
গ্রাহকদের সিম বন্ধ সংক্রান্ত অভিযোগই বেশি করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনে।
তিন মাসে ৩৬৪টি এমন অভিযোগ পেয়েছে বিটিআরসি। সংস্থাটি গত জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর মাসের গ্রাহকের করা অভিযোগের একটি তালিকা প্রকাশ করেছে। সেই তালিকায় এমন তথ্য দিয়েছে বিটিআরসি।
তালিকার তথ্যানুসারে, ওই তিন মাসে মোবাইল অপারেটর ও আইএসপি অপারেটরের বিরুদ্ধে বিটিআরসির কাছে মোট ১৪৯৬টি অভিযোগ করেছেন গ্রাহকরা। এর মধ্যে ১৩৬৬টি অভিযোগের সমাধান দিয়েছে বিটিআরসি। বাকি ১৩০টি অভিযোগের সমাধান দেবার প্রক্রিয়ায় রয়েছে বলে জানিয়েছে বিটিআরসি।
তালিকায় দেখা যায়, জুলাই মাসে বিটিআরসিতে মোট অভিযোগ গেছে ৪৯১টি। এর মধ্যে সমাধান দিয়েছে ৪৬৪টি, প্রক্রিয়াধীন রয়েছে ২৭টি।
আগস্টে ৫২১ অভিযোগের মধ্যে ৪৬০টি সমাধান দেয়া হয়েছে। সমাধানের অপেক্ষায় রয়েছে ৬১টি।
এছাড়াও সেপ্টেম্বরে অভিযোগ করা হয়েছে ৪৮৪টি। ৪৪২টি অভিযোগের সমাধান দেয়া হয়েছে, সমাধানের প্রক্রিয়ায় রয়েছে ৪২ঠি অভিযোগ।
বিটিআরসিতে করা এসব অভিযোগের বেশিরভাগই মোবাইল অপারেটরদের বিরুদ্ধে। তবে এর বাইরে আইএসপির বিরুদ্ধেও অভিযোগ রয়েছে গ্রাহকদের । হুটহাট সিম বন্ধ-বার করে দেয়া, নেটওয়ার্ক ইস্যু, ভয়েস ও ডেটা কল, প্যাকেজ মাইগ্রেশন, কুইজ কনটেস্ট, সাইবার ক্রাইমসহ অন্তত ২০ ধরনের অভিযোগ করেছেন গ্রাহকরা।
অভিযোগের শীর্ষে সিম বন্ধের পরেই রয়েছে নেটওয়ার্ক ইস্যু নিয়ে। এই বিষয়ে বিটিআরসিতে ৩০৬ জন গ্রাহক অভিযোগ করেছেন। এরপর বিভিন্ন ধরনের অভিযোগ পড়েছে ২০১টি।
গত তিন মাসে বিভিন্ন ট্যারিফ নিয়ে ১৪৪টি অভিযোগ করেছেন গ্রাহকরা।সোশ্যাল মিডিয়া ও সাইবার কপ্লেইন রয়েছে ১২১টি। কুইজ নিয়ে ৫১টি, ডেটা ভলিউম ইস্যু নিয়ে ৪৯টি অভিযোগ করেছেন গ্রাহকরা।
বিটিআরসির শর্টকোড ‘১০০’ ব্যবহার করে গ্রাহকরা অভিযোগ করতে পারেন।
Post a Comment