ক্যারিয়ার কনে তরুণরা পেলো পেশা পরামর্শ




তরুণদের চাকরির বাজারে প্রবেশের আগে তাদের পরিপূর্ণ রূপে গড়ে তুলতে সচেতন হতে ও লক্ষ্য নির্ধারণে পরামর্শ দিতে দুই দিনের ক্যারিয়ার কন শেষ হয়েছে।গতকাল শুক্রবার বাংলাদেশ ইনোভেশন ফোরামের রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তে দুই দিন ব্যাপী ওই আয়োজন করেছিল। যা শেষ হয় আজ শনিবার।প্রথম দিন সকালে অনুষ্ঠানের উদ্বোধন করেন মসলিন ক্যাপিটালের কো-ফাউন্ডার এবং চেয়ারম্যান লেফটেন্যান্ট জেনারেল (অব.) আব্দুল হাফিজ।তিনি বলেন, তরুণরা তাদের নিজেদের উন্নতির সঙ্গে দেশ ও সমাজের উন্নতিতে অগ্রণী ভুমিকা রাখতে পারে। তাদের উদ্ভোবনী শক্তি এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজেদের লক্ষ্য অর্জন করতে সমর্থ হবে।উদ্বোধনী অনুষ্ঠানের পর শুক্রবার সকালে করপোরেট রিক্রুটমেন্ট প্রসেস সেমিনার দিয়ে শুরু হয় মূল আয়োজন। এরপর একে একে বিল্ড ইয়োর ক্যারিয়ার ইন বাংকিং সেক্টর, ক্যারিয়ার ইন এআর, ভিআর, গেইমিং; সিভি রাইটিং অ্যান্ড ইন্টারভিউ ফেসিং, ফাইভ কোয়ালিটিস অফ বিকামিং ইন্টারপিনিউরশিপস সেমিনায় অনুষ্ঠান হয়।শনিবার সকালে মিট দ্য আইকন সেশনে কথা বলেন বিডিজবসডটকম ও আজকের ডিলের প্রধান নির্বাহী ফাহিস মাসরুর। পরে ক্যারিয়ার অপার্চুনিটি ইন আর্মড ফোর্সেস, মোক ইন্টারভিউ, লোকাল অ্যান্ড ইন্টারন্যাশনাল জব মার্কেট সেমিনার হয় যেখানে খাত সংশ্লিষ্ট বক্তরা নিজেদের অভিজ্ঞতার কথা তুলে ধরেন ও তরুণদের দিক নির্দেশনা দেন।আয়োজন নিয়ে বাংলাদেশ ইনোভেশন ফোরামের প্রতিষ্ঠাতা আরিফুল হাসান অপু বলেন, তরুণদের ক্যারিয়ার নিয়ে দ্বিধা-দ্বন্দ্ব অনেক বেশি, আর তার জন্য সঠিক গাইডলাইন দিতে আমরা এমন আয়োজন করেছি। অনেকেই এখন তথ্যপ্রযুক্তি নিয়ে কাজ করতে চয়, তাদের জন্যও আলাদা সেশন ছিল।তিনি বলেন, কিভাবে শুন্য থেকে এসে সর্বোচ্চতে পৌঁছানো যায় তার একটা দিক নির্দেশনা ছিল এতে।দুই দিনের আযোজনটির সহযোগী ছিল মারকেন্টাইল ব্যাংক, গ্লোবাল সেন্টার ফর ইনোভেশন অ্যান্ড লার্নিং ও বিডিজবস ডটকম, ট্রাই ল্যাবস, ই-সফট ট্রেইনিং, ড্রিমার্স ল্যাব, ইন্টারেক্টিভ আরটিফেক্ট, ফ্লো ডিজিটাল ও জাগোনিউজ২৪ ডটকম।

Share this:

Post a Comment

 
Copyright © Ak kotha (এক কথা). Designed by OddThemes | Free Blogger Templates