সহজে বহনযোগ্য নতুন পাতলা ল্যাপটপ



দেশের বাজারে যুক্তরাষ্ট্রভিত্তিক ব্র্যান্ড আইলাইফ এনেছে সহজে বহনযোগ্য নতুন ল্যাপটপ। জেড এয়ার থ্রি নামের নতুন ল্যাপটপটি ধাতব কাঠামোর। ম্যাকবুকসদৃশ ল্যাপটপটির ওজন ১.২ কেজি। এতে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।

আইলাইফের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৩ দশমিক ৩ ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লের ল্যাপটপে সাত থেকে আট ঘণ্টা ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে। মধ্যপ্রাচ্যের দেশগুলোয় ল্যাপটপটি জনপ্রিয়। জেনুইন উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেমচালিত ল্যাপটপটিতে রয়েছে ২.৫ গিগাহার্টজ ইন্টেল পেন্টিয়াম প্রসেসর, ৩ জিবি ডিডিআর থ্রি র‍্যাম ও ১২৮ জিবি এসএসডি স্টোরেজ। ল্যাপটপটির দাম ২৯ হাজার ৫০০ টাকা। এর সঙ্গে এক বছরের বিক্রয়ত্তোর সেবা দেবে প্রতিষ্ঠানটি। বিভিন্ন শোরুমের পাশাপাশি অনলাইনেও পাওয়া যাবে। বিস্তারিত https://bit.ly/2RbWQZz এখান থেকে জানা যাবে।

Share this:

Post a Comment

 
Copyright © Ak kotha (এক কথা). Designed by OddThemes | Free Blogger Templates