আইইউবির আইইইই আয়োজনে দৌড়াবে রোবট



তথ্যপ্রযুক্তিতে শিক্ষার্থীদের আগ্রহী করে তুলতে ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশ (আইইউবি) স্টুডেন্ট ব্রাঞ্চ আয়োজন করছে আইইইই ডে ২০১৮’।টেকনিক্যাল কুইজ, উদ্ভাবনের পোস্টার প্রদর্শন, প্রোগ্রামিং প্রতিযোগিতা, রোবট দৌড় প্রতিযোগিতার আয়োজন বসছে আগামী বৃহস্পতিবার।আয়োজনের মিডিয়া পার্টনার হিসেবে থাকছে তথ্যপ্রযুক্তি বিষয়ক সংবাদ মাধ্যম টেকশহরডটকম।রাজধানীর বসুন্ধরা, বারিধারার ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশে হতে যাচ্ছে আয়োজটি। যেখানে দেশের সব বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ থাকছে। তবে এ জন্য ন্যূনতম একটা ফি দিয়ে আগ্রহীদের নিবন্ধন করতে হবে।১৫ নভেম্বর সকাল আটটা থেকে আয়োজনটি চলবে রাত নয়টা পর্যন্ত। তবে তার আগে ১৩ নভেম্বর পর্যন্ত আগ্রহীরা এই ঠিকানায় গিয়ে নিবন্ধন করতে পারবেন।বৃহস্পতিবার সকাল আটটায় ক্যাম্পাসে উপস্থিত হয়ে বিভিন্ন বিভাগের প্রতিযোগীদের কিট সংগ্রহ করতে হবে। এরপর র‍্যালি ও সাড়ে নয়টায় হবে উদ্বোধনী অনুষ্ঠান।সকাল ১০টায় থাকবে টেক সেশন, এরপর টেকনিক্যাল কুইজ প্রতিযোগিতা। পরে পোস্টার প্রেজেন্টেশন ও প্রোগ্রামিং কনটেন্ট অনুষ্ঠিত হবে। তারপরেই হবে রোবটের দৌড় প্রতিযোগিতা। বিকেলে পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে শেষ হবে দিনব্যাপী আয়োজনটির।আয়োজন নিয়ে আইইউবি স্টুডেন্ট ব্র্যাঞ্চের চেয়ারপার্সন রশিদ আহমেদ রিফাত টেকশহরডটকমকে বলেন, তথ্যপ্রযুক্তির উদ্ভাবনে শিক্ষার্থীদের প্রতিভা বিকাশের একটা প্লাটফর্ম আইইইই আইইউবি স্টুডেন্ট ব্রাঞ্চ। আয়োজনটিও মূলত শিক্ষার্থীদের জন্য, যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শিক্ষার্থীদের সামনে নিজেদের উদ্ভাবনগুলো তুলে ধরতে পারবেন।তিনি বলেন, শিক্ষার্থীদের তথ্যপ্রযুক্তির উদ্ভাবনে উৎসাহ দিতেই আইইইই ডে আয়োজন করা। আমরা চাই শিক্ষার্থীরা এর মধ্য দিয়ে আগ্রহী হয়ে উঠুক।

Share this:

Post a Comment

 
Copyright © Ak kotha (এক কথা). Designed by OddThemes | Free Blogger Templates