
ভিজুয়াল সার্চ ফিচার গুগল লেন্স এখন থেকে ১০০ কোটিরও বেশি জিনিস চিনতে পারবে।গত বছরে চালু হওয়া ফিচারটি এতদিন শুধু আড়াই লাখ পণ্য সম্পর্কেই তথ্য দিতে পারত। লেন্সের ফিচারটি মেশিন লার্নিংয়ের মাধ্যমে ছবির বিষয়বস্তু সংক্রান্ত বিভিন্ন তথ্য ব্যবহারকারীর সামনে হাজির করে থাকে।মজার ব্যাপার হলো, রাউটারের নামসহ ছবি তুললে স্বয়ংক্রিয়ভাবে ওয়াইফাই কানেক্ট হয়ে যাবে ফোনে। এছাড়াও, বিজনেস কার্ডের ছবি তুললে সেখানে থাকা নম্বর ফোনের কনট্যাক্ট লিস্টে যুক্ত হয়ে যাবে।ক্যামেরা দিয়ে এমন অনেক কিছুর ছবি তোলা হয়, যেগুলো সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য জানা থাকে না। যেমন ছেঁড়া দ্বীপে গিয়ে বিভিন্ন রঙের কাঁকড়া দেখা যায়।
কিন্তু কোনটা কোন প্রজাতির সে সম্পর্কে কোনো তথ্য আমাদের কাছে থাকে না।এমন পরিস্থিতিতে গুগল লেন্স দিয়ে কাঁকড়ার ছবি তোলার সঙ্গে সঙ্গে চলে আসবে বিস্তারিত তথ্যসহ একটি উইকিপিডিয়া পেইজ।গুগলের ব্লগ পোস্টে জানানো হয়েছে, সব সময়ই যে গুগল লেন্স ঠিক তথ্য দেবে তা নয়। ছবি তোলার অ্যাঙেল, আলো, ফটোগ্রাফারের অবস্থান সব কিছু মিলিয়ে ছবির বিষয়বস্তু চিনতে ভুলও করতে পারে ভিজুয়াল সার্চ ফিচারটি।মানুষ, প্রাণী এসব ছাড়াও ওয়াইফাই নেটওয়ার্কের নাম, জ্যামিতিক আকার সম্পর্কে তথ্য দিতে পারবে গুগল লেন্স।
টেক জায়ান্টটি ২০১৭ সালের মে মাসে গুগল আইও সম্মেলনে লেন্স ফিচার আনার ঘোষণা দেয়। তখন জানানো হয়, ফোনে থাকা ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট ব্যবহার করে কোনো বস্তুর দিকে তাক করে ক্যামেরা বাটন চাপলে গুগল লেন্স ইন্টারনেট ঘেঁটে বস্তুটি সম্পর্কে তথ্য খুঁজে দেখাবে।তখন থেকে এ নিয়ে বেশ আলোচনা শুরু হয়। অনেকেই ফিচারটির বেশ প্রশংসা করেন।
তথ্য সুত্র: টেকশহর
Post a Comment