নতুন ফোন আনতে যাচ্ছে হুয়াওয়ে



আরেকটি নতুন ফোন আনতে যাচ্ছে হুয়াওয়ে। পি স্মার্ট ২০১৯ নামের ফোনটি আগামী বছর উন্মোচনের প্রস্তুতি চলছে।সাশ্রীয় বাজেটের ফোনটিতে থাকবে ছােট আকৃতির নচ ডিসপ্লে। এটি দেখতে অনেকটা ওয়াটার ড্রপ নচের মত।নতুন মডেলের এ ফোনের পেছনে থাকবে ফ্ল‍্যাশ ও ডুয়েল ক‍্যামেরা সেটআপ। হুয়াওয়ের অন্যান্য ফোনের মতো এতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও থাকবে।ফেডারেল কমিউনিকেশন কমিশনের (এফএফসি) ছাড়পত্রের কিছু ডকুমেন্ট সম্প্রতি অনলাইনে প্রকাশিত হয়েছে। সেটি থেকে জানা গেছে ডিভাইসটির বিভিন্ন তথ‍্য।

 চীনা স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান এ ফোনের বিষয়ে এখনও আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি।ফোনটির লেআউটের ছবিতে দেখা যায়, ৬.২ ইঞ্চি ডিসপ্লে সমৃদ্ধ ফোনটিতে ব্যবহার করা হয়েছে ৩ গিগাবাইট র‍্যাম। ৩২ ও ৬৪ গিগাবাইট ইন্টারনাল মেমোরির দুই সংস্করণে পাওয়া যাবে ডিভাইসটি।ফোনটির ডান সাইডে থাকবে ভলিউম আপ ডাউন এবং পাওয়ার বাটন ব্যবহার করা হতে পারে বলে ফাঁস হওয়া তথ্যে জানা গেছে।প্রসেসর হিসেবে থাকতে পারে জনপ্রিয় এ ব্র্যান্ডের নিজস্ব কিরিন ৭১০। ডুয়েল সিম সুবিধার পাশাপাশি ব‍্যাকআপ দিতে থাকবে ৩ হাজার ৩২০ মিলিঅ‍্যাম্পিয়াল ব‍্যাটারি।

সাশ্রয়ী বাজেটের ডিভাইস হবে এটি। দাম নির্ধারণ করা হতে পারে ১৯৯ পাউন্ড বা ১৯ হাজার টাকা। হুয়াওয়ের পক্ষ থেকে তেমন কোনো তথ‍্য জানা যায়নি।চীনা ব্র্যান্ড হুয়াওয়ে ২০২০ সালের মধ্যে শীর্ষ স্মার্টফোন নির্মাতা কোম্পানি হতে বাজারে আধিপত্য আরও বাড়াতে চায়। এ জন্য সব রেঞ্জের গ্রাহকদের জন্য নিত্য নতুন ফোন আনছে তারা।চলতি বছরের তৃতীয় প্রান্তিক পর্যন্ত বাজার দখলের হিসাবে অ্যাপলকে সরিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ব্র্যান্ডটি। বর্তমানে তারা শুধু দক্ষিণ কোরিয়ান ব্র্যান্ড স্যামসাংয়ের পেছনে রয়েছে।

Share this:

Post a Comment

 
Copyright © Ak kotha (এক কথা). Designed by OddThemes | Free Blogger Templates