ফেইসবুকের নিউজ ফিডে কোন পোস্ট লোড হচ্ছে না



ফেইসবুকের নিউজ ফিড দেখতে গিয়ে সমস্যায় পড়ছেন দেশের ব্যবহারকারীরা।সকাল থেকেই কম্পিউটার থেকে সোশ্যাল মিডিয়া সাইটটিতে ঢুকতে গেলে একটি বার্তা দেখানো হচ্ছে। এতে লেখা রয়েছে ‘সামথিং ওয়েন্ট রং’। এর সঙ্গে নিচে রিফ্রেশ বাটন দিয়ে পেইজটি রিফ্রেশ দিতে বলা হয়েছে। তবে এতে কোনো সমাধান পাওয়া যাচ্ছে না।মোবাইল থেকে ঢুকতে গেলেও দুই-একটি পোস্টের পর নিউজ ফিডে আর কিছু লোড হচ্ছে না। তবে ফেইসবুকের অন্যান্য গ্রুপ, পেইজ, ইনবক্স কিংবা প্রোফাইলে এ সমস্যা দেখা যায়নি। তাই ধারণা করা হচ্ছে, কারিগরি ত্রুটির কারণেই এ সমস্যা দেখা দিয়েছে।

মোবাইল থেকে ঢুকতে গেলেও দুই-একটি পোস্টের পর নিউজ ফিডে আর কিছু লোড হচ্ছে না। তবে ফেইসবুকের অন্যান্য গ্রুপ, পেইজ, ইনবক্স কিংবা প্রোফাইলে এ সমস্যা দেখা যায়নি। তাই ধারণা করা হচ্ছে, কারিগরি ত্রুটির কারণেই এ সমস্যা দেখা দিয়েছে।টেকশহর ডটকমের অনেক পাঠকই বার্তাটির স্ক্রিনশট পাঠিয়ে বিষয়টি সম্পর্কে জানিয়েছেন।
তবে ১১ টার পর পরই নিজের রূপে ফিরে আসে ফেইসবুক।

Share this:

Post a Comment

 
Copyright © Ak kotha (এক কথা). Designed by OddThemes | Free Blogger Templates