ফেসবুক ইনস্টাগ্রামে বিপর্যস্ত?



বিশ্ব জুড়ে বিপর্যস্ত ফেসবুক। হোম পেজ খুললেই দেখা যাচ্ছে “service unavailable” মেসেজ। শুধুমাত্র ফেসবুকই নয়। কাজ করছে না ইনস্টাগ্রামও। ভারত, রাশিয়া, আমেরিকা সহ বিশ্বের একাধিক দেশে ফেসবুক কাজ করছে না।

মঙ্গলবার সন্ধে থেকে ডেস্কটপ এবং মোবাইল উভয় ক্ষেত্রেই ফেসবুকে সমস্যা দেখা গিয়েছে। আর ইনস্টাগ্রামের ক্ষেত্রে ওয়েব ভার্সন কাজ করছে না। তবে আ্যাপ কাজ করছে। দুটি সমস্যার কারণ একই কিনা বোঝা যাচ্ছে না, তবে দুটিই ফেসবুক নেটওয়ার্কের অংশ।

ওয়েবসাইট ডাউন ডিটেক্টরে ধরা পড়েছে ফেসবুক ও ইনস্টাগ্রামের সমস্যা। তবে ফেসবুকের তরফে এখনও পর্যন্ত কোনও সমস্যার কথা স্বীকার করা হয়নি। ফেসবুক ও ইনস্টাতে একইসঙ্গে সমস্যা এর আগে দেখা যায়নি। তবে স্বাভাবিকভাবেই নেট দুনিয়ায় ব্যাপক প্রভাব ফেলেছে।

সোমবার রাতেও সমস্যা হয়েছিল ফেসবুকে। দুনিয়া জুড়ে বিপর্যস্ত ফেসবুক পরিষেবা৷ সাড়া দিচ্ছে না মেসেঞ্জারও৷

আমেরিকা ও ইউরোপে এর প্রভাব পড়ে ব্যাপক হারে৷ ডেনমার্ক, আয়ারল্যান্ড, বেলজিয়াম, পোল্যান্ড বিচ্ছিন্ন ফেসবুক থেকে৷ ভারতীয় সময় রাত তিনটের পর থেকে সমস্যার সূত্রপাত৷ ফেসবুক ক্র্যাশ হয়ে যাওয়ার কারণেই তৈরি হয় দুর্ভোগ৷

এর আগে চলতি মাসের ১২ তারিখ সোশ্যাল মিডিয়ার ওয়েবসাইটগুলি ক্র্যাশ করে গিয়েছিল৷ ব্ল্যাক আউট হয়ে যায় পরিষেবা৷ দুনিয়াজুড়ে মানুষ বিপাকে পড়েন৷ তারপর এদিন ফের একই সমস্যার পুনরাবৃত্তি৷ কেন বার বার পরিষেবা বিঘ্নিত হচ্ছে৷ কারণ অনুসন্ধানে ফেসবুক৷

Share this:

Post a Comment

 
Copyright © Ak kotha (এক কথা). Designed by OddThemes | Free Blogger Templates