চীনের আইফোন ব্যবহারকারীরা কম টাকা-পয়সা আয় করেন?



এতদিন শোনা গেছে, অ্যাপল ব্যবহারকারীরা ধনী ও আমুদে হন। এবার এক জরিপে জানা গেলো সম্পূর্ণ উল্টো তথ্য। চীনের আইফোন ব্যবহারকারীরা নাকি তুলনামূলকভাবে কম টাকা-পয়সা আয় করেন। তাদের শিক্ষাগত যোগ্যতাও নাকি কম।গবেষণা প্রতিষ্ঠান মবডাটার একটি প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। গবেষণাপত্রটি প্রকাশ করেছে চীনের সংবাদ মাধ্যম সাউথ চায়নি মর্নিং পোস্ট।

সেখানে চীনের আইফোন ব্যবহারকারীদেরকে ‘অগোচরে থাকা গরিব’ হিসেবে আখ্যা দেওয়া হয়েছে। ব্যবহারকারীদের বেশিরভাগই নাকি অবিবাহিত নারী, যাদের বয়স ১৮ থেকে ৩৪। তাদের ডিগ্রি বলতে আছে হাইস্কুল সার্টিফিকেট। মাসিক আয় ৪৩০ ডলার (৩৬ হাজার ১২০ টাকা)।অপর দিকে, হুয়াওয়ের ব্যবহারকারীরা নাকি বেশ ধনী। প্রতি মাসে তাদের আয় ৬০ হাজার থকে ২ লাখ ৩৫ হাজারের মধ্যে। ব্যবহারকারীদের বেশিরভাগই নাকি বিবাহিত পুরুষ, যাদের পকেটে আছে ডিপ্লোমা কিংবা ব্যাচেলর ডিগ্রি। তাদের বয়স ২৫ থেকে ৩৪ বছরের মধ্যে।গবেষণা প্রতিবেদনে আরও বলা হয়, হুয়াওয়ে ব্যবহারকারীদের নিজস্ব গাড়ি-বাড়ি থাকলেও অ্যাপল ব্যবহারকারীদের কিছুই নেই।

যদিও গবেষণা জরিপটিতে কতজন অংশ নিয়েছেন তা প্রকাশ করেনি মবডাটা।স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানগুলোর মধ্যে অ্যাপলের অবস্থান তৃতীয়। কিন্তু চীনে তারা ব্যবসা করতে হিমশিম খাচ্ছে। কারণ স্থানীয় ব্র্যান্ডগুলোই সেখানে আধিপত্য বিস্তার করছে। চীনে হুয়াওয়ে, শাওমি, অপ্পো ও ভিভোর যৌথ মার্কেট শেয়ার ৮০ শতাংশ।

দেশটিতে অ্যাপলের মার্কেট শেয়ার ৯ শতাংশ।এর আগে স্লিকডিল নামে এক প্রতিষ্ঠানের গবেষকরা জানান, অ্যাপলপ্রেমীরা তুলনামূলকভাবে বেশি অর্থ আয় করেন। তাই তাদের খরচের হাতও বড়। তারা বেশ বন্ধসুলভ হন। বেড়াতে ও ছবি তুলতেও পছন্দ করেন। তথ্য সুত্র: টেকশহর

Share this:

Post a Comment

 
Copyright © Ak kotha (এক কথা). Designed by OddThemes | Free Blogger Templates