
সামাজিক যোগাযোগ মাধ্যমে অতিরিক্ত সময় কাটালে বিষন্নতা ও একাকিত্বের শিকার হন ব্যবহারকারীরা। কিন্তু কতোখানি সময় এগুলোতে ব্যয় করা হলো তার সঙ্গে মানসিক স্বাস্থ্য খারাপ হওয়ার সম্পর্ক রয়েছে।ইউনিভার্সিটি অব পেনসিলভিনিয়ার গবেষকরা ব্যবহারকারীদেরকে দিনে ৩০ মিনিটের বেশি সময় ফেইসবুকে ব্যয় না করার পরামর্শ দিয়েছেন।বিশ্ববিদ্যালয়টির ১৪৩ শিক্ষার্থীকে দুটি দলে ভাগ করে তারা ওই গবেষণা চালান। একটি দলকে ফেসবুক, ইনস্টাগ্রাম ও স্ন্যাপচ্যাটে প্রতিদিন ১০ মিনিট করে সময় কাটানোর সুযোগ দেওয়া হয়। অন্য, দলটিকে ইচ্ছামতো সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো ব্যবহার করতে দেওয়া হয়। তিন সপ্তাহ ধেরে তারা এই পরীক্ষায় অংশ নেন।
এ সময় তারা তাদের ফোনের ব্যাটারি ব্যবহারের হার সংক্রান্ত তথ্যও গবেষকদের কাছে জমা দেন।গবেষণায় দেখা যায়, যারা বেশি সময় ধরে প্ল্যাটফর্মগুলো ব্যবহার করেন তাদের মধ্যে উদ্বেগ, হতাশা ও একাকিত্বে আক্রান্ত হওয়ার প্রবণতা বেশি।কম সময় ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করা দলটি একাকিত্ব কম ভুগেছে, তাদের মধ্যে বিষন্ন হওয়ার প্রবণতাও কম।তবে গবেষকরা জানিয়েছেন, দিনে অন্ত ৩০ মিনিট সোশ্যাল মিডিয়া ব্যবহার করলে মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটে। এতে একাকিত্ব ও বিষন্নতা কেটে যায়।সোশ্যাল মিডিয়া ব্যবহার বন্ধ করা করা নয় বরং অবাস্তব জগৎ থেকে বের হওয়াকেই প্রাধান্য দিয়েছেন গবেষকরা।তবে ফেইসবুক, ইনস্টাগ্রাম ও স্ন্যাপচ্যাট বাদে অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য কিনা তা জানা যায়নি।পুরো গবেষণা নিবন্ধটি প্রকাশ করা হয়েছে জার্নাল অব সোশ্যাল অ্যান্ড ক্লিনিক্যাল সাইকোলজিতে।
Post a Comment