮.আফিয়া

আদিবা =অর্থ =পুণ্যবতী শিষ্টাচারী

৩২৯.আফিয়া আদিলাহ =অর্থ =পুণ্যবতী

ন্যায়বিচারক

৩৩০.আফিয়া আফিফা =অর্থ

=পুণ্যবতী সাধ্বী আফিয়া

৩৩১.আয়েশা=অর্থ =

পুণ্যবতী সমৃদ্ধি শালী

৩৩২.আফিয়া আমিনা

=অর্থ =পুণ্যবতী বিশ্বাসী

৩৩৩.আফিয়া

আনিসা =অর্থ =পুণ্যবতী কুমারী

৩৩৪.আফিয়া

আনজুম=অর্থ = পুণ্যবতী তারা

৩৩৫.আফিয়া

আনতারা=অর্থ = পুণ্যবতী বীরাঙ্গনা

৩৩৬.আফিয়া আকিলা =অর্থ =পুণ্যবতী

বুদ্ধিমতী

৩৩৭.আফিয়া আসিমা =অর্থ

=পুণ্যবতী সতী নারী

৩৩৮.আফিয়া আয়মান

=অর্থ =পুণ্যবতী শুভ

৩৩৯.আফিয়া

আজিজাহ=অর্থ = পুণ্যবতী সম্মানিত

৩৪০.আফিয়া বিলকিস=অর্থ = পুণ্যবতী রানী

৩৪১.আফিয়া ফাহমিদা =অর্থ =পুণ্যবতী

বুদ্ধিমতী

৩৪২.আফিয়া হামিদা=অর্থ =

পুণ্যবতী প্রশংসাকারিনী

৩৪৩.আফিয়া

হুমায়রা =অর্থ =পুণ্যবতী রূপসী

৩৪৪.আফিয়া

ইবনাত =অর্থ =পুণ্যবতী কন্যা

৩৪৫.আফিয়া

মাহমুদা =অর্থ =পুণ্যবতী প্রশংসিতা

৩৪৬.আফিয়া মালিহা =অর্থ =পুণ্যবতী রূপসী

৩৪৭.আফিয়া মাসুমা =অর্থ =পুণ্যবতী নিষ্পাপ '

৩৪৮.আফিয়া মাজেদা =অর্থ =পুণ্যবতী মহতি

৩৪৯.আফিয়া মুবাশশিরা =অর্থ =পুণ্যবতী

সুসংবাদ বহনকারী

৩৫০.আফিয়া মুকারামী

=অর্থ =পুণ্যবতী সম্মানিতা

৩৫১.আফিয়া

মুনাওয়ারা =অর্থ =পুণ্যবতী দিপ্তীমান

৩৫২.আফিয়া মুরশিদা =অর্থ =পুণ্যবতী পথ

প্রদর্শিকা ৩৫৩.আফিয়া মুতাহারা =অর্থ

=পুণ্যবতী পবিত্র ৩৫৪.আফ;য়া নাওয়ার =অর্থ

=পুণ্যবতী ফুল ৩৫৫.আফিয়া সাহেবী =অর্থ

=পুণ্যবতী বান্ধবী

৩৫৬.আফিয়া

সাইয়ারা=অর্থ = পুণ্যবতী তারা

৩৫৭.আফরা

আনিকা =অর্থ =সাদা রূপসী

৩৫৮.আফরা

আনজুম =অর্থ =সাদা তারা

৩৫৯.আফরা

আসিয়া=অর্থ = সাদা স্তম্ভ

৩৬০.আফরা

বশীরা =অর্থ =সাদা উজ্জ্বল

৩৬১.আফরা

গওহর =অর্থ =সাদা মুক্তা

৩৬২.আফরা ইবনাত

=অর্থ =সাদা কন্যা

৩৬৩.আফরা নাওয়ার=অর্থ

= সাদা ফুল

৩৬৪.আফরা রুমালী =অর্থ =সাদা

কবুতর

৩৬৫.আফরা সাইয়ারা =অর্থ =সাদা

তারা

৩৬৬.আফরা ওয়াসিমা =অর্থ =সাদা

রূপসী

৩৬৭.আফরা ইয়াসমিন =অর্থ =সাদা

জেসমিন ফুল

৩৬৮.আইদাহ =অর্থ

=সাক্ষাৎকারিনী

৩৬৯.আশেয়া =অর্থ

=সমৃদ্ধিশীল

৩৭০.আমিনাহ=অর্থ = বিশ্বাসী

৩৭১.আনবার উলফাত =অর্থ =সুগন্ধী উপহার

৩৭২.অনিন্দিতা =অর্থ =সুন্দরী

৩৭৩.আনিকা=অর্থ = রূপসী ৩৭৪.আনিসা=অর্থ =

বন্ধু সুলভ

৩৭৫.আনিসা বুশরা =অর্থ =সুন্দর শুভ

নিদর্শন

৩৭৬.আনিসা গওহর =অর্থ =সুন্দর মুক্তা

৩৭৭.আনিসা নাওয়ার =অর্থ =সুন্দর ফুল

৩৭৮.আনিসা রায়হানা=অর্থ = সুন্দর সুগন্ধী

ফুল '

৩৭৯.আনিসা শামা =অর্থ =সুন্দর

মোমবাতি

৩৮০.আনিসা শার্মিলা =অর্থ

=সুন্দর লজ্জাবতী

৩৮১.আনিসা

তাবাসসুম=অর্থ = সুন্দর হাসি

৩৮২.আনিসা

তাহসিন=অর্থ = সুন্দর উত্তম

৩৮৩.আনতারা

আসীমা =অর্থ =বীরাঙ্গনা সতীনারী

৩৮৪.আনতারা আনিকা =অর্থ =বীরাঙ্গনা

সুন্দরী

৩৮৫.আনতারা আনিসা=অর্থ =

বীরাঙ্গনা কুমারী

৩৮৬.আনতারা আজিজাহ

=অর্থ =বীরাঙ্গনা সম্মানিতা

৩৮৭.আনতারা

বিলকিস=অর্থ = বীরাঙ্গনা রানী

৩৮৯.আফিয়া শাহানা =অর্থ =পুণ্যবতী

রাজকুমারী

৩৯০.আফিয়া জাহিন =অর্থ

=পুণ্যবতী বিচক্ষন

৩৯১.আফিয়া যয়নাব =অর্থ

=পুণ্যবতী রূপসী

৩৯২.আফিফা সাহেবী =অর্থ

=সাধবী বান্ধবী

৩৯৩.আফরা আবরেশমী =অর্থ

=সাদা সিল্ক

৩৯৪.আনতারা ফাহমিদা =অর্থ

=বীরাঙ্গনা বুদ্ধিমতী

৩৯৫.আনতারা ফায়রুজ

=অর্থ =বীরাঙ্গনা সমৃদ্ধিশালী '

