
বাংলা ভাষায় চালু হয়েছে প্রশ্নোত্তর ও জিজ্ঞাসার জনপ্রিয় প্ল্যাটফর্ম হিসেবে পরিচিত কোরা। ১৬ জানুয়ারি বাংলা ভাষায় প্রশ্নোত্তরের সামাজিক যোগাযোগমাধ্যম কোরার একটি সংস্করণ আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত হয়েছে। প্রতিষ্ঠানটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গত বছরের ডিসেম্বরে পরীক্ষামূলকভাবে নির্দিষ্ট ব্যবহারকারীদের নিয়ে কোরা চালু হয়।
বাংলা সংস্করণের কোরা চালু বিষয়ে এর প্রতিষ্ঠাতা ফেসবুকের সাবেক প্রধান কারিগরি কর্মকর্তা অ্যাডাম ডি অ্যাঞ্জেলো বলেন, বিশ্বের জ্ঞান ভাগাভাগি ও তা বৃদ্ধি করতে বাংলা ভাষায় কোরা চালু হলো। অনেক বাংলাভাষী কোরা ইংরেজি ব্যবহার করছেন। বাংলা ভাষাভাষীদের জানার মাত্রাকে আরও বাড়িয়ে তুলবে কোরা বাংলা।
মুঠোফোন ও ওয়েবসাইট থেকে কোরা বাংলা ব্যবহার করা যাবে। https://bn.quora.com ওয়েবসাইটের মাধ্যমে কোরা বাংলায় যুক্ত হওয়া যাবে।
সোর্স: প্রথম আলো
Post a Comment