স্মার্টফোনে ১৬ লেন্স!



স্মার্টফোনে ডুয়েল ক্যামেরার যারা পরিচয় করিয়ে দিয়েছে তাদের মধ্যে অন্যতম ছিল এলজি। তারা সে কাজে ছিল প্রথম সারির একটি ব্র্যান্ড।২০১১ সালের দিকে এলজি অপটিমা নামে ৩ডি নামের স্মার্টফোনে ডুয়েল ক্যামেরা দিয়ে তারা বাজারে আসে। তারপর ২০১৬ সালে যখন ডুয়েল ক্যামেরার প্রচলন শুরু হওয়ার আগ পর্যন্ত অন্যতম ছিল এলজি।এবার সেই এলজি ডুয়েল নয়, তিন বা চার নয়, একেবারে ১৬ ক্যামেরা লেন্সের ফোন আনতে চায়।

ইতোমধ্যে প্রতিষ্ঠানটি ১৬ লেন্স ক্যামেরার ফোন আনতে পেটেন্টের আবেদনও করেছে।প্রতিষ্ঠানটির ওই আবেদনে এটাও বলা হয়েছে, প্রতিটি লেন্স আলাদা আলাদা অ্যাঙ্গেল থেকে ছবি ধারণ করবে।২০ নভেম্বর এলজি ইলেক্ট্রনিক্স ইউনাইটেড স্টেট প্যাটেন্ট অ্যান্ড ট্রেডমার্ক অফিসের কাছ থেকে একটি পেটেন্ট পেয়েছে। যেটাতে থাকবে ১৬ লেন্সের ক্যামেরা এবং ম্যাট্রিক্স সেটআপ।

লেন্সগুলো বিভিন্ন দিক থেকে ছবি ধারণ করতে পারবে। এমনকি এই লেন্সগুলো থেকে কোন ব্যবহারকারী চাইলে যেকোন একটি দিয়ে ছবি ধারণ করতে পারবেন।এছাড়াও একই সময়ে বিভিন্ন লেন্স ব্যবহার করে একটি ছবিও তোলা যাবে। কোন একটি সাবজেক্ট হিসেবে মানুষ নেওয়া হলে তার মাথা এবং যেকোন অঙ্গ আলাদা করে নির্বাচন করেও ছবি তোলা যাবে।তবে এখনো এলজি জানায়নি কবে নাগাদ ফোনটি নিয়ে তারা কাজ শুরু করবে।তথ্য সুত্র: টেকশহর

Share this:

Post a Comment

 
Copyright © Ak kotha (এক কথা). Designed by OddThemes | Free Blogger Templates