৩৯৬.আনতারা হামিদা =অর্থ =বীরাঙ্গনা

প্রশংসাকারিনী

৩৯৭.আনতারা

হোমায়রা=অর্থ = বীরাঙ্গনা সুন্দরী

৩৯৮.আনতারা খালিদা=অর্থ =বীরাঙ্গনা অমর

৩৯৯.আনতারা লাবিবা=অর্থ = বীরাঙ্গনা

জ্ঞানী

৪০০.আনতারা মালিহা=অর্থ =

বীরাঙ্গনা রূপসী

৪০১. আনতারা মাসুদা=অর্থ

= বীরাঙ্গনা সৌভাগ্যবতী

৪০২. আনতারা

মুকাররামা =অর্থ =বীরাঙ্গনা সম্মানীতা

৪০৩. আনতারা মুরশিদা=অর্থ = বীরাঙ্গনা পথ

প্রদর্শিকা

৪০৪.আনতারা রাইদাহ =অর্থ

=বীরাঙ্গনা নেত্রী

৪০৫.আনতারা

রাইসা=অর্থ = বীরাঙ্গনা রানী

৪০৬.

আনতারা রাশিদা=অর্থ =বীরাঙ্গনা বিদূষী

৪০৭. আনতারা সাবিহা =অর্থ =বীরাঙ্গনা

রূপসী

৪০৮.আনতারা শাহানা=অর্থ =

বীরাঙ্গনা রাজকুমারী

৪০৯.আনতারা

শাকেরা =অর্থ =বীরাঙ্গনা কৃতজ্ঞ

৪১০.আনতারা সামিহা=অর্থ = বীরাঙ্গনা

দানশালী

৪১১.আতকিয়া বাশীরাহ=অর্থ =

ধার্মিক সুসংবাদদানকারীন

৪১২.আসমা

আফিয়া =অর্থ =অতুলনীয় পুণ্যবতী

৪১৩. আসমা

আনিকা =অর্থ =অতুলনীয় রূপসী

৪১৪.আসমা

আনিসা =অর্থ =অতুলনীয় কুমারী

৪১৫.আসমা

আকিলা=অর্থ = অতুলনীয় বুদ্ধিমতী

৪১৬.আসমা আতেরা =অর্থ =অতুলনীয় সুগন্ধী

৪১৭.আসমা আতিকা =অর্থ =অতুলনীয় সুন্দরী

৪১৮.আসমা আতিয়া =অর্থ =অতুলনীয় দানশীল

৪১৯.আসমা গওহার =অর্থ =অতুলনীয় মুক্তা

৪২০.আসমা হোমায়রা=অর্থ = অতুলনীয় সুন্দরী

৪২১.আসমা মালিহা=অর্থ = অতুলনীয় রূপসী

৪২২.আসমা মাসুদা =অর্থ =অতুলনীয়

সৌভাগ্যবতী

৪২৩.আসমা নাওয়ার=অর্থ =

অতুলনীয় ফুল

৪২৪.আসমা রায়হানা =অর্থ

=অতুলনীয় সুগন্ধী ফুল

৪২৫.আসমা

সাবিহা=অর্থ = অতুলনীয় রূপসী

৪২৬.আসমা

সাদিয়া=অর্থ = অতুলনীয় সৌভাগ্যবতী

৪২৭.আসমা সাহেবী =অর্থ =অতুলনীয় বান্ধবী

৪২৮.আসমা সাহানা =অর্থ =অতুলনীয়

রাজকুমারী

৪২৯.আসমা তাবাসসুম =অর্থ

=অতুলনীয় হাসি

৪৩০.আসমা তারাননুম =অর্থ

=অতুলনীয় গুন গুন শব্দ

৪৩১.আসমা উলফাত =অর্থ =অতুলনীয় উপহার

৪৩২.আতেরা =অর্থ =সুগন্ধী

৪৩৩.আতিকা=অর্থ

= সুন্দরী

৪৩৪.আতিকা তাসাওয়াল=অর্থ =

সুন্দর সমতা

৪৩৫.আতকিয়া ফারিহা =অর্থ

=ধার্মিক সুখী

৪৩৬.আতিয়া আদিবা =অর্থ

=দালশীল শিষ্টাচারী

৪৩৭.আতিয়া আফিয়া

=অর্থ =দানশীল পূর্নবতী

৪৩৮.আতিয়া

আফিফা=অর্থ = দানশীল সাধবী বান্ধবী

৪৩৯.আতিয়া আয়েশা =অর্থ =দানশীল

সমৃদ্ধিশালী

৪৪০.আতিয় আনিসা=অর্থ =

দালশীলা কুমারী

৪৪১.আতিয়া আজিজা =অর্থ =দানশীল সম্মানিত

৪৪২.আতিয়া বিলকিস=অর্থ = দানশীল রানী

৪৪৩.আতিয়া ফিরুজ =অর্থ =দানশীল সমৃদ্ধিশীলা

৪৪৪.আতিয়া হামিদা =অর্থ =দানশীল প্রশংসাকারিনী

৪৪৫.আতিয়া হামিনা=অর্থ = দানশীল বান্ধবী

৪৪৬.আতিয়া ইবনাত=অর্থ = দানশীল কন্যা

৪৪৭.আতিয়া যয়নব =অর্থ =দানশীল রূপসী

৪৪৮.আতিয়া মাহমুদা =অর্থ =দানশীল প্রসংসিতা

৪৪৯.আতিয়া মাসুদা=অর্থ = দানশীল সৌভাগ্যবতী

৪৫০.আতিয়া রাশীদা=অর্থ = দানশীল বিদূষী

৪৫১.আতিয়া সাহেবী =অর্থ =দানশীল রূপসী

৪৫২.আতিয়া সানজিদা =অর্থ =দানশীল বিবেচক

৪৫৩.আতিয়া শাহানা =অর্থ =দানশীল রাজকুমারী

৪৫৪.আতিয়া শাকেরা =অর্থ =দানশীল কৃতজ্ঞ

৪৫৫.আতিয়া তাহিরা =অর্থ =দানশীল সতী

৪৫৬.আতিয়া উলফা =অর্থ =সুন্দর উপহার

৪৫৭.আতিয়া ওয়াসিমা =অর্থ =দানশীল সুন্দরী

৪৫৮.আতকিয়া গালিবা=অর্থ = ধার্মিক বিজয়ীনি

৪৫৯.আতকিয়া আবিদা =অর্থ =ধার্মিক ইবাদতকারিনী

৪৬০.আতকিয়া আদিবা=অর্থ = ধার্মিক শিষ্টাচারী

৪৬১.আতকিয়া আদিলা =অর্থ =ধার্মিক ন্যায় বিচারক

