সেলফি সিরিজের নতুন স্মার্টফোন ‘আইটেল এস ৪১



দেশের বাজারে সেলফি সিরিজের নতুন স্মার্টফোন ‘আইটেল এস ৪১’ উন্মুক্ত করেছে ট্রানশান বাংলাদেশ। ৩ জিবি র‍্যাম ও ১৬ জিবি রমের স্মার্টফোনটিতে ফোরজি নেটওয়ার্ক সমর্থন করে। স্মার্টফোনটির সামনে ও পেছনে রয়েছে ৮ মেগাপিক্সেলের ক্যামেরা।

ট্রানশান বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজওয়ানুল হক বলেন, সর্বাধুনিক প্রযুক্তির ফোরজি স্মার্টফোন আইটেল এস ৪১। সাশ্রয়ী মূল্যে দেশের বাজারে সর্বাধুনিক প্রযুক্তির স্মার্টফোন হিসেবে এটি ছাড়া হয়েছে। ক্রেতারা এখন ফোরজি নেটওয়ার্কের যুগে স্মার্টফোনের পারফরম্যান্সের ওপর বেশি গুরুত্ব দিচ্ছে। তাই ৩ জিবি র‍্যামের সেলফি সিরিজের স্মার্টফোনটি সবার পছন্দ হবে। এতে বিল্ট-ইন ওয়ান-কি মেকআপসহ সেলিব্রেটি মেকআপের অপশন রয়েছে।

আইটেল এস ৪১ স্মার্টফোনটিতে মাল্টিফাংশনাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ২.৫ডি কার্ভড আইপিএস এইচডি ডিসপ্লে রয়েছে। স্মার্টফোনটির দাম ৮ হাজার ৪৯০ টাকা।

Share this:

Post a Comment

 
Copyright © Ak kotha (এক কথা). Designed by OddThemes | Free Blogger Templates