
নতুন বছরে আবারও রাজধানীতে শুরু হচ্ছে স্মার্টফোন ও ট্যাব মেলা।রাজধানীর আগারগাঁয়ের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) তিন দিনের মেলা শুরু হবে আগামী ১০ জানুয়ারি ২০১৯। শেষ হবে ১২ জানুয়ারি।দেশের স্মার্ট ডিভাইস ব্যবহারকারীদের সর্বশেষ মডেলের স্মার্টফোন ও ট্যাব পরখ করে দেখার সুযোগ দিতেই বসছে এই মেলা।স্মার্টফোন ও ট্যাবলেট নিয়ে দেশে এটিই সবচেয়ে বড় আয়োজন। অনুষ্ঠান ব্যবস্থাপনা প্রতিষ্ঠান এক্সেপো মেকারের আয়োজনে এটি হবে ১১তম আসর।

বরাবরের মতো মেলায় সর্বশেষ প্রযুক্তি ও ডিজাইনের ডিভাইস নিয়ে হাজির হবে দেশী-বিদেশী সেরা স্মার্টফোন ব্র্যান্ডগুলো। এছাড়াও মেলায় স্মার্টফোন ও ট্যাবলেটের পাশাপাশি আনুষাঙ্গিক গ্যাজেটও পাওয়া যাবে।নতুন পণ্যের পাশাপাশি মেলায় থাকবে বিশেষ ছাড় ও উপহার। থাকবে বিভিন্ন ব্র্যান্ডের বিশেষ সব আয়োজন।প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে এই মেলা।প্রদর্শনীর সব আপডেট ও খবর মেলার অফিসিয়াল ফেইসবুক পেইজ এবং দেশের আইসিটি ও টেলিকম বিষয়ক শীর্ষস্থানীয় নিউজ পোর্টাল টেকশহরডটকমে পাওয়া যাবে।এছাড়াও প্রতিদিনের আপডেট পেতে চোখ রাখুন মেলার <a href="https://www.facebook.com/events/286544375328724/">ইভেন্ট পেইজে</a>।
তথ্য সুত্র: টেকশহর
Post a Comment