৪৬২.আতিয়া আফিয়া =অর্থ =ধার্মিক পুণ্যবতী

৪৬৩.আতকিয়া আয়েশা =অর্থ =ধার্মিক সমৃদ্ধিশালী

৪৬৪.আতকিয়া আমিনা =অর্থ =ধার্মিক বিশ্বাসী

৪৬৫.আতকিয়া আনিকা =অর্থ =ধার্মিক রূপসী

৪৬৬.আতকিয়া আনিসা =অর্থ =ধার্মিক কুমারী

৪৬৭.আতকিয়া আনজুম =অর্থ =ধার্মিক তারা

৪৬৮.আতকিয়া আনতারা =অর্থ =ধার্মিক বীরাঙ্গনা

৪৬৯.আতিয়া আকিলা=অর্থ = ধার্মিক বুদ্ধমতী

৪৭০.আতকিয়া আসিমা =অর্থ =ধার্মিক কুমারী

৪৭১.আতকিয়া আতিয়া=অর্থ =ধার্মিক দানশীল

৪৭২.আতকিয়া আয়মান =অর্থ =ধার্মিক শুভ

৪৭৩.আতকিয়া আজিজাহ =অর্থ =ধার্মিক সম্মানিত

৪৭৪.আতকিয়া বাসিমা =অর্থ =ধার্মিক হাস্যোজ্জ্বল

৪৭৫.আতকিয়া বিলকিস =অর্থ =ধার্মিক রানী

৪৭৬.আতকিয়া বুশরা=অর্থ = ধার্মিক শুভ নিদর্শন

৪৭৭.আতকিয়া ফাবলীহা =অর্থ =ধার্মিক অত্যন্ত ভাল

৪৭৮.আতকিয়া ফাহমিদা =অর্থ =ধার্মিক বুদ্ধিমতি

৪৭৯.আতকিয়া ফাইরুজ =অর্থ =ধার্মিক সমৃদ্ধিশালী

৪৮০.আতকিয়া ফাইজা=অর্থ =

ধার্মিক বিজয়ীনি

৪৮১.আতকিয়া ফাখেরা

=অর্থ =ধার্মিক মর্যাদাবান

৪৮২.আতকিয়া

ফান্নানা=অর্থ = ধার্মিক শিল্পী

৪৮৩.আতকিয়া ফারজানা =অর্থ =ধার্মিক

বিদূষী

৪৮৪.আতকিয়া ফাওজিয়া =অর্থ

=ধার্মিক সফল

৪৮৫.আতকিয়া হামিদা =অর্থ

=ধার্মিক প্রশংসাকারিনী

৪৮৬.আতকিয়া

হামিনা=অর্থ = ধার্মিক বান্ধবী

৪৮৭.আতকিয়া জালিলাহ=অর্থ = ধার্মিক

মহতী

৪৮৮.আতকিয়া জামিলা =অর্থ =ধার্মিক

রূপসী

৪৮৯.আতকিয়া লাবিবা =অর্থ =ধার্মিক

জ্ঞানী

৪৯০.আতকিয়া মাদেহা=অর্থ =

ধার্মিক প্রশংকারিনী

৪৯১.আতকিয়া

মাহমুদা =অর্থ =ধার্মিক প্রশংসিতা

৪৯২.আতকিয়া মায়মুনা =অর্থ =ধার্মিক

ভাগ্যবতী

৪৯৩.আতকিয়া মালিহা=অর্থ =

ধার্মিক রূপসী

৪৯৪.আতকিয়া মাসুমা =অর্থ

=ধার্মিক নিষ্পাপ

৪৯৫.আতকিয়া মোমেনা

=অর্থ =ধার্মিক বিশ্বাসী

৪৯৬.আতকিয়া

মুকাররামা =অর্থ =ধার্মিক সম্মানিত

৪৯৭.আতকিয়া মুনাওয়ারা =অর্থ =ধার্মিক

দীপ্তিমান

৪৯৮.আতকিয়া মুরশিদা =অর্থ

=ধার্মিক প্রশংসিতা

৪৯৯.আতকিয়া

সাদিয়া=অর্থ = ধার্মিক সৌভাগ্যবতী

৫০০.আতকিয়া সাঈদা =অর্থ =ধার্মিক

পুণ্যবতী

৫০১.আতকিয়া সাহেবী =অর্থ

=ধার্মিক বান্ধবী

৫০২.আতকিয়া

সামিহা=অর্থ = ধার্মিক দানশীলা

৫০৩.আয়মান উলফাত =অর্থ =শুভ উপহার

৫০৪.আযহা উজ্জল আজিজা =অর্থ =সম্মানিতা

৫০৫.আজরা=অর্থ = কুমারী আজরা

৫০৬.আবিদা =অর্থ =কুমারী ইবাদতকারিনী

৫০৭.আজরা আদিবা =অর্থ =কুমারী শিষ্টাচার

৫০৮.আজরা আদিলা =অর্থ =কুমারী ন্যায় বিচারক

৫০৯.আজরা আফিয়া =অর্থ =কুমারী পুণ্যবতী

৫১০.আজরা আফিফা =অর্থ =কুমারী সাধবী

৫১১.আজরা আনতারা .কুমারী বীরাঙ্গনা

৫১২.আজরা আকিলা =অর্থ =কুমারী বুদ্ধিমতী

৫১৩.আজরা আসিমা =অর্থ =কুমারী সতী নারী

৫১৪.আজরা আতিকা=অর্থ = কুমারী সুন্দরী

৫১৫.আজরা আতিয়া =অর্থ =কুমারী দানশীল

৫১৬.আজরা বিলকিস =অর্থ =কুমারী রানী

৫১৭.আজরা ফাহমিদা =অর্থ =কুমারী বুদ্ধিমতী

৫১৮.আজরা গালিবা =অর্থ =কুমারী বিজয়ীনি

৫১৯.আজরা হামিদা =অর্থ =কুমারী প্রশংসাকারিনী

৫২০.আজরা হোমায়রা =অর্থ =কুমারী সুন্দরী

৫২১.আজরা জামীলা =অর্থ =কুমারী সুন্দরী

৫২২.আজরা মাবুবা =অর্থ =কুমারী প্রিয়া

৫২৩.আজরা মাহমুদা=অর্থ = কুমারী প্রশংসিতা

৫২৪.আজরা মায়মুনা =অর্থ =কুমারী ভাগ্যবতী

৫২৫.আজরা মালিহা =অর্থ =কুমারী নিষ্পাপ

৫২৬.আজরা মাসুদা =অর্থ =কুমারী সৌভাগ্যবতী

৫২৭.আজরা মুমতাজ =অর্থ =কুমারী মনোনীত

৫২৮.আজরা মুকাররামা =অর্থ = কুমারী সম্মানিত. 

