সন্তানের জন্মের আগে হবু বাবা-মায়ের প্রস্তুতি



বিয়ের পরে সন্তানের প্রত্যাশা করে সব বাবা-মা। বাবা-মা সব সময় মনের মধ্যে স্বপ্ন লালন করে প্রথম সন্তানের মুখ দেখার জন্য। আর প্রথম সন্তানের ক্ষেত্রে অনুভূতি থাকে অন্যরকম।

প্রথমবার সন্তান হওয়ার আগে বাবা-মায়ের অবশ্যই প্রস্তুতি প্রয়োজন রয়েছে।অনেক বাবা-মা বুঝতে পারেন না, তাদের কী করা উচিত।

আসুন জেনে নেই প্রথম সন্তান হওয়ার আগে বাবা-মায়ের অবশ্যই যেসব প্রস্তুতি নেয়া প্রয়োজন।

কাঁথা-বালিশ-তোয়ালে

ঘরে নতুন অতিথি আসার আগে তার জন্য অবশ্যই কাঁথা-বালিশ-তোয়ালে গুছিয়ে রাখেতে হবে। কাঁথা, বালিশ, অয়েল ক্লথ, ছোট কোলবালিশ, কম্বল হাতের কাছেই রাখুন।

দুধের বোতল

নতুন দুধের বোতল কিনে রাখুন। দুধের বোতল গরম পানিতে ফুটিয়ে পরিষ্কার করে ব্যবহার করতে হবে।

ব্যাসিনেট

শিশুকে শুইয়ে রাখার জন্য অনেকেই ব্যাসিনেট বা ক্রিব ব্যবহার করেন।

চেকআপ

হবু মায়ের উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, থাইরয়েডের সমস্যা আছে কি না। রক্তের গ্রুপটা কী? কেননা পরবর্তী সময়ে এ নিয়ে জটিলতা হতে পারে। অনেক পরিবারে অস্বাভাবিক হিমোগ্লোবিন ট্রেইট থাকে, যা আগে থেকে বোঝা যায় না। রক্তে হিমোগ্লোবিন কম থাকলে তা-ও একটু দেখে নেয়া যায়।

রক্তদাতা

রক্তদাতার নাম-ঠিকানা, ফোন নম্বর, হাসপাতালে যাতায়াতব্যবস্থা, অফিস থেকে ছুটি, স্বজনদের সহায়তা—সবই মাথায় রাখুন।

অতিরিক্ত ওজন

সন্তান নেয়ার পরিকল্পনার সময় থেকেই ফলিক অ্যাসিড ও জিঙ্ক খাওয়া শুরু করে দিতে পারেন। এতে জটিলতা অনেক কমে। অতিরিক্ত ওজন থাকলে তা আগেই ঝেড়ে ফেলার চেষ্টা করুন। রক্তশূন্যতা থাকলে তা ঠিক করে নিন।


শারীরিক, মানসিক ও অর্থনৈতিক

গর্ভধারণের অন্তত তিন মাস আগে থেকেই শারীরিক, মানসিক ও অর্থনৈতিক প্রস্তুতি নেয়া চাই বাবা-মায়ের। একটু একটু করে সঞ্চয় করুন। প্রসব ও প্রসব-পরবর্তী খরচের প্রস্তুতি নিন।

Share this:

Post a Comment

 
Copyright © Ak kotha (এক কথা). Designed by OddThemes | Free Blogger Templates