দেশের বাজারে হুয়াওয়ের ওয়াই সিরিজের নতুন স্মার্টফোন ‘ওয়াই নাইন ২০১৯’



হুয়াওয়ের ওয়াই সিরিজের নতুন স্মার্টফোন ‘ওয়াই নাইন ২০১৯’। দেশের বাজারে নিয়ে আসা নতুন এই ফোনটি হুয়াওয়ের সবচেয়ে বড় ডিসপ্লে এবং শক্তিশালী ব্যাটারির ফোন। নচসহ ৬.৫ ইঞ্চি ফুল এইচডি প্লাস ডিসপ্লে এবং ৪০০০ মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি রয়েছে এতে।

উন্নত পারফরম্যান্স নিশ্চিতে ফোনটিতে রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সুবিধাসহ কিরিন ৭১০ প্রসেসর। ৪ জিবি র‌্যামের সঙ্গে আছে ৬৪ জিবির ইন্টারনাল স্টোরেজ। ৪০০ জিবি পর্যন্ত এক্সটারনাল মেমোরি ব্যবহার করা যাবে।

‘ওয়াই নাইন ২০১৯’ ফোনটি দেশজুড়ে ৬৪ জেলায় হুয়াওয়ের ব্র্যান্ড শপ ও অনুমোদিত পরিবেশকের কাছে পাওয়া যাবে। এর দাম রাখা হচ্ছে ২২ হাজার ৯৯০ টাকা।

অগ্রিম বুকিং দেওয়া ক্রেতাদের কাছে ইতিমধ্যে নতুন ফোনটি হস্তাস্তর করেছে হুয়াওয়ে। ৩ নভেম্বর, রাজধানীর যমুনা ফিউচার পার্কের সেন্ট্রাল কোর্টে আয়োজিত অনুষ্ঠানে নতুন ফোনটি অগ্রিম বুকিং দেয়া গ্রাহকদের হাতে তুলে দিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার ক্রিকেটার ও হুয়াওয়ে বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর সাকিব আল হাসান।

অনুষ্ঠানের আগতদের গানে গানে মাতিয়ে তোলেন ব্যান্ডদল শিরোনামহীনের সাবেক ভোকাল তানজির তুহিন ও তার ব্যান্ডদল আভাস। হৃদি শেখ ও তার দল নাচ পরিবেশন করেন। পাশাপাশি মোবাইল গেমারদের জন্য আয়োজন করা হয় গেমিং প্রতিযোগিতা। গেমিং প্রতিযোগিতায় বিজয়ীদের দেয়া হয় গিফট হ্যাম্পার।

সাকিব আল হাসান বলেন, ‘হুয়াওয়ে সব সময় ব্যবহারকারীদের হাতে সেরা মানের ফোন পৌঁছে দেওয়ার চেষ্টা করে। আশা করি হুয়াওয়ে ওয়াই নাইন ২০১৯ ফোনটি ক্রেতাদের সাধ্যের মধ্যে সকল চাহিদা পূরণ করতে পারবে।’

হুয়াওয়ে কনজ্যুমার বিজনেস গ্রুপ (বাংলাদেশ) এর কান্ট্রি ডিরেক্টর ক্যালভিন ইয়ং বলেন, ‘হুয়াওয়ে ওয়াই নাইন ২০১৯ ওয়াই সিরিজের সর্বাধুনিক স্মার্টফোন। ফোনটির গুণগত মান গ্রাহকদের সন্তুষ্ট করবে। পাশাপাশি উন্নত মান ও ডিজাইনের ফোন ব্যবহারের স্বাদ পাবেন। আশা করি, বাংলাদেশের ক্রেতাদের কাছে ফোনটি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করবে।’

Share this:

Post a Comment

 
Copyright © Ak kotha (এক কথা). Designed by OddThemes | Free Blogger Templates