video

June 17, 2019

চীনে বন্ধ মাইক্রোসফটের সার্চ ইঞ্জিন বিং

January 24, 2019


চীনে সরকারী নির্দেশে বন্ধ করা হয়েছে মাইক্রোসফটের সার্চ ইঞ্জিন বিং। টেলিকম অপারেটর চায়না ইউনিকম খবরটি নিশ্চিত করেছে সংবাদ মাধ্যম ফাইন্যানশিয়াল টাইমসকে।বুধবার বিকাল থেকে বিং ডটকম ওয়েবসাইটটিতে ঢুকতে গেলেই কানেকশন এরর দেখা যাচ্ছে বলে জানিয়েছেন চীনের ব্যবহারকারীরা। এরপরই সোশ্যাল মিডিয়া সাইটগুলোতে বিং ব্লক করে দেওয়ার খবর ছড়াতে শুরু করে।এ বিষয়ে মাইক্রোসফটের মুখপাত্র জানিয়েছেন, চীনে বিংয়ের কার্যক্রম বন্ধ করা হয়েছে বলে আমরা জেনেছি। পরবর্তী পদক্ষেপ কী হবে তা নিয়েই এখন ভাবছি।ওয়েবসাইটটি ব্লক করা হয়েছে গ্রেট ফায়ারওয়াল সেন্সরশিপের মাধ্যমে। যখন কোনো ব্যবহারকারী ব্লক করা আইপি অ্যাড্রেসের সঙ্গে সংযুক্ত ডোমেইন নেম প্রবেশ করায় তখনই ফায়ার ওয়াল পেইজটি লোড করা বন্ধ করে দেয়। ২০১৭ সালে একই প্রক্রিয়ায় বন্ধ করে দেওয়া হয় হোয়াটসঅ্যাপ।চীনে ফেইসবুক, গুগল ও হোয়াটসঅ্যাপ বন্ধ হওয়ার পর এতোদিন বহাল তবিয়তেই ছিলো বিং।

এবার সেটাও বন্ধ হলো। ব্যতিক্রম হিসেবে এখনো সেন্সরশিপের চোখ রাঙানি এড়িয়ে চলছে লিংকডইন।এর আগে সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগল ২০১০ সালে চীন থেকে বিতাড়িত হয়। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে রাষ্ট্রীয় ডেটা হাতানোর অভিযোগ আনে চীন সরকার।ব্যবহারকারীদের অনলাইন কার্যক্রম খুব কঠোরভাবে নিয়ন্ত্রণ করা শুরু করেছে চীন সরকার। তারই ধারাবাহিকতায় চীন সরকারের সেন্সরশিপ নীতিমালার আওতায় বাধাগ্রস্ত হচ্ছে ব্যবহারকারীদের অনলাইন কার্যক্রম।

উইন্ডোজ পিসি থেকে আইফোনে মিউজিক নেবেন যেভাবে

January 24, 2019



কম্পিউটারে থাকা মিউজিক বা ভিডিও আইফোনে নিতে গিয়ে বিপাকে পরেন অনেকেই। অ্যান্ড্রয়েডের মতাে সাধারণ নিয়মে এটি হবে না। এ জন্য জানতে হবে একটি কৌশল।সাধারণত অ্যান্ড্রয়েড ওএস চালিত ডিভাইসে সহজেই ডেস্কটপ কম্পিউটার থেকে ফাইল নেওয়া যায়। এ ক্ষেত্রে ডিভাইসটি কম্পিউটারের সঙ্গে সংযোগের পর ফোল্ডারে তথ্য আদান-প্রদানের মতো করেই ফাইল আদান প্রদান করা যায়।তবে আপনি যদি উইন্ডোজ পিসি ব্যবহার করেন এবং ফোনটি আইফোন হলে ফাইল স্থানান্তরের কাজটি এতটা সহজ হবে না। আরও কয়েকটি পদক্ষেপ নিতে হবে।এ জন্য আরও যেসব কাজ করতে হবে তা তুলে ধরতে এ টিউটোরিয়াল।প্রথমে এই ঠিকানায় গিয়ে আইটিউন সফটওয়্যারটি ডাউনলোড করে ইন্সটল করে নিতে হবে।

তারপর কম্পিউটারে ডাটা ক্যাবলের মাধ্যমে আইফোন/আইপ্যাডটি সংযুক্ত করতে হবে। এ ক্ষেত্রে ডিভাইসটি অবশ্যই আনলক থাকতে হবে।এরপর আইটিউনস সফটওয়্যারটি চালু করলে উপরের ডান পাশে একটি মোবাইল আইকন দেখা যাবে।

সেখানে ক্লিক করলে দেখা যাবে ডিভাইসটি কম্পিউটারের সঙ্গে যুক্ত হয়েছে এবং ডিভাইসটিতে নাম, স্টোরেজ ও ব্যাটারি সক্রান্ত তথ্য দেখা যাবে।আইটিউনসের বাম পাশ থেকে ‘use my device’ অপশন থেকে ‘music’-এ ক্লিক করতে হবে।তারপর কম্পউটারে থাকা মিউজিক ফাইলটি ড্রাগ করে মিউজিক প্লে লিস্টে ড্রপ করতে হবে। কিছু সময়ের মধ্যেই ফাইলটি মিউজিক লিস্টে যুক্ত হয়ে যাবে।

এরপর ‘DONE’ বাটনে ক্লিক করতে হবে।যদি কোন ভিডিও নিতে চান সেক্ষেত্রে ‘MOVIES’ অপশনটিতে গিয়ে একই পদ্ধতিতে ভিডিওটি আইফোনে নেওয়া যাবে।এভাবে উইন্ডোজ পিসি থেকে আইফোন বা আইপ্যাড মিউজিক বা ভিডিও নেয়া যাবে।
তথ্য সুত্র: টেকশহর

