
বোমাতঙ্কে ক্যালিফোর্নিয়ার মেনলো পার্কে ফেইসবুকের হেডকোয়ার্টারের কয়েকটি বিল্ডিং খালি করা হয়েছে।মঙ্গলবার বোমা হামলার হুমকি দেওয়া হলে ফেইসবুকের বাইরে অবস্থান নেয় পুলিশ। তবে বোম স্কোয়াডের সদস্যরা সেখানে কোনো বোমাসদৃশ বস্তু বা ডিভাইস খুঁজে পায়নি।ফেইসবুকের মুখপাত্র জানিয়েছে, সব কর্মী নিরাপদে আছেন এবং হেডকোয়ার্টারে ফিরে গেছেন।
বোমা হামলার পরিকল্পনার কথা জানিয়ে সর্বপ্রথম যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অপরাধ দমন বিভাগকে একটি উড়ো চিঠি পাঠানো হয়। এরপর সেই চিঠির পরিপ্রেক্ষিতে ব্যবস্থা নেয় মেনলো পার্কের পুলিশ।২০১১ সালে ফেইসবুক মেনলো পার্কে তাদের অফিস করে। চলতি বছরের সেপ্টেম্বরেও সেখানে নতুন বিল্ডিং তৈরি করা হয়েছে।এর আগে চলতি বছরের ৪ এপ্রিল ক্যালিফোর্নিয়ার স্যান ব্রুনোতে ইউটিউবের হেডকোয়ার্টারে হামলা চালিয়েছিলেন ৩৯ বছর বয়েসী ইরানী নাগরিক নাসিম আগদাম।
এ ঘটনায় তার মৃত্যু হয়। তবে তার আগে আগদামের ছোড়া গুলিতে তিন জন আহত হন।ইউটিউবসহ অন্যান্য ভিডিও শেয়ারিং সাইটগুলোতে ভিডিও ভিউ বাড়ানোর ক্ষেত্রে বৈষম্য করা হচ্ছে বলে মনে করতেন তিনি। তার ভাষ্য ছিলো, ভিডিওর ভিউ বাড়াতে সবাই সমান সুযোগ পান না। এমনকি কেবল ইউটিউব কর্তৃপক্ষ যদি চায়, তবেই চ্যানেল বড় করা যায়, তাছাড়া নয়। একটি ভিডিওতে ইউটিউবের বৈষম্য এবং কনটেন্ট ফিল্টার করার বিরুদ্ধে তাকে ক্ষোভ ঝাড়তেও দেখা যায়।
তথ্য সুত্র: টেকশহর
Post a Comment