বৈঠকি স্পিকার



কেবল পিসি বা স্মার্টফোন থেকে গান শোনা নয়; ছোট/বড় পরিসরের বৈঠকি কাজের উপযোগী তারহীন প্রযুক্তির একটি বহনযোগ্য স্পিকার দেশের বাজারে নিয়ে এসেছে প্রযুক্তি পণ্য ও সেবা বিপণন প্রতিষ্ঠান টেক রিপাবলিক।

বিশ্ব নন্দিত জাবরা ব্র্যান্ডের এই স্পিকারে মিলবে উচ্চমানের ওমনি ডিরেকশনাল মাইক্রোফোন এবং এইচডি ভয়েস সুবিধা। ৭১০ মডেলের এই স্পিকারটি আভায়া, সিসকো, স্কাইপ এর মতো প্ল্যাটফর্মের জন্য মানানসই একটি ডিভাইস। চাইলেই জুড়ে নেওয়া যায় কর্টানা, সিরি এবং গুগল অ্যাসিসট্যান্ট এর মতো অ্যাপ্লিকেশন। এটি দিয়ে সংযুক্ত ডিভাইস ইচ্ছেমতো নিয়ন্ত্রণ করা যায়।

একক ও অনবদ্য লিংকিং সুবিধা থাকায় কেবল একটি স্পর্শেই দুইটি স্পিকের মধ্যে সংযোগ স্থাপন করে এর কাভারেজ দ্বিগুণ করা যায়। অর্থাৎ এক স্পিকের মাধ্যমে যেখানে ৬ জন সংযুক্ত থাকতে পারতেন তা ১২ জনে বৃদ্ধি পায়। আর একটি স্পিকের তারহীন সংযোগ সীমা ৫ মিটার পর্যন্ত। স্পিকারটির দাম ১৯ হাজার টাকা।
পাবলিশার:রাইজিংবিডি

Share this:

Post a Comment

 
Copyright © Ak kotha (এক কথা). Designed by OddThemes | Free Blogger Templates