অনলাইনে আসছে ৩ হাজার সরকারি সেবা

January 24, 2019


সরকারের ৩ হাজার সেবা অনলাইনে নিয়ে আসার কথা জানিয়েছেন তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।বুধবার বিনিয়োগকারীদের সঙ্গে নিয়ে গাজীপুরের কালিয়াকৈরে বঙ্গবন্ধু হাইটেক সিটির সামগ্রিক কার্যক্রম পরিদর্শনের সময় এ তথ্য জানান প্রতিমন্ত্রী।তিনি বলেন, বর্তমানে সরকারের প্রায় ২০০ সেবা ডিজিটাল প্লাটফর্মে দেয়া হচ্ছে। ২০২১ সালের মধ‍্যে ১ হাজার ৬০০ সেবা ডিজিটাল মাধ‍্যমে দেয়া যাবে। এরপর ৩ হাজার সেবা অনলাইনে চলে আসবে।পলক জানান, বঙ্গবন্ধু সিটির সঙ্গে স্থাপন করা ন্যাশনাল ডেটা সেন্টার বিশ্বের ৮ম বৃহত্তম ডেটা সেন্টার। এটির পরিপূর্ণ কার্যক্রম চলতি বছর জুন মাসের মধ‍্যে শেষ হয়ে যাবে। তখন এই ডেটা সেন্টার থেকেই ডিজিটাল সেবার প্লাটফর্মগুলো পরিচালনা করা যাবে।তিনি আরও বলেন, হাইটেক সিটি সফটওয়্যার, ইলেকট্রনিক্স ইত্যাদি পণ্য রপ্তানির মূল কেন্দ্র হয়ে গড়ে উঠবে। প্রথম পর্যায়ে দেশে এ পর্যন্ত ২৮টি হাইটেক পার্ক স্থাপনের কার্যক্রম হাতে নেয়া হয়েছে। সরকার পর্যায়ক্রমে দেশের সকল বিভাগ ও জেলায় হাইটেক পার্ক স্থাপন করবে। আইটি শিল্পকে সাধারণ মানুষের নাগালের মধ্যে নিয়ে আসতে এবং দেশি-বিদেশি বিনিয়োগকারীদের সম্পৃক্ত করতে সুলভ মূল্যে প্রতিটি পার্কে স্পেস দেওয়া হচ্ছে।হাইটেক সিটি পরিদর্শনকালে বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক হোসনে আরা বেগম বলেন, বিনিয়োগকারীদের সব রকম সুবিধা নিশ্চিত করার জন্য কাজ করা হচ্ছে। দেশি-বিদেশি বিনিয়োগকারীদের জন্য ১৪টি প্রনোদনা সুবিধা দেয়া হচ্ছে। এসব কার্যক্রম আরও সহজীকরণের জন্য বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ কাজ করছে।তিনি আরও জানান, সম্প্রতি চালু করা ট্রেন সার্ভিস বিনিয়োগকারীদের যাতায়াতের সময় ও খরচ কমিয়ে আনবে। ফলে তারা এখন নিশ্চিতে বিনিয়োগ করতে পারবেন।

কালিয়াকৈরে ৩৫৫ একর জমির উপর স্থাপিত ‘বঙ্গবন্ধু হাইটেক সিটি’ বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের প্রথম প্রকল্প। বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ এ পার্কের প্রয়োজনীয় সকল অফসাইট ইনফ্রাস্ট্রাকচার নির্মাণের কাজ শেষ করেছে।ইতোমধ্যে সরকারি-বেসরকারি অংশীদারিত্ব মডেলে (পিপিপি) দুটি ডেভেলপার প্রতিষ্ঠানের কাছে ১৪০ একর জমি দেয়া হয়েছে।এরমধ্যে সামিট টেকনোলজিস ৬০ হাজার বর্গফুট ফ্যাক্টরি ভবন এবং ১ লাখ ৬৫ হাজার বর্গফুট সিগনেচার বিল্ডিং নির্মাণের কাজ প্রায় শেষ করে এনেছে। অন্য ডেভেলপার কোম্পানি টেকনোসিটি ২ লাখ বর্গফুট মাল্টিটেন্যান্ট বিল্ডিং নির্মাণ কাজও প্রায় শেষ করেছে।পার্কটিতে একটি সার্ভিস বিল্ডিং নির্মাণ করা হয়েছে। এটি  ২৭ হাজার ২৬০ বর্গফুটের। এখানে দুটি আইটি প্রতিষ্ঠান ইন্টারনেট অব থিংস (আইওটি) প্রোডাক্ট তৈরির কাজ শুরু করেছে। একটি প্রতিষ্ঠান প্রোডাক্ট বাজারজাত করছে।চীনের সহযোগিতায় প্রায় ১৬০০ কোটি টাকা ব্যয়ে এই হাইটেক পার্কেই গড়ে উঠছে বিশ্বের অন্যতম বৃহৎ টায়ার ফোর ডাটা সেন্টার। ইতোমধ্যে এই জাতীয় ডাটা সেন্টারের ৯৯ ভাগ কাজ শেষ হয়েছে। ১৯৯৯ সালে গাজীপুরের কালিয়াকৈরে হাইটেক পার্ক নির্মাণের সিদ্ধান্ত নেয়া হয়। বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ ২০১৮ সালের ২৫ সেপ্টেম্বর সরাসরি প্রথম পর্যায়ে  ৯টি কোম্পানিকে ২০ দশমিক ৫ একর এবং ১০ ডিসেম্বর দ্বিতীয় পর্যায়ে আরও ৯টি কোম্পানিকে ২৮ একর প্লট বরাদ্দ দেয়।যেখানে ৪০ বছরের জন্য রবি আজিয়াটা, জেনেক্স, বিজেআইটি সফটওয়্যার, ফেয়ার ইলেকট্রনিক্স, কেডিএস গ্রুপ, ইন্টারক্লাউড, বিজনেস অটোমেশন, নাজডাক টেকনোলজিস এবং জেআর এন্টারপ্রাইজ বিনিয়োগ সুযোগ পায়। ইতোমধ্যে প্রতিষ্ঠানগুলো সেখানে কাজ শুরু করেছে।কোম্পানিগুলো সেখানে প্রায় ১৪০ দশমিক ৮১ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ ও ২৫ হাজার লোকের কর্মসংস্থান সৃষ্টি করার লক্ষ্য ঠিক করেছে ।

বদলে যাচ্ছে টুইটারের ওয়েবসাইট

January 24, 2019


টুইটারের ওয়েবসাইট রিডিজাইন করা হচ্ছে। হিজিবিজি কনটেন্ট দিয়ে ঠাসা টুইটার এখন ব্যবহার করা যাবে আরও সহজে। নতুন কিছু ফিচার যুক্ত হওয়ার পাশাপাশি এতে থাকবে ইমোজি বাটন।তিন কলাম থেকে দুই কলামে কেন্দ্রীভূত হতে যাচ্ছে হোমপেইজ। বাম দিকে থাকবে টুইটার টাইমলাইন এবং ডান দিকে থাকবে ট্রেন্ডিং সেকশন। কে কে কমেন্ট করেছে তা আরও সহজেই চোখে পড়বে। এতে টুইট পড়া ও সেন্ড করা আরও সহজ হয়ে উঠবে।

এখনো সবার কাছে রিডিজাইনটির আপডেট পৌঁছাতে শুরু করেনি। কিছু ব্যবহারকারীর কাছ থেকে রিডিজাইনটি সম্পর্কে মতামত নিয়ে তবেই বড় পরিসরে আপডেটটি ছাড়া হবে। হোমপেইজে থাকা অপ্ট ইন বাটনটি দেখা গেলে সেখানে ক্লিক করে নতুন সংস্করণটি ব্যবহার করা যাবে।টুইটারের অফিশিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে বলা হয়, শীঘ্রই নতুন সংস্করণের টুইটার ডটকম আসছে। কিছু ব্যবহারকারী নতুন ডিজাইনের টুইটার ব্যবহার করতে পারছেন।

এতে আছে ইমোজি বাটন, কিবোর্ড শর্টকাটস, আপগ্রেড ট্রেন্ডস, অ্যাডভান্স সার্চসহ আরও অনেক কিছু। আপনার প্রতিক্রিয়া আমাদের জানান।এ বছরই আপডেটটি সব ব্যবহারকারীর কাছে পৌঁছে যাবে। তবে নির্দিষ্টভাবে কোনো দিন তারিখ জানানো হয়নি। মাইক্রো ব্লগিং সাইট টুইটারের ব্যবহারকারী সংখ্যা এখন ৩২ কোটি ৬০ লাখ।
তথ্য সুত্র: টেকশহর

