পোশাক নির্বাচন করবে এআই?



প্রতিদিন সকালে কি পরবেন তা ভাবতেই অনেক সময় চলে যায়। এবার সেই কাজটি সহজ করে দিতে চলেছেন বিজ্ঞানীরা।তারা জানিয়েছেন, ভবিষ্যতে কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন কম্পিউটার প্রতিদিনের পোশাক নির্বাচন ও পরার ক্ষেত্রে যাবতীয় সমস্যার সমাধান দেবে। এ জন্য নতুন প্রযুক্তিও উদ্ভাবন করা হয়েছে।জর্জিয়া ইন্সটিটিউট অব টেকনোলজি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিয়ে গুগলের গবেষণা বিভাগের বিজ্ঞানীরা বলছেন, তারা পোশাক পরিধান সংক্রান্ত কাজগুলোকে ছোট ছোট ভাগে বিভক্ত করে সুষ্ঠুভাবে করার একটি নিউরাল নেটওয়ার্ক প্রস্তুত করেছেন।মেশিং লার্নিং প্রযুক্তির মাধ্যমে একাধিক প্রক্রিয়ায় পোশাক নিবার্চনে সহায়তা মিলবে। একজন ব্যক্তি সময়োপযোগী পোশাক পরলে নিউরাল নেটওয়ার্ক থেকে তাকে অভিনন্দন জানানো হবে।

আবার ভুল হলেও তা সংকেত দিয়ে জানাবে।জর্জিয়া ইন্সটিটিউট অব টেকনোলজির আলেকজান্ডার ক্লিগ বলেন, আমরা এমন একটি পথের দরজা খুলেছি, যা জটিল পরিবেশে অনেক ধরনের পদক্ষেপ নেওয়ার শিক্ষা দেবে। যদিও এখনো অনেক কাজ করার বাকি রয়েছে।টোকিওতে অনুষ্ঠিতব্য একটি আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে নতুন এই প্রযুক্তির বিস্তারিত তুলে ধরবেন জর্জিয়া ইন্সটিটিউট অব টেকনোলজি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে গুগলের গবেষণা বিভাগের কর্মীরা । তথ্য সুত্র: টেকশহর

Share this:

Post a Comment

 
Copyright © Ak kotha (এক কথা). Designed by OddThemes | Free Blogger Templates