সোশ্যাল মিডিয়া ব্যবহার করা ভালো না খারাপ তা নিয়ে হরহামেশাই প্রকাশিত হচ্ছে গবেষণাপত্র।



সোশ্যাল মিডিয়া ব্যবহার করা ভালো না খারাপ তা নিয়ে হরহামেশাই প্রকাশিত হচ্ছে গবেষণাপত্র।কিন্তু কিশোর বয়সীরা এসব গবেষণাকে খুব একটা গুরুত্ব দিচ্ছে না। তাদের কাছে সোশ্যাল মিডিয়ার ইতিবাচক দিকগুলোই বেশ প্রাধান্য পাচ্ছে।পিউ রিসার্চ সেন্টারের এক গবেষণায় সোশ্যাল মিডিয়া ব্যবহারে উপকার পেয়েছেন বলে জানিয়েছে কিশোর কিশোরীরা। গত ৭ মার্চ থেকে ১০ এপ্রিল পর্যন্ত জরিপটি চালানো হয় ১৩ থেকে ১৭ বছর বয়সীদের ওপর। জরিপে তাদের ৮০ শতাংশ জানিয়েছে, সোশ্যাল মিডিয়ার কারণে তারা বন্ধুদের সঙ্গে ‘কানেক্টেড’ থাকার অনুভূতি পান।

দুই তৃতীয়াংশের বেশি জানিয়েছেন, বিভিন্ন ধরণের মানুষের সঙ্গে মিশতে এর জুরি নেই। ৬৬ শতাংশের মতে, গুরুত্বপূর্ণ যে কোনো মানবিক কাজে কিংবা সামাজিক ইস্যুতে মাধ্যমটি তাদেরকে কথা বলার সুযোগ দিয়েছে। অংশগ্রহণকারীদের মধ্যে ৩৭ শতাংশ জানান, এই মাধ্যম ব্যবহার করে বিশ্বাসযোগ্য খবর পাওয়া যায়। সোশ্যাল মিডিয়া তাদেরকে আরও স্বচ্ছ হতে সাহায্য করছে কিনা এমন প্রশ্নের জবাবে ইতিবাচক জবাব দেন বেশির ভাগ কিশোর কিশোরী।তবে এসবের পাশাপাশি নেতিবাচক দিকগুলোও জরিপে উঠে এসেছে। যেমন অন্যদের ‘নাটক’ দেখে হতবুদ্ধি হওয়া, বেশি বেশি লাইক কমেন্ট পড়বে এমন কনটেন্ট পোস্ট করার মানসিক চাপের কথাও উল্লেখ করেছেন অংশগ্রহণকারীরা।বর্তমানে অভিভাবক ও বিশেষজ্ঞরা মাধ্যমটির খারাপ প্রভাব বেশ উদ্বিগ্ন রয়েছেন। তবে জ্ঞান বুদ্ধি হওয়ার পর থেকেই যারা সোশ্যাল মিডিয়ার ব্যবহার দেখছে তাদের কাছে এর গ্রহণযোগ্যতা বেশি থাকাই স্বাভাবিক।তথ্য সুত্র: টেকশহর

Share this:

Post a Comment

 
Copyright © Ak kotha (এক কথা). Designed by OddThemes | Free Blogger Templates