গ‍্যালাক্সি এস১০ ফোনে কি থাকছে?



স্মার্টফোনের বাজারে শীর্ষস্থানে থাকলেও চিন্তিত দক্ষিণ কোরিয়ার জায়ান্ট স্যামসাং। কেননা প্রতিযোগিতামূলক বাজারে প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানগুলো দ্রুত এগিয়ে যাচ্ছে।এদিকে গেল বছরের তুলনায় স্যামসাং ফোনের বিক্রির হার কমেছে। তাই বাজারে আরও এগিয়ে থাকতে হাতিয়ার হিসেবে গ‍্যালাক্সি এস১০ আনতে যাচ্ছে প্রতিষ্ঠানটি।আগামী বছর স্যামসাংয়ের গ্যালাক্সি সিরিজের দশম বার্ষিকী। অ‍্যাপল আইফোনের দশম বার্ষিকীকে চমক দেখিয়েছিল। সেই ধারাবাহিকতায় প্রতিযোগিতায় এগিয়ে থাকতে স্যামসাং গ‍্যালাক্সি এস১০ ডিভাইসে দিয়ে গ্রাহকদের চমক দিতে কাজ করছে। প্রতিষ্ঠানটি মুখ ফুটে কিছু না বললেও ইতোমধ‍্যে অনলাইনে গ‍্যালাক্সি এস১০ নিয়ে শুরু হবে নানা গুঞ্জন। ফাঁস হচ্ছে ছবি।ডিজাইন
স্মার্টফোন দুনিয়া মেতে আছে নচ ডিসপ্লে নিয়ে। তবে স্যামসাং মেতেছিল ইনফিনিটি ডিসপ্লে নিয়ে।এবার তাই ইনফিনিটি ডিসপ্লের উন্নত সংস্করণের দেখা মিলতে পারে গ‍্যালাক্সি এস১০ ফোনে। অনলাইনে ফাঁস হওয়া এক ছবিতে দেখা যায়, ‘ইনফিনিট জিরো’ ডিজাইনের আদলে তৈরি হবে গ‍্যালাক্সি এস১০। সম্পূর্ণ বেজেলহীন ডিসপ্লের উপরের বাম পাশে থাকবে ফ্রন্ট ক‍্যামেরা।ফিঙ্গারপ্রিন্টের জন্য থাকবে না কোন বাটন। এতে থাকবে ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।ডিভাইসটির পিছনে থাকতে পারে ট্রিপল ক‍্যামেরা সেটআপ। ক‍্যামেরা নিচে থাকবে এলইডি ফ্ল‍্যাশ। শোনা যাচ্ছে, এবার গ‍্যালাক্সি এস১০ থেকে সরিয়ে দেয়া হবে ৩.৫ এমএম হেডফোন জ‍্যাক।পাওয়া যাবে তিনটি সংস্করণে : ডিসপ্লের সাইজের উপর নির্ভর করে গ‍্যালাক্সি এস১০ তিনটি সংস্করণে পাওয়া যাবে। ৫.৮, ৬.২ এবং ৬.৪ ইঞ্চি ডিসপ্লের সংস্করণে পাওয়া যাবে ডিভাইসটি। একটি সংস্করণে থাকতে পারে ফাইভজি প্রযুক্তি।ক‍্যামেরা
ক‍্যামেরা হিসেবে ডিভাইসটির পেছনে থাকবে তিনটি ক‍্যামেরা। তবে গ‍্যালাক্সি এ৯ এ চার ক‍্যামেরার ফোনের সঙ্গে পরিচিয় করিয়ে দিয়েছে স্যামসাং।জানা গেছে, গ‍্যালাক্সি এস১০ এ থাকবে ১২ মেগাপিক্সেলের ওয়াইড অ‍্যাঙ্গেল ক‍্যামেরা। বাকি দুইটি হল ১৩ মেগাপিক্সেলের টেলিফটো লেন্স এবং ১৬ মেগাপিক্সেলের সুপার ওয়াইড অ‍্যাঙ্গেল লেন্স।প্রসেসর
বরাবারের মতই ডিভাইসটিতে সবচেয়ে শক্তিশালী প্রসেসর ব‍্যবহার করবে স্যামসাং। প্রসেসর হিসেবে থাকবে এক্সিনোজ ৯৮২০।প্রসেসরটি পূর্বের ৯৮১০ সংস্করণ থেকে ৪০ শতাংশ বেশি শক্তিশালী। প্রসেসরটির প্রধান আকর্ষণ এতে থাকা নিউরাল প্রসেসিং ইউনিট (এনপিইউ) প্রযুক্তি। আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্সের সব কাজ এই এনপিইউ এর মাধ্যমে হবে। ফলে আরও দ্রুত আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স প্রসেস করতে পারবে চিপসেটটি। যা গ‍্যালাক্সি এস ৯ ও নোট ৯ এ ব‍্যবহৃত প্রসেসরের চেয়ে ৭ শতাংশ দ্রুত কাজ করবে।প্রসেসরটিতে রয়েছে দুটি এআরএম কর্টেক্স এ৭৫ কোর এবং চারটি এআরএম কর্টেক্স এ৫৫ কোর। এলটিই কানেক্টিভিটি সুবিধা রয়েছে এই চিপে। এতে সর্বোচ্চ ২ জিবিপিএস স্পিডে ডাউনলোড ও ৩১৬ এমবিপিএসে স্পিডে আপলোডের সুবিধা মিলবে।কবে আসবে এবং মূল্য কত হবে?
ধারণা করা হচ্ছে, গ‍্যালাক্সি এস১০ আগামী বছর অনুষ্ঠিতব‍্য কনজুমার ইলেকট্রনিকস শোতে (সিইএস) উন্মোচন করা হবে। ডিভাইসটি মূল্য ১ হাজার ডলারের বেশি হতে পারে। তথ্য সুত্র: টেকশহর

Share this:

Post a Comment

 
Copyright © Ak kotha (এক কথা). Designed by OddThemes | Free Blogger Templates