সার্চ রেজাল্টেও বিজ্ঞাপন দেখাবে ফেইসবুক



বিজ্ঞাপন দেখানোতে আগ্রহের কমতি নেই ফেইসবুকের। তাইতো বিজ্ঞাপন বসানোর নতুন জায়গা খুঁজছে জনপ্রিয় মাধ্যমটি।এরই অংশ হিসেবে এখন সার্চ রেজাল্টে বিজ্ঞাপন দেখানোর ব্যাপারে পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমটি। ব্যবহারকারী ও ব্যবসা প্রতিষ্ঠানগুলো এতে লাভবান হলেই শুধু বৃহৎ পরিসরে এমন বিজ্ঞাপন দেখানো হবে।ফেইসবুকের ম্যানেজার জোহেব হাজিয়ানি এমনটিই জানিয়েছেন।বন্ধুদের খোঁজা ছাড়াও পরিচিত ব্যক্তি এবং প্রতিষ্ঠানের পেইজ বা জনপ্রিয় গ্রুপ খুঁজতে সার্চের ব্যবহার বাড়ছে। এ সুযোগই কাজে লাগিয়ে বিজ্ঞাপন বিক্রি করে আয় বাড়াতে চায় সম্প্রতি তথ্য বেহাত হওয়াসহ নানা কারণে বিনিয়োগকারীদের তোপের মুখে পড়া মার্ক জাকারবার্গের প্রতিষ্ঠানটি।ফেইসবুকের পুরানো বিনিয়োগকারীরা নতুন বিজ্ঞাপন বাছাই করে অ্যাড ম্যানেজার টুলের মাধ্যমে প্রচারণা চালাতে পারবেন।

আপাতত সার্চ রেজাল্টে দেওয়া বিজ্ঞাপন শুধু অটোমোটিভ ও রিটেইল খাতের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিরা দেখতে পাচ্ছেন।বিনিয়োগকারীদের বেশ কিছু দিন থেকেই ফেইসবুক জানিয়ে আসছে, তাদের নিউজ ফিডে বিজ্ঞাপন দেওয়ার মতো কোনো জায়গা খালি নেই।কীভাবে স্টোরিজ ফিচারকে কাজে লাগিয়ে বিজ্ঞাপন দেখানো যাবে সে বিষয়েও ফেইসবুক কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি।

ফেইসবুক স্টোরিজ ব্যবহারকারীর সংখ্যা এখন ১৫ কোটি। এ কারণে নতুন জনপ্রিয়তা পাওয়া ফিচারটিতেও বিজ্ঞাপন নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছে ফেইসবুক।প্রথমে শুধু যুক্তরাষ্ট্র, ম্যাক্সিকো ও ব্রাজিলেই পরীক্ষামূলকভাবে বিজ্ঞাপন প্রচার করা হবে।আগামী কয়েক মাসের মধ্যে সব ব্যবহারকারীই তাদের স্টোরিজ ফিচারে বিজ্ঞাপন দেখতে পারবেন। প্রতিটি বিজ্ঞাপন হবে ৫ থেকে ১৫ সেকেন্ডের। তবে ব্যবহারকারীরা চাইলে স্কিপ অপশনেও ক্লিক করতে পারবেন।
তথ্য সুত্র: টেকশহর

Share this:

Post a Comment

 
Copyright © Ak kotha (এক কথা). Designed by OddThemes | Free Blogger Templates