
যত দিন যাচ্ছে স্মার্টফোন তত বেশি আকর্ষণীয় ফিচারের হয়ে উঠছে। প্রফেশনাল মানের ক্যামেরা, ফেসিয়াল রিকগনিশন প্রযুক্তি, এজ-টু-এজ স্ক্রিন সহ নানা ধরনের উন্নত ফিচার দেখা যাচ্ছে স্মার্টফোনে।
প্রতি বছর নানা উচ্চ প্রযুক্তির ফিচারে আপগ্রেড হলেও, স্মার্টফোনের ব্যাটারি লাইফ এখনো অনেকের প্রত্যাশিত পর্যায়ে পৌঁছাতে পারেনি। ওয়াশিংটন পোস্টের একটি নতুন গবেষণায় দেখা গেছে, নামকরা অনেক ব্র্যান্ডের ফ্ল্যাগশিপ ফোনগুলোর ব্যাটারি লাইফ পুরোনো মডেলগুলোর তুলনায় কমেছে।
সম্প্রতি বাজারে আসা আইফোন ১০এস এবং পিক্সেল থ্রি সহ মোট ১৩টি স্মার্টফোনের ব্যাটারি লাইফের ওপর গবেষণা করেছে ওয়াশিংটন পোস্ট। গবেষণায় প্রতিটি ফোনের একই ব্রাইটনেস নিশ্চিতে একটি লাইট মিটার ব্যবহার করা হয়েছিল। এরপর ফোনগুলোর মাধ্যমে বিভিন্ন ওয়েবসাইট ব্রাউজ করা হয় ব্যাটারি চার্জ শেষ না হওয়া পর্যন্ত।
ফলাফলে দেখা গেছে, নতুন আইফোন ১০এস ফোনটির ব্যাটারি চার্জ এর আগের মডেল আইফোন ১০ এর মতো বেশি সময় স্থায়ী না। আইফোন ১০ এর তুলনায় ২১ মিনিট আগেই ব্যাটারি চার্জ শেষ হয়েছে আইফোন ১০এসের। অন্যদিকে নতুন পিক্সেল থ্রি ফোনটির চার্জ শেষ হয়েছে পিক্সেল টু এর তুলনায় দেড় ঘণ্টা আগে।
একমাত্র নতুন আইফোন এক্সআর মডেলটি আগের মডেলকে টেক্কা দিতে পেরেছে। আইফোন ১০ এর তুলনায় আইফোন এক্সআরে ব্যাটারি চার্জ তিন ঘণ্টা বেশি স্থায়ী। তবে এক্সআরের ডিসপ্লে দুর্বল হওয়ার কারণেই মূলত ফোনটির ব্যাটারি লাইফ বেশি।
আইফোন এক্সআরে যেখানে কম দামি এলসিডি ডিসপ্লে রয়েছে, সেখানে আইফোন ১০এসে উন্নত ওএলইডি ডিসপ্লে রয়েছে। আধুনিক ওএলইডি ডিসপ্লের তুলনায় সাধারণ এলসিডি ডিসপ্লের প্যানেল চালানোর জন্য কম আলোর প্রয়োজন হয়। তাই এলসিডি ডিসপ্লের ফোনে ধীর গতিতে ব্যাটারি চার্জ শেষ হয়।
গবেষণায় বলা হয়েছে, যে স্মার্টফোনগুলো যতবেশি আধুনিক ডিসপ্লে প্রযুক্তির যেমন ওএলইডি ডিসপ্লের, সেগুলোতে সাধারণ ডিসপ্লের ফোনগুলোর তুলনায় বেশি দ্রুত ব্যাটারি চার্জ শেষ হয়। কিন্তু ব্যাটারি চার্জ দ্রুত শেষ হওয়াটা স্ক্রিন প্রযুক্তির চেয়ে আরো অনেক কিছুর ওপরও নির্ভর করে।
আগস্টে বাজারে আসা স্যামসাংয়ের নোট৯ ফোনে ৪ ঘণ্টা বেশি সময় ব্যাটারি চার্জ বেশি দেখা গেছে ফেব্রুয়ারিতে বাজারে আসা স্যামসাং এস৯ ফোনটির তুলনায়। নোট৯ পূর্ববর্তী মডেলের তুলনায় অনেক শক্তিশালী ব্যাটারি সম্পন্ন।
