ব্যবহারকারীদের মতামত পড়েন টিম কুক



বিশ্বের অন্যতম সফল কোম্পানি অ্যাপলের প্রধান তিনি।নানা কাজে ব্যস্ত থাকার পরেও প্রতিদিন নিয়ম করে অ্যাপল ব্যবহারকারীদের অভিযোগগুলো পড়েন অ্যাপলের সিইও টিম কুক। কারণ তাদের মতামতগুলোকে গুরুত্বসহকারে নেন তিনি। সংবাদ মাধ্যম এক্সিওসকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের সম্পর্কে এসব তথ্য জানান কুক।তার দিন শুরুই হয় ভোর ৪ টার কিছু আগে। ভোরে এক ঘণ্টা ব্যবহারকারীদের মতামত পড়ার পর তিনি জিমে গিয়ে ঘাম ঝরান।

এক ঘণ্টা জিমে কাটালে তার মানসিক চাপ অনেকটাই দূর হয়ে যায়।শুধু স্বাস্থ্য নিয়েই নয় তিনি তার সোশ্যাল মিডিয়া ব্যবহারের ব্যাপারেও বেশ সতর্ক। সোশ্যাল মিডিয়ায় অতিরিক্ত আসক্তি ভালো কিছু নয়। তাই নিজেকে নিয়ন্ত্রণে রাখতে আইওএস ১২ সংস্করণের নতুন ফিচার ‘স্ক্রিন টাইম’ ব্যবহার করেন তিনি।এ বিষয়ে তিনি বলেন, আমার নোটিফিকেশনের সংখ্যা অনেক কমে গেছে। ডিভাইস হাতে নেওয়ার পরিমাণও কমেছে।

এসব সম্ভব হয়েছে আমাদের ‘স্ক্রিন টাইম’ ফিচারটির জন্য। ফিচারটি তৈরি করার ফলে কী হয়েছে এখন আমি তা বুঝতে পারছি।এর আগেও সোশ্যাল মিডিয়া নিয়ে নিজের উদ্বেগ প্রকাশ করে বলেছিলেন, কোনো কিছু অতিরিক্ত ব্যবহার করায় আমি বিশ্বাসী না। যেসব প্রযুক্তিতে সবাই বুঁদ হয়ে থাকে সেসব প্রযুক্তিকে আমি ভালো বলতে রাজি নই।টিম কুক গত সাত বছর ধরে অ্যাপলের সিইও পদে আছেন। তার নেতৃত্বেই টেক জায়ান্টটি ট্রিলিয়ন ডলারের কোম্পানিতে পরিণত হয়েছে। তথ্য সুত্র: টেকশহর

Share this:

Post a Comment

 
Copyright © Ak kotha (এক কথা). Designed by OddThemes | Free Blogger Templates