সফটওয়‍্যার ডিজাইনের ধারণা পেল নতুনরা



মাইক্রোসফট ডেভেলপার কনফারেন্সে সফটওয়‍্যার সম্পর্কিত বিভিন্ন ধারণা পেলেন নতুন ডেভেলপাররা।শনিবার রাজধানীর গুলশানে অবস্থিত মাইক্রোসফট বাংলাদেশের কার্যালয়ে এই কনফারেন্সের আয়োজন করা হয়। মাইক্রোসফট টেকনিক‍্যাল কমিনিউটি বাংলাদেশের আয়োজনে সেমিনারে ২৫ জনের অধিক ডেভেলপার অংশগ্রহণ করেন।নতুনরা প্রথমে সফটওয়‍্যার ডিজাইন প্যাটার্ন নিয়ে নানা বিপাকে পড়েন। তাদের সফটওয়‍্যার ডিজাইনের সেসব দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয় সেমিনারে। বিষয়গুলো নতুনদের সামনে তুলে ধরেন নর্ড ক্যাসেলের প্রধান নিবার্হী জহিরুল আলম তাইমুন।
তিনি বলেন, সফটওয়‍্যার তৈরির ক্ষেত্রে ডিজাইনে ২৩টি সাধারণ প‍্যাটার্ন রয়েছে। এর বাইরেও রয়েছে কিছু প‍্যাটার্ন। সেগুলো যত ভালো ডিজাইন করা যাবে, সফটওয়‍্যার ততো বেশি কার্যকর হয়ে উঠবে।এছাড়া সেমিনারের ইন্টেলিজেন্ট ক্লাউড প্ল্যাটফর্ম, এআই এপিআই ও মাইক্রোসফটের নানা টুলস সম্পর্কে ধারণা দেয়া হয়। সেগুলোতে বক্তা হিসেবে ছিলেন লিডসফট বাংলাদেশের সফটওয়‍্যার ডেভেলপার মেহেদী হাসান, ডেভস্কিলের প্রধান নিবার্হী জালাল উদ্দিন, লিডস করপোরেটস লিমিটেডের ডেভেলপার রতন সুন্দর পাল ও  মাইক্রোসফট ফিল্ডের কারিগরি ম্যানেজার নাকিব জুরিস।উল্লেখ‍্য মাইক্রোসফটের লোকাল কমিনিউটি থেকে প্রায়ই বিভিন্ন সেমিনার ও কর্মশালার আয়োজন করা হয়। সেই ধারাবাহিকতায় এই আয়োজন।
তথ্য সুত্র: টেকশহর

Share this:

Post a Comment

 
Copyright © Ak kotha (এক কথা). Designed by OddThemes | Free Blogger Templates