৩ রঙের গ্যালাক্সি ফোন পেল বিজয়ীরা



স্যামসাং ‘মাই গ্যালাক্সি মাই কালার’ নামের একটি ক্যাম্পেইনের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিয়েছে।বৃহস্পতিবার রাজধানীর বসুন্ধরা সিটি’র স্যামসাং শোরুমে বিজয়ীদের