নকিয়ার নজর ফ্ল্যাগশিপে!



মাইক্রোসফট থেকে সরে আসার পর নতুন জন্ম পেয়েছে নকিয়ার প্রতিষ্ঠান এইচএমডি গ্লোবাল।প্রতিষ্ঠানটি ইতোমধ্যে নকিয়া ফোন পুনরায় তৈরি শুরু করার পর সাত কোটি ফোন বিক্রি করেছে প্রতিষ্ঠানটি।প্রতিষ্ঠানটি মিড রেঞ্জ বাজারে অনেকটা চমক দেখিয়েছে। কিন্তু এখনো প্রতিষ্ঠানটি হাই এন্ডে খুব ভালো বাজার ধরতে পারেনি। এমন কি এখনো প্রতিষ্ঠানটি হাই এন্ড বাজারের জন্য তেমন ফোন তৈরিই করেনি। নকিয়া ৮ এবং নকিয়া ৮ সিরোকো কিছুটা হাই এন্ডের ফোন।এইচএমডি গ্লোবাল এখন চেষ্টা করছে স্যামসাং, হুয়াওয়ে এবং ওয়ানপ্লাসের মতো ফ্ল্যাগশিপ ফোন তৈরি করছে।

নতুন একটি প্রতিবেদনে দাবি করা হচ্ছে, নকিয়া জোরেশোরেই হাই এন্ডের ফোন তৈরির কাজ করছে।এইচএমডি গ্লোবালের লক্ষ্য ২০১৯ সালে তারা আপার মিড রেঞ্জের বাজারে ভালো কিছু করা। তাই প্রতিষ্ঠানটি চাইছে, প্রিমিয়াম ফ্ল্যাগশিপের বাজার ধরার আগে আপার মিডরেঞ্জ বাজারে নিজেদের জায়গা করে নিতে চায়।যদিও এখন পর্যন্ত প্রতিষ্ঠানটি কোন মডেলের ফোন আনবে সে সম্পর্কে কোন কিছু জানায়নি। তবে ধারণা করা হচ্ছে, নকিয়া ৯ পিওরভিউ হতে যাচ্ছে ব্র্যান্ডটির প্রথম ফ্ল্যাগশিপ লাইনআপের ফোন।

অন্যদিকে নকিয়া ৮ সিরিজটি হবে আপার মিডরেঞ্জের ফোন।নকিয়া ৯ পিওরভিউ বেশি ফোকাস করেছে ক্যামেরার দিকে। কার্ল জেইস লেন্সের ডিভাইসটিতে থাকবে পাঁচটি ক্যামেরা। আগামী জানুয়ারির শেষেই ফোনটি বাজারে আনবে ফিনিশ প্রতিষ্ঠান এইচএমডি গ্লোবাল।
সোর্স: টেকশহর

Share this:

Post a Comment

 
Copyright © Ak kotha (এক কথা). Designed by OddThemes | Free Blogger Templates