যে ১৫ অ্যাপ বোকা বানাচ্ছে

January 24, 2019


অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারীদের সুরক্ষিত রাখতে প্লে স্টোরে থাকা ভুয়া অ্যাপ ও ম্যালওয়্যারের বিরুদ্ধে লড়াই করছে গুগল। অ্যান্টিভাইরাস নির্মাতা ইসেটের ম্যালওয়্যার গবেষক লুকাস স্টেফাংকো বলছেন, গুগল প্লে স্টোরে জিপিএস অ্যাপস হিসেবে ভুয়া ১৫টি অ্যাপ ব্যবহারকারীদের বোকা বানাচ্ছে। এসব অ্যাপ অবশ্য পাঁচ কোটিবারের বেশি ডাউনলোড হয়েছে। এসব অ্যাপ কাজের চেয়ে ব্যবহারকারীর তথ্য সংগ্রহে বেশি আগ্রহ দেখায় এবং বিজ্ঞাপনের মাধ্যমে অর্থ আয় করে। গবেষক লুকাস স্টেফাংকো বলেন, এসব অ্যাপ চালু করলে তা কেবল গুগল ম্যাপস চালু করে এবং তাদের এপিআইয়ে গুগল ম্যাপস দেখানো ছাড়া অন্য কোনো সুবিধা দেয় না। এতে বিজ্ঞাপন দেখে বিরক্ত হন ব্যবহারকারী। অনেক অ্যাপের সঠিক অ্যাপ আইকন পর্যন্ত নেই। লুকাস স্টেফাংকো বলেন, অ্যাপে এমবেড করে রাখা বিজ্ঞাপনের মাধ্যমে অর্থ আয় করাই এসব অ্যাপের প্রকৃত উদ্দেশ্য। এ ছাড়া অনেক অ্যাপ ব্যবহারকারীর ডায়ালারের তথ্যসহ এমন সব তথ্যের অনুমতি চায়, যা নেভিগেশন অ্যাপের ক্ষেত্রে অপ্রয়োজনীয়। এ ধরনের অ্যাপ যাঁদের স্মার্টফোনে রয়েছে, তাঁদের দ্রুত তা সরিয়ে ফেলতে (আনইনস্টল) পরামর্শ দেন ইসেটের ওই বিশেষজ্ঞ। ওই ১৫টি অ্যাপ হচ্ছে ভয়েস জিপিএস ডিরেকশন, জিপিএস রুট ফাইন্ডার, জিপিএস রুট ট্র্যাকার, জিপিএস ম্যাপস অ্যান্ড নেভিগেশন, লাইভ আর্থ ম্যাপ, লাইভ আর্থ ম্যাপ অ্যান্ড স্যাটেলাইট, ট্রাফিক আপডেটস: জিপিএস ফ্রি ম্যাপস, ফ্রি জিপিএস, ম্যাপস অ্যান্ড নেভিগেশন, জিপিএস স্যাটেলাইট ম্যাপস, ফ্রি জিপিএস ম্যাপস-স্টার প্লে ক্রিয়েশনস, জিপিএস স্ট্রিট ভিউ-ম্যাপস গো, ভয়েস জিপিএস ড্রাইভিং-ডেলটা রাজা অ্যাপস, জিপিএস লাইভ স্ট্রিট ম্যাপস ও ফ্রি জিপিএস ট্রাফিক আপডেটস। পাবলিশার:প্রথম আলো

অপো’র সেরা সব উদ্ভাবনের গল্প

January 22, 2019


মোবাইল ফোন শিল্প তাদের বাজারে ক্রমাগত পরিবর্তনের সম্মুখীন হয়েছে। অনেক নতুন ব্র্যান্ড বাজারে এসেছে এর পাশাপাশি অনেকে চলেও গেছে। এদের মাঝে কেউ কেউ এই দ্রুত পরিবর্তনশীল বাজারে টিকে থাকতে সক্ষম হয়েছে।

এমনই একটি নতুন ব্র্যান্ড ২০০৮ সালে বাজারে আসে। বাজারে প্রবেশের পর থেকে ব্র্যান্ডটি নতুন নতুন পণ্য উদ্ভাবন করতে এবং গ্রাহকদেরকে একটি উপভোগ্য অভিজ্ঞতা দিতে ক্রমাগত প্রয়াস চালিয়ে যাচ্ছে। বর্তমান বাজারে একটি অনন্য স্থান করে নিয়েছে এই ব্র্যান্ডটি। এখন বিশ্বব্যাপী শীর্ষস্থানীয় টেকনোলজি ব্র্যান্ডগুলোর মাঝে এটি একটি পরিচিত ব্র্যান্ড। বলা হচ্ছে, সেলফি এক্সপার্ট ও লিডার ব্র্যান্ড অপো’র কথা।

মোবাইল ফোন ইন্ডাস্ট্রিতে জনপ্রিয় এই ব্র্যান্ডটি ১০ বছর পার করেছে। শুরু থেকেই অভিনব সব প্রযুক্তি ও ডিজাইন সমৃদ্ধ মোবাইল ফোনের ধারাবাহিকতা বজায় রেখেছে অপো।

২০০৮ সালে অপো তাদের প্রথম ফোন এ১০৩ চালু করেছিল। সে সময়েই এ১০৩-এর মতো অনন্য নকশার একটি ফিচার ফোন নিয়ে আসে অপো। এর পেছনের ক্যামেরা এবং ফ্ল্যাশ দ্বারা একটি স্মাইলি ফেস তৈরি করা ছিল এবং সোনালী রং-এ ফোনটির সৌন্দর্য পুরোপুরিভাবে ফুটে উঠে। এরপর থেকে তাদের যাত্রা আর থামেনি। ২০১২ সালে বিশ্বের সবচেয়ে পাতলা স্মার্টফোন হিসেবে বাজারে আসে অপো ফাইন্ডার। ৭ বছরের অধিক সময় চলে গেছে অথচ এখনও এর চেয়ে পুরু অনেক ফোন বাজারে রয়েছে। এরপর তারা নিয়ে আসে এন১। ২০১৩ সালে যখন প্রথম চালু হয়, বেশ জনপ্রিয় হয়ে উঠে অপো এন১ তার রোটেটিং রিয়ার ক্যামেরার জন্য। অপো ফাইন্ড ৭ ও ফাইন্ড ৭এ যখন বাজারে আসে সেটি অপো’র অন্যতম সেরা উদ্ভাবনীগুলোর মধ্যে একটি হিসেবে বিবেচিত হয়। অপো এই দুই ফোনেই সর্বপ্রথম তাদের ভুক চার্জার নিয়ে আসে। এটি অপো দ্বারা স্বাধীনভাবে বিকশিত সম্পূর্ণ নতুন একটি চার্জিং প্রযুক্তি, যা প্রচলিত চার্জিং প্রযুক্তির চেয়ে চারগুণ দ্রুত গতিতে মোবাইলে চার্জ সরবরাহ করে থাকে।

