লাইভ খেলায় গুগলের কমেন্ট অপশন



গুগলের সোশ্যাল নেটওয়ার্ক প্লাটফর্ম গুগল প্লাস খুব বেশি জনপ্রিয়তা পায়নি। তাই বলে থেমে থাকছে না টেক জায়ান্টটি।নিরাপত্তা ত্রুটির কারণে পাঁচ লাখ ব্যবহারকারীর নাম, ইমেইল ঠিকানাসহ অনেক তথ্য ফাঁস হয় গুগল প্লাসের। তখন চিরতরে প্ল্যাটফর্মটি বন্ধ করার সিদ্ধান্ত নেয় গুগল। তার মানে এই নয় সামাজিক ফিচার যোগ করার ব্যাপারে আগ্রহ নেই সার্চ থেকে টেক জায়ান্টে পরিণত হওয়া এ প্রতিষ্ঠান।ব্যবহারকারীদের নিজেদের সাইটে লম্বা সময় পর্যন্ত ধরে রাখতে কমেন্ট সেকশন চালু করতে যাচ্ছে সার্চ জায়ান্টটি। তবে ফিচারটি শুধু খেলা চলাকালীন সময়ে ব্যবহার করা যাবে।কমেন্ট পছন্দ বা অপছন্দ করার জন্য লাইক ও ডিজলাইক বাটনও থাকবে।


লাইভ খেলা চলার সময় ধারাভাষ্যকারদের ও ব্যবহারকারীদের কমেন্টগুলো আলাদাভাবে দেখা যাবে। টপ কমেন্টগুলো হাইলাইট করতে ফিল্টারও ব্যবহার করবে গুগল।খেলা প্রেমীরা সাধারণত স্কোর দেখতেই গুগলে ঢুঁ মারেন। পরক্ষণেই আবার অন্য ওয়েবসাইটে চলে যান।কমেন্ট সেকশন যুক্ত করার ফলে ব্যবহারকারীরা দীর্ঘ সময় ধলে গুগলের হোমপেইজে অবস্থান করতে উৎসাহী হবেন বলে ধারণা করা হচ্ছে।সংবাদ মাধ্যম নাইটুফাইভ গুগল জানিয়েছে, গুগলের বেটা অ্যাপ ৮.৫৫ সংস্করণের সেটিংস পেইজে ‘ইয়োর কন্ট্রিবিউশন’ নামে একটি বিভাগ রয়েছে। সেখানেই রয়েছে রিভিউ ও কমেন্ট করার অপশন।
সাপোর্ট পেইজে ‘লিভ কমেন্টস অন গুগল সার্চ’ ফিচারটির বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে।কবে নাগাদ ফিচারটির দেখা মিলবে তা অবশ্য এখনো জানায়নি গুগল।
তথ্য সুত্র: টেকশহর


Share this:

Post a Comment

 
Copyright © Ak kotha (এক কথা). Designed by OddThemes | Free Blogger Templates