
আন্তর্জাতিক চেইন হোটেল ম্যারিয়ট হ্যাকের শিকার হয়েছে। এতে অন্তত ৫০ কোটি গ্রাহকের বিভিন্ন তথ্য হাতিয়ে নিয়েছে হ্যাকাররা।হোটেল কর্তৃপক্ষ বলছে, স্টারউড ডিভিশনের হোটেল গ্রাহকদের তথ্যের ডেটাবেজ যেকোনভাবে অজ্ঞাত দুর্বৃত্তদের হাতে চলে গেছে।২০১৪ সাল থেকেই স্টারউড ডিভিশনের ডেটা বেইজে হ্যাকাররা আড়ি পেতে ছিল বলে অভ্যন্তরীণ এক তদন্ত প্রতিবেদনে শনাক্ত করেছে ম্যারিয়ট গ্রুপ।ম্যারিয়ট এখন ডেটাবেইজে থাকা তার গ্রাহকদের এই তথ্য খোয়া যাবার বিষয়টি জানাতে চায়।বিশ্বের সবচেয়ে বড় চেইন হোটেল ব্যবসা রয়েছে ম্যারিয়টের। অন্তত পাঁচ হাজার ৮০০ এমন ছোট বড় হোটেলসহ অন্যান্য প্রতিষ্ঠান রয়েছে গ্রুপটির।স্টারউড ডিভিশনের মধ্যে রয়েছে হোটেল ব্র্যান্ড ডব্লিউ হোটেল, শেরাটন, লা মেরিডিয়ান, ফোর পয়েন্টস বাই শেরাটন। ম্যারিয়ট ব্র্যান্ডের হোটেল অবশ্য গ্রাকদের রিজার্ভেশনের জন্য ভিন্ন ডেটাবেইজ ব্যবহার করে।
ম্যারিয়ট বলছে, স্টারউডের ডেটাবেইজে কেউ প্রবেশ করতে চাচ্ছে বলে আগেই সতর্ক হয়ে যায় প্রতিষ্ঠানটি। পরে প্রতিষ্ঠানটি তা টের পেলে তদন্ত করে দেখতে পায়, অনুমতি নেই এমন কেউ সেখানে প্রবেশ করেছে।প্রতিষ্ঠানটি বলছে ৫০ কোটির বেশি গ্রাহকের তথ্য ওই ডেটাবেইজে ছিল।৩২ কোটি সাত লাখ অতিথিসহ খোয়া গ্রাহকদের খোয়া যাওয়া তথ্যের মধ্যে রয়েছে, নাম, ঠিকানা, ফোন নম্বর, ইমেইল ঠিকানা, পাসপোর্ট নম্বর, অ্যাকাউন্টের তথ্য, জন্ম তারিখ, লিঙ্গ, হোটেলে বুকিং সময়, সেখানে থাকা এবং যাওয়ার তারিখ।এছাড়াও ওই তথ্যের তালিকায় গ্রাহকদের পেমেন্ট কার্ডের তথ্য ছিল। তবে সেগুলো যেহেতু বেশি সুরক্ষিত ছিল তাই তা হ্যাকাররা নিতে পেরেছে কিনা সেটা সম্পর্কে নিশ্চিত কিছু বলতে পারছে না ম্যারিয়ট কর্তৃপক্ষ।
এমন ঘটনার পর কর্তৃপক্ষ এক বিবৃতি দিয়ে, দুঃখ প্রকাশ করেছে।এছাড়াও ইতোমধ্যেই প্রতিষ্ঠানটি ওই দুর্বৃত্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর শরণাপন্ন হয়েছে।যুক্তরাজ্যের ইনফরমেশন কমিশন এক বিবৃতি দিয়ে জানিয়েছে, তারা বিষয়টি নিয়ে অভিযোগ পেয়েছে এবং নিরপেক্ষ তদন্ত করতে ইতোমধ্যে কাজও শুরু করেছে। তথ্য সুত্র: টেকশহর
Post a Comment