শুধুই ফাইভজি নয় স্ন্যাপড্রাগন ৮৫৫



বাণিজ্যিকভাবে বিশ্বের প্রথম ফাইভজি প্রসেসর উন্মোচন করেছে কোয়ালকম।সম্প্রতি প্রতিষ্ঠানটি স্ন্যাপড্রাগন ৮৫৫ প্রসেসর এনেছে। যেটাতে দ্রুত গতির এই নেটওয়ার্ক ব্যবহার করা যাবে।অনেকেই বলছেন, প্রসেসরটি ফাইভজি সাপোর্ট করবে এবং স্মার্টফোনে ব্যবহার করা যাবে এটি। এমন কি যত সংবাদমাধ্যমে খবর হয়েছে প্রায় সবগুলোতেই একই কথা বলা হয়েছে। কিন্তু একটি তথ্য সবাই খেয়াল করেনি।আসলে এটি ফাইভজি প্রসেসর হলেও সবগুলোতেই ফাইভজি সাপোর্ট করবে না।

এরও কিছু ধরাবাঁধা থাকবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।স্ন্যাপড্রাগন ৮৫৫ প্রসেসরের বেজ ব্যান্ড আসলে স্ন্যাপড্রাগন এক্স২৪ এলটিই মডেম। যেটিতে শুধু এলটিই ক্যাট ২০ সাপোর্ট করবে। তার মানে এটার কিছু সংস্করণে ফোরজি এলটিই সাপোর্ট করবে শুধু।যদি কোন স্মার্টফোনে ফাইভজি সাপোর্ট সুবিধা পেতে হয় তবে এর বাইরেও একটি এক্সটারনাল স্ন্যাপড্রাগন এক্স৫০ মডেম দরকার হবে। তার মানে যদি স্ন্যাপড্রাগন ৮৫৫ প্রসেসরে ফাইভজি সাপোর্ট দরকার হয় তবে সেখানে এক্স৫০ মডেম দরকার হবেই।

সামনের বছর যখন ফাইভজি স্মার্টফোন আসা শুধু হবে তখন নির্মাতাদের সিদ্ধান্ত দিতে হবে তারা ফোনে স্ন্যাপড্রাগন ৮৫৫ চিপসেটের প্রকৃত ফাইভজি প্রসেসর চান নাকি অন্য সংস্করণ। এটা খুব সাধারণ বিষয় যে ফাইভজি প্রসেসর নিতে গেলে নির্মাতাদের ব্যয় একটা বাড়বেই।তাই অনেকেই স্ন্যাপড্রাগন ৮৫৫ কে শুধুই ফাইভজি প্রসেসর বললে ভুলই হবে।
পাবলিশার:টেকশহর

Share this:

Post a Comment

 
Copyright © Ak kotha (এক কথা). Designed by OddThemes | Free Blogger Templates