বর্তমানে স্মার্টফোন ইন্ডাস্ট্রিতে বেশি ধারণ ক্ষমতার ব্যাটারির ট্রেন্ড শুরু হয়েছে। টেক সাইট আইফিক্সিটের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত কয়েক বছরে ব্যাটারি ক্যাপাসিটি দ্বিগুণ হয়েছে। তবে অনেক স্মার্টফোন নির্মাতারা এই কৌশলের উপর নির্ভর করতে চান না, অথচ লিথিয়াম আয়ন ব্যাটারি হিসেবে স্মার্টফোনকে ভারী করে তুলে।
ওয়াশিংটন পোস্টকে কিউনোভোর প্রধান নির্বাহী নাদিম মালুফ বলেন, ‘ব্যাটারি প্রযুক্তি খুব ধীর গতিতে উন্নত হচ্ছে, প্রতি বছর প্রায় ৫ শতাংশ। কিন্তু ফোনের চার্জ ক্ষয় বাড়ছে ৫ শতাংশের চেয়েও দ্রুত গতিতে।’
বিশেষজ্ঞদের মতে, ফোনের ব্যাটারি চার্জ আগের চেয়ে বেশি দ্রুত শেষ হচ্ছে এবং অনেক স্মার্টফোন নির্মাতারা উচ্চ রেজ্যুলেশন স্ক্রিন সমৃদ্ধ ফোন তৈরি করছে, যা চালাতে ব্যাটারি ব্যয় বেশি হচ্ছে, পাশাপাশি জটিল সব অ্যাপসের উত্থান এবং ফোনের ব্যবহার ক্রমবর্ধমান বাড়ার ব্যাপার তো রয়েছেই।
আসন্ন উন্নত প্রযুক্তির ফাইভ-জি নেটওয়ার্কে স্মার্টফোনের ব্যাটারি লাইফ আরো কমবে বলেই মনে করা হচ্ছে। স্মার্টফোনের ব্যাটারি লাইফ ধরে রাখার জন্য ব্যবহারকারীদেরকে হয় আইফোন এক্সআর-এর মতো সাধারণ ডিসপ্লে প্রযুক্তির ফোন নির্বাচন করা লাগবো, নয়তো আধুনিক ফোন ব্যবহারের জন্য আরো বেশি সময় ধরে ফোন চার্জ দেওয়া লাগবে।
ওয়াশিংটন পোস্টকে মালুফ বলেন, ‘ফোনের ব্যাটারি লাইফ নিয়ে আপোষের জন্য ভোক্তাদের প্রস্তুতি নিতে শুরু করতে হবে।’ যদি আপোষ করার ইচ্ছা না থাকে, তাহলে অন্য উপায় যেমন ফোনের স্ক্রিন ব্রাইটনেস কমানো, এয়ারপ্লেন মোড ব্যবহার কিংবা ব্যাটারি সেভিং ফিচার ব্যবহার করতে হবে।
ওয়াশিংটন পোস্টের গবেষণায় কোনো ফোনের ব্যাটারি লাইফ কতক্ষণ দেখা গেছে, জেনে নিন।
আইফোন এক্সআর- ১২ ঘণ্টা ২৫ মিনিট
স্যামসাং নোট৯- ১২ ঘণ্টা
আইফোন ৮ প্লাস- ১০ ঘণ্টা ১০ মিনিট
পিক্সেল থ্রি এক্সএল- ১০ ঘণ্টা ৭ মিনিট
আইফোন ১০এস ম্যাক্স- ১০ ঘণ্টা ৬ মিনিট
পিক্সেল টু- ৯ ঘণ্টা ৫৭ মিনিট
আইফোন ৮- ৯ ঘণ্টা ৫১ মিনিট
আইফোন ১০- ৯ ঘন্টা ৩০ মিনিট
পিক্সেল টু এক্সএল- ৯ ঘণ্টা ২৬ মিনিট
আইফোন ১০এস- ৯ ঘণ্টা ৯ মিনিট
স্যামসাং এস৯ প্লাস- ৮ ঘণ্টা ৫৭ মিনিট
পিক্সেল থ্রি- ৮ ঘণ্টা ২৮ মিনিট
স্যামসাং এস৯- ৮ ঘণ্টা ১৭ মিনিট
তথ্যসূত্র : ডেইলি মেইল
Post a Comment