বদলে যাচ্ছে টুইটারের ওয়েবসাইট



টুইটারের ওয়েবসাইট রিডিজাইন করা হচ্ছে। হিজিবিজি কনটেন্ট দিয়ে ঠাসা টুইটার এখন ব্যবহার করা যাবে আরও সহজে। নতুন কিছু ফিচার যুক্ত হওয়ার পাশাপাশি এতে থাকবে ইমোজি বাটন।তিন কলাম থেকে দুই কলামে কেন্দ্রীভূত হতে যাচ্ছে হোমপেইজ। বাম দিকে থাকবে টুইটার টাইমলাইন এবং ডান দিকে থাকবে ট্রেন্ডিং সেকশন। কে কে কমেন্ট করেছে তা আরও সহজেই চোখে পড়বে। এতে টুইট পড়া ও সেন্ড করা আরও সহজ হয়ে উঠবে।

এখনো সবার কাছে রিডিজাইনটির আপডেট পৌঁছাতে শুরু করেনি। কিছু ব্যবহারকারীর কাছ থেকে রিডিজাইনটি সম্পর্কে মতামত নিয়ে তবেই বড় পরিসরে আপডেটটি ছাড়া হবে। হোমপেইজে থাকা অপ্ট ইন বাটনটি দেখা গেলে সেখানে ক্লিক করে নতুন সংস্করণটি ব্যবহার করা যাবে।টুইটারের অফিশিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে বলা হয়, শীঘ্রই নতুন সংস্করণের টুইটার ডটকম আসছে। কিছু ব্যবহারকারী নতুন ডিজাইনের টুইটার ব্যবহার করতে পারছেন।

এতে আছে ইমোজি বাটন, কিবোর্ড শর্টকাটস, আপগ্রেড ট্রেন্ডস, অ্যাডভান্স সার্চসহ আরও অনেক কিছু। আপনার প্রতিক্রিয়া আমাদের জানান।এ বছরই আপডেটটি সব ব্যবহারকারীর কাছে পৌঁছে যাবে। তবে নির্দিষ্টভাবে কোনো দিন তারিখ জানানো হয়নি। মাইক্রো ব্লগিং সাইট টুইটারের ব্যবহারকারী সংখ্যা এখন ৩২ কোটি ৬০ লাখ।
তথ্য সুত্র: টেকশহর

Share this:

Post a Comment

 
Copyright © Ak kotha (এক কথা). Designed by OddThemes | Free Blogger Templates