বাজারে গুগল সার্টিফায়েড অ‍্যান্ড্রয়েড টেলিভিশন বাজারে এনেছে মাইক্রোম‍্যাক্স



প্রথমবারের মতো গুগল সার্টিফায়েড অ‍্যান্ড্রয়েড টেলিভিশন বাজারে এনেছে ভারতের প্রযুক্তিপণ‍্য নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোম‍্যাক্স। টেলিভিশনটি ৪৯ ও ৫৫ ইঞ্চির দুইটি সংস্করণে পাওয়া যাবে।নতুন টেলিভিশন সম্পর্কে প্রতিষ্ঠানটির পরিচালক রোহন আগারওয়াল বলেন, গ্রাহকদের উন্নত প্রযুক্তির স্মার্ট টেলিভিশনের স্বাদ দেবে এটি।

গুগল সার্টিফায়েড হওয়ায় এতে অ‍্যান্ড্রয়েড অ‍্যাপ, গেইম, মুভি এবং গুগল মিউজিক ব‍্যবহারের সুবিধা পাওয়া যাবে। ফলে ডিজিটাল কনটেন্ট ব্যবহার নিয়ে গ্রাহকদের দুঃশ্চিন্তা করতে হবে না বলে জানান তিনি।টেলিভিশন দুটিতে রয়েছে কোয়াডকোর কটেক্স এ৫৩ প্রসেসর। ২.৫ গিগাবাইট ডিডিআর৩ র‍্যামের পাশাপাশি রয়েছে ১৬ গিগাবাইট ইন্টারনাল মেমোরি। মিলবে বিল্ট ইন ক্রোমকাস্ট ও গুগলের ভয়েস কমান্ড সাপোর্ট।

এছাড়া রয়েছে ওয়াইফাই ও ব্লুটুথ সুবিধা। অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে অ‍্যান্ড্রয়েড ওরিও। এতে ডলবি সাউন্ড সিস্টেম থাকায় আলাদা স্পিকার ছাড়াই ভালো শব্দ পাওয়া যাবে।চলতি মাস থেকেই বাজারে বিক্রি হবে টেলিভিশন দুটি। ৪৯ ও ৫৫ ইঞ্চি ডিসপ্লের ডিভাইসটির মূল্য হবে যথাক্রমে ৫১ হাজার ৯৯০ ও ৬১ হাজার ৯৯০ রুপি।

Share this:

Post a Comment

 
Copyright © Ak kotha (এক কথা). Designed by OddThemes | Free Blogger Templates