সোশ্যাল মিডিয়া থেকে খবর পড়েন ২০%



নিউজ প্ল্যাটফর্ম হিসেবে তরুণদের কাছে সোশ্যাল মিডিয়াই বেশি জনপ্রিয়। বেশির ভাগ তরুণ বয়সী পাঠক খবর পড়ার জন্য আর পত্রিকার উপরে নির্ভর করেন না।
পিউ রিসার্চ সেন্টার পরিচালিত এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে।
যুক্তরাষ্ট্রে জরিপটি চালানো হয় এ বছরের শুরুতে। এতে অংশ নেওয়া ২০ শতাংশ পাঠক জানিয়েছেন সোশ্যাল মিডিয়া থেকেই তারা বেশিভাগ খবর পেয়ে থাকেন। প্রিন্ট করা নিউজ পেপার পড়ে খবর পেয়ে থাকেন ১৬ শতাংশ।
খবর পেতে টিভির ওপরে নির্ভর করেন ৪৯ শতাংশ। ২০১৬ সালে খবর পেতে টিভির ওপরে নির্ভর করার হার ছিলো ৫৭ শতাংশ। অনলাইন নিউজ পোর্টালে গিয়ে খবর পড়েন ৩৩ শতাংশ। রেডিও ছেড়ে খবর শোনেন ২৬ শতাংশ।
টিভির জনপ্রিয়তা ৫০ বছরের বেশি বয়সীদের কাছেই বেশি। তবে কম বয়সীদের মধ্যে টিভি দেখার হার বেশ কম। ১৮ থেকে ২৯ বছর বয়সীদের মধ্যে টিভি দেখার হার ১৬ শতাংশ। ৩০ থেকে ৪৯ বছর বয়সীদের মধ্য এই হার ৩৬ শতাংশ।
এ বছর পিউ রিসার্চ সেন্টারের আরেকটি গবেষণায় জানা যায়, কলেজে পড়ুয়াদের মধ্যে ৮৯ শতাংশ সোশাল মিডিয়া থেকে খবর সংগ্রহ করেন।
অনলাইন নিউজ পোর্টালগুলোর সোশ্যাল মিডিয়া পেইজে লাইক দিলেই ব্যবহারকারীর হোম পাইজে খবর চলে আসে। তাই সংবাদের জন্য পত্রিকা হাতে পাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হয় না।
তথ্য সুত্র: টেকশহর

Share this:

Post a Comment

 
Copyright © Ak kotha (এক কথা). Designed by OddThemes | Free Blogger Templates