এছাড়াও মোবাইল ফোন ইতিহাসে সর্বোচ্চ রেজ্যুলেশন নিয়ে আসে অপো। অপো আরো চালু করেছে পিউর ইমেজ ২.০+ ইমেজ প্রসেসিং প্রযুক্তি। অপো ফাইন্ড৭ এর অনুরূপ ফিচারসম্পন্ন অপো এন৩ ৬৪ মেগাপিক্সেল হাই-রেজ্যুলেশন সম্পন্ন ছবি ধারণ করতে পারে। ২০১৭ সালে অপো ১৮:৯ অ্যাসপেক্ট রেশিও গ্রহণের মাধ্যমে তাদের ফোনে নতুন ডিজাইন নিয়ে আসে। সে বছরই ডুয়াল ক্যামেরার ফিচারটি বেশ জনপ্রিয় হয় এবং সেই ফিচার নিজেদের মোবাইলে নিয়ে আসতে অপোও পিছিয়ে নেই। অপো’র মোবাইল ফোনের ইতিহাসে ফাইন্ড এক্স ফোনটি বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ফোনটির একটি বিশেষ টেকনোলজি ভুক চার্জিং টেকনোলজির দ্রুততর সংস্করণ এনেছে। এই টেকনোলজির মাধ্যমে মাত্র ৪০ মিনিটে ফোনটি ০ থেকে ১০০% চার্জ সম্পন্ন হবে। অপো’র সর্বশেষ উদ্ভাবন হলো মোটরাইজড স্লাইডার সম্পন্ন অপো ফাইন্ড এক্স এবং আর ১৭ প্রো।

২৫ ডিসেম্বর ২০১৮ অনুযায়ী, অপো ডোমেস্টিক প্যাটেন্ট অ্যাপ্লিকেশন ডিসক্লোজার এবং অথোরাইজেশন সংখ্যা ২৬,২৪৬-এ পৌঁছায়। সব মিলিয়ে অপো’র ১০ বছরের এই যাত্রা একটি উদ্ভাবনী যাত্রা ছিল। ২০১৯ সালে গবেষণা ও উন্নয়ন খাতে অপো ১০ বিলিয়ন ইয়েন বিনিয়োগের করছে, যা নতুন উদ্ভাবনের দরজা খুলে দেবে।
তথ্য সুত্র: রাইজিংবিডি

কী করে খুঁজে পাবেন হারিয়ে যাওয়া ফোন? গুগল কী বলছে জেনে নিন

January 22, 2019
চলার পথে রাস্তা-ঘাটে ফোন চুরি হওয়া বা ফোন হারানোর ঘটনায় নাকাল হতে হয়েছে কম-বেশি সকলকেই। ফোন হারানোর পর পুলিশে অভিযোগ জানিয়েও যে সুরাহা মিলেছে, খুব বেশি জানা যায়না সেটাও। এমনকি চলতি যে সব পদ্ধতি বলা হয় অর্থাৎ ফোনের আইএমইআই নম্বরের সাহায্যে বা বিভিন্ন অ্যান্টি-ভাইরাস কোম্পানির ফোন সুরক্ষা অ্যাপের সাহায্যেও নাগাল পাওয়া যায়নি হারিয়ে যাওয়া ফোনের। কিন্তু একটি সহজ পদ্ধতি জানা থাকলে, সহজেই জানতে পারবেন কোথায় রয়েছে আপনার হারিয়ে যাওয়া ফোন। এই সুবিধা রয়েছে আপনার ফোনে দেওয়া গুগলের একটি অ্যাপ্লিকেশনেই।

যে কোনও অ্যান্ড্রয়েড ফোনেই রয়েছে ‘ফাইন্ড ইয়োর ফোন’ অপশনটি। এই অপশনটির সাহায্যে ‘অন’ থাকা অবস্তায় সহজেই জানতে পারবেন কোথায় আছে আপনার ফোনটি। হারানো স্মার্টফোনটিতে যদি আপনার গুগল আইডি দিয়ে লগইন করা থাকে, তবে আপনার কম্পিউটার বা ল্যাপটপ থেকে ওই একই গুগল আইডি থেকে লগইন করে জানা যাবে ওই ফোনের লোকেশান। তবে অবশ্যই চালু থাকতে হবে ফোনের ‘লোকেশান সার্ভিস’ অপশনটি।


কিন্তু কী ভাবে খুঁজবেন আপনার হারিয়ে যাওয়া ফোনটি? এর জন্য আপনাকে নির্দিষ্ট কিছু পদ্ধতির মধ্যে দিয়ে যেতে হবে।

প্রথমে আপনার কম্পিউটারের ব্রাউজার থেকে চলে যেতে হবে maps.google.com-এ। এরপর আপনার হারিয়ে যাওয়া স্মার্টফোনটি যে গুগল আইডি দিয়ে লগইন করা আছে, সেই অ্যাকাউন্টটিই ব্যবহার করে লগইন করুন আপনার বাড়ির কম্পিউটার থেকে। এরপর maps.google.com-এর উপরে বাম দিকে তিনটি সরলরেখার মতো চিহ্ন দেখতে পাবেন। ক্লিক করুন সেই চিহ্নে। এরপর ‘ইয়োর টাইমলাইন’ বলে একটি অপশন দেখতে পাবেন সেখানে। এরপর যেই দিনের লোকেশান দেখতে চান, সেই দিনটি সিলেক্ট করতে হবে আপনাকে দেওয়া অপশন গুলি থেকে। তারপরেই গুগল ম্যাপের উপর আপনার হারিয়ে যাওয়া ফোনের লোকেশান দেখতে পাবেন আপনি।
তথ্য সুত্র: আনন্দবাজার

কবে আসবে ভাঁজ করা আইফোন?

January 22, 2019


শুরু হয়েছে ফোল্ডেবল বা ভাঁজ করা যায়—এমন মোবাইল নিয়ে আলোচনা। চলতি বছরেই এমন ফোন বাজারে আনতে পারে দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠান স্যামসাং। বাজারে প্রথম ভাঁজ করা ডিসপ্লে সুবিধাযুক্ত স্মার্টফোন আনতে কাজ করছে বিশ্বের শীর্ষ স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানটি।

স্যামসাংকে টেক্কা দিতে অ্যাপল কিছু করবে না? বাজার বিশ্লেষকেরা ধারণা করছেন, স্যামসাংয়ের সঙ্গে প্রতিযোগিতা করতে অ্যাপল বিশেষ পরিকল্পনা করছে। স্যামসাং যে ধরনের ভাঁজ করা ফোন আনবে, তার চেয়ে অন্য রকম ভাঁজ করা ফোন বাজারে ছাড়বে অ্যাপল। তবে অ্যাপলের নতুন সে আইফোন বাজারে আসতে দেরি হবে।

বাজার বিশ্লেষকেরা বলছেন, ভাঁজ করা আইফোনের নকশা বা প্রোটোটাইপ নিয়ে কাজ করা শুরু করেছে মার্কিন প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠানটি। স্যামসাংয়ের ভাঁজ করা স্মার্টফোনটি ভেতরের দিকে ভাঁজ হবে আর আইফোন ভাঁজ হবে বাইরের দিকে। ভেতরের দিকে ভাঁজ করা স্মার্টফোন তৈরি তুলনামূলকভাবে সহজ। কিন্তু অ্যাপল যে প্রোটোটাইপ নিয়ে কাজ করছে, তা তৈরি করার কঠিন। এ ছাড়া এই মডেল কতটা টেকসই হবে, তা নিয়েও প্রশ্ন রয়েছে। তবে অ্যাপল ওই কঠিন পথেই যাবে।

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইটগুলোয় বলা হচ্ছে, অ্যাপল এর মধ্যে ভাঁজ করা আইফোনের জন্য পেটেন্টের অনুমোদন পেয়েছে। এর পাশাপাশি স্মার্টফোনে ফ্রেবিক ও ফোল্ডেবল হিঞ্জ ব্যবহারের পেটেন্টও পেয়েছে প্রতিষ্ঠানটি। যুক্তরাষ্ট্রের পেটেন্ট অফিস অ্যাপলকে নতুন ফোন তৈরির যে পেটেন্টের অনুমোদন দিয়েছে, তাতে আইফোন বইয়ের মতো ভাঁজ করে রাখা যাবে এবং খোলা যাবে।

ভাঁজ করা নতুন আইফোনের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু বলেনি অ্যাপল। তবে এ ধরনের আইফোন পেতে আরও কয়েক বছর অপেক্ষায় থাকতে হবে অ্যাপলপ্রেমীদের। ২০২০ সালে হয়তো এ ধরনের আইফোন বিষয়ে মুখ খুলতে পারে অ্যাপল কর্তৃপক্ষ।
তথ্যসূত্র: ডিজিটাল ট্রেন্ডস।

বাংলা ভাষায় কোরা

January 22, 2019


বাংলা ভাষায় চালু হয়েছে প্রশ্নোত্তর ও জিজ্ঞাসার জনপ্রিয় প্ল্যাটফর্ম হিসেবে পরিচিত কোরা। ১৬ জানুয়ারি বাংলা ভাষায় প্রশ্নোত্তরের সামাজিক যোগাযোগমাধ্যম কোরার একটি সংস্করণ আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত হয়েছে। প্রতিষ্ঠানটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গত বছরের ডিসেম্বরে পরীক্ষামূলকভাবে নির্দিষ্ট ব্যবহারকারীদের নিয়ে কোরা চালু হয়।

বাংলা সংস্করণের কোরা চালু বিষয়ে এর প্রতিষ্ঠাতা ফেসবুকের সাবেক প্রধান কারিগরি কর্মকর্তা অ্যাডাম ডি অ্যাঞ্জেলো বলেন, বিশ্বের জ্ঞান ভাগাভাগি ও তা বৃদ্ধি করতে বাংলা ভাষায় কোরা চালু হলো। অনেক বাংলাভাষী কোরা ইংরেজি ব্যবহার করছেন। বাংলা ভাষাভাষীদের জানার মাত্রাকে আরও বাড়িয়ে তুলবে কোরা বাংলা।

মুঠোফোন ও ওয়েবসাইট থেকে কোরা বাংলা ব্যবহার করা যাবে। https://bn.quora.com ওয়েবসাইটের মাধ্যমে কোরা বাংলায় যুক্ত হওয়া যাবে।
সোর্স: প্রথম আলো

মেসেঞ্জারে পরিবর্তন

January 22, 2019


যাঁরা ফেসবুকের মেসেঞ্জার অ্যাপটি ব্যবহার করছেন, তাঁরা নিশ্চয়ই এর পরিবর্তন খেয়াল করেছেন। প্রায় আট মাস আগে ফেসবুকের ‘এফ ৮’ ডেভেলপার সম্মেলনে নতুন নকশার মেসেঞ্জারের প্রাথমিক ঘোষণা দিয়েছিল কর্তৃপক্ষ। এখন নতুন ওই নকশা ধীরে ধীরে সবার জন্য উন্মুক্ত করছে তারা। গুগল প্লে স্টোরে ইতিমধ্যে মেসেঞ্জারের আপডেট আনা হয়েছে।

ফেসবুক কর্তৃপক্ষ বলছে, এখনো যাঁরা নতুন নকশার মেসেঞ্জার পাননি, তাঁরা শিগগিরই পেয়ে যাবেন। নতুন নকশায় অবশ্য মেসেজিং বা বার্তা আদান–প্রদানের বিষয়টিকে প্রাধান্য দেওয়া হয়েছে।

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জের এক প্রতিবেদনে বলা হয়, নতুন নকশা ঘোষণার পর আপডেট আনতে দেরি করেছে ফেসবুক। আইওএস এবং অ্যান্ড্রয়েড উভয় প্ল্যাটফর্মের জন্যই আপডেট উন্মুক্ত করেছে প্রতিষ্ঠানটি। তবে সব গ্রাহকের কাছে আপডেট পৌঁছাতে কিছুটা সময় লাগতে পারে। চ্যাটিং আরও সহজ করতে নতুন নকশা করা হয়েছে। নকশায় বার্তাগুলোকে আবারও সামনে এবং মাঝখানের দিকে আনা হয়েছে। আগের নয়টি ট্যাবকে কমিয়ে তিনটিতে আনা হয়েছে। ফেসবুকের দাবি, এতে মেসেঞ্জারের ইন্টারফেসটি দেখতে পরিচ্ছন্ন লাগবে।

মেসেঞ্জারে অবশ্য আগের মতোই সব ফিচার রাখা হয়েছে। কিন্তু এবারে বেশির ভাগ ফিচার ‘ফোর-ডট’ আইকনের মধ্যে লুকিয়ে রাখা হয়েছে। অর্থাৎ গেম, বট এবং রিমাইন্ডারের মতো ফিচারগুলো এখন আর সামনে দেখা যাবে না।

অবশ্য মেসেঞ্জারের নতুন এ নকশা সবাইকে খুশি করতে পারেনি। অনেকে এটাকে নেতিবাচক হিসেবে দেখছেন। অনেকে নতুন নকশা বুঝতে পারছেন না বলে অভিযোগ করছেন। মেসেঞ্জারের আগের নকশা ভালো ছিল বলে কেউ কেউ মন্তব্য করছেন।
সোর্স: প্রথম আলো
 
Copyright © Ak kotha (এক কথা). Designed by OddThemes | Free Blogger Templates