অ্যাপ কিনতে মোবাইল ব্যালেন্স খরচের সীমা বাড়ছে বহুগুণ

 

প্লেস্টোর হতে অ্যাপ ও গেইমস কিনতে সরাসরি মোবাইল ফোনের ব্যালেন্স খরচের সীমা বাড়ছে বহুগুণ।বর্তমানে এ সীমা মাত্র ৫০ টাকা। এবার তা এক হাজার টাকা করার একটি প্রস্তাব বাংলাদেশ ব্যাংকে পাঠিয়েছে বিটিআরসি।এর আগে মোবাইল অপারেটরগুলো এটিকে ৫০ টাকা হতে আটশ’ টাকা করার প্রস্তাব করেছিল। এ দাবি তাদের দীর্ঘদিনের।বাংলাদেশ ব্যাংক মোবাইল ব্যালেন্স খরচের সীমা ৭৫০ টাকা করছে বলে একটি সূত্রে জানা গেছে। তবে তা এখনও চূড়ান্ত হয়নি।এক হাজার কিংবা ৭৫০ টাকা যাই হোক, অ্যাপ-গেইমস কিনতে এ পরিমাণ মোবাইল ব্যালেন্স ব্যয় করা যাবে এমন খবরে খুশি এ খাত সংশ্লিষ্টরা।‘ট্যাপ ট্যাপ অ্যান্টস’ গেইম তৈরি করে বিশ্ব মাতানো ও লাখো ডলার আয় করা কোম্পানি রাইজ আপ ল্যাবসের প্রধান নির্বাহী কর্মকর্তা এরশাদুল হক টেকশহরডটকমকে বলেন, এটি সত্যি দারুণ খবর। এতে দেশীয় অ্যাপ-গেইমস খাতে পরিবর্তন আসবে, খাতটি চাঙ্গা হবে।জনপ্রিয় শিশুতোষ কার্টুন চরিত্র মীনা গেইমের অন্যতম এই নির্মাতা জানান,  কেনাবেচায় যদি লেনদেনের সুযোগই না পাওয়া যায় তাহলে স্টোরগুলো টিকে থাকে না। এবার দেখা যাবে অ্যাপ-গেইমের জন্য নতুন নতুন দেশীয় প্লাটফর্ম তৈরি হবে। আসলে জমজমাট একেকটি স্টোর না থাকলে অ্যাপ-গেইম নির্মাতারা সেভাবে আগ্রহ পান না।‘আগে ৫০ টাকায় আসলে তেমন কিছুই কেনা যেতো না। এটি এবার এতগুণ বাড়ায় অ্যাপ-গেইম ক্রেতা-বিক্রেতা সবারই কেনাবেচায় সুবিধা হবে’-বলছিলেন তিনি।বলা হচ্ছে, সীমা বাড়ালে গ্রাহকরা চাইলেই আন্তর্জাতিক প্লেস্টোর থেকেও অ্যাপ কিনেত পারবেন। যেসব গ্রাহক ক্রেডিট কার্ড ব্যবহার করেন না তাদের পক্ষে এখনও আন্তর্জাতিক প্লেস্টোর থেকে গেইম বা অ্যাপ কেনার কোনো সুযোগই বলতে গেলে নেই। নতুন পেমেন্ট সীমার নিয়ম কার্যকর হলে গ্রাহকরা তখন সেই সুবিধা পাবেন।
অন্যদিকে দেশীয় ডেভেলপাদের ডেভেলপ করা অ্যাপ এবং গেইমসও তখন স্থানীয় বাজারে বেশি বিক্রি হবে বলে মনে করছে বিটিআরসি।

Share this:

Post a Comment

 
Copyright © Ak kotha (এক কথা). Designed by OddThemes | Free Blogger Templates