
গুগল প্লে স্টোর থেকে ভুয়া রিভিউ ও রেটিং ডিলিট করার অভিযান শুরু করেছে গুগল।নতুন একটি মেশিন লার্নিং অ্যান্টি স্প্যাম সিস্টেমের সাহায্যে আসল ও নকল রিভিউয়ের পার্থক্য করতে পারছে সার্চ ইঞ্জিন জায়ান্টটি। ইতোমধ্যে প্লে স্টোর থেকে কয়েক লাখ ভুয়া রিভিউ ও স্প্যাম অ্যাপ সরানো হয়েছে। আরও বেশ কিছুদিন চালবে গুগলের এই অভিযান।অ্যাপের রেটিং ফুলিয়ে-ফাঁপিয়ে তুলতে ডেভেলপাররা অনেক সময় ক্যাম্পেইন শুরু করেন। এই ক্যাম্পেইনের আওতায় ব্যবহারকারীদেরকে অর্থ বা ইন অ্যাপ পার্চেসে মূল্য ছাড়ের অফার দিয়ে ভালো রেটিং আদায় করা হয়। এতে করে অ্যাপ সম্পর্কে সঠিক তথ্যটা জানা যায় না।গুগলের নতুন সিস্টেমটি ভিত্তিহীন, অপ্রাসঙ্গিক রিভিউ এবং সমালোচনা ও প্রশংসার অস্বাভাবিক পার্থক্য বুঝতে পারবে।
প্লে স্টোর বিশুদ্ধকরণ অভিযানে নতুন সিস্টেমটির পাশাপাশি প্রকৌশলী ও বিশ্লেষক দলও অ্যাপ, রেটিং ও রিভিউ পর্যবেক্ষণের কাজ করবেন।এদিকে, অ্যাপ ডেভেলপারদেরকে রেটিং ও রিভিউ ভালো করার ক্যাম্পেইন না চালানোর অনুরোধ জানিয়েছে গুগল। একইসঙ্গে ব্যবহারকারীদেরকেও অসত্য কিছু না লেখার অনুরোধ করেছে তারা।মন্তব্য ও রেটিং সম্পর্কে সন্দেহ হলে রিভিউয়ে তা উল্লেখ করতে আর ডেভেলপারদেরকে প্লে কনসোলের মাধ্যমে জানানোর পরামর্শ দিয়েছে গুগল।চলতি মাসে ২২টি অ্যাপ প্লে স্টোর থেকে সরিয়ে নেয় সার্চ জায়ান্টটি। অ্যাপগুলোর বিরুদ্ধে ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য চুরির অভিযোগ ছিল।
প্লে স্টোরের ভুয়া রিভিউ সরাচ্ছে গুগল
Post a Comment