যেভাবে ব্যবহৃত হয় ইনস্টাগ্রাম



ব্যবহারকারীরা ইনস্টাগ্রাম কীভাবে ব্যবহার করেন তা জানতে একটি জরিপ করেছে কুইন্টলি।সোশ্যাল মিডিয়া বিশ্লেষণকারী প্রতিষ্ঠান কুইন্টলির জরিপে উঠে এসেছে ব্যবহারকারীদের হ্যাশট্যাগ ব্যবহার কিংবা ছবির নিচে বিবরণ দেওয়ার পরিসংখ্যান। জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত ফটো শেয়ারিং প্ল্যাটফর্মটির ৪৪ হাজার বিজনেস প্রোফাইল ও ৯ কোটি ইনস্টাগ্রাম পোস্ট-যাচাই বাছাই করে জরিপের ফলাফল বের করা হয়েছে।ফলাফলে দেখা যায়,  আগের তুলনায় ভিডিওর প্রতি ব্যবহারকারীদের আগ্রহ বেড়েছে। ভিডিও আপলোডে এঙ্গেজমেন্ট বাড়ার হার ২১ শতাংশ।

এছাড়াও গবেষণায় দেখা যায়, একটি ছবি দেওয়ার চেয়ে একত্রে কয়েকটি ছবি দিলে পোস্টের নিচে কমেন্ট কিংবা লাইক দুটাই বাড়ে।
বিভিন্ন ইনস্টাগ্রাম পোস্ট পর্যালোচনা করে দেখা যায়, ৩১ শতাংশ পোস্টে তিনশ’রও বেশি অক্ষর দিয়ে ছবির বিবরণী লেখা হয়। দেড়’শ থেকে তিনশ’ অক্ষরে ছবির বর্ণনা দেন ৩০ শতাংশ ব্যবহারকারী। ৫০ থেকে দেড়’শ অক্ষরে বিবরণ দেন ২৯ দশমিক ১ শতাংশ ব্যবহারকারী।অন্যদিকে, ১ শতাংশ পোস্টে কোনো বিবরণী লেখা হয় না।
 গবেষণায় আরও দেখা গেছে, ছোট বিবরণী পড়তেই বেশি পছন্দ করেন ফলোয়াররা।ইনস্টাগ্রামে নিজের পোস্ট সহজে খুঁজে বের করা ও ছড়িয়ে দেওয়ার সবচেয়ে ভালো উপায় হলো হ্যাশট্যাগ ব্যবহার করা।একটি পোস্টে ১ থেকে ৩টি হ্যাশ ট্যাগ ব্যবহার করে থাকেন ৩৬ দশমিক ২ শতাংশ ব্যবহারকারী। ৪ থেকে ১০ টি হ্যাশট্যাগ ব্যবহার করেন ২১ শতাংশ ব্যবহারকারী।  হ্যাশট্যাগ না দিয়েই ছবি বা ভিডিও পোস্ট করেন ২৮ দশমিক ৯ শতাংশ ব্যবহারকারী। তথ্য সুত্র: টেকশহর

Share this:

Post a Comment

 
Copyright © Ak kotha (এক কথা). Designed by OddThemes | Free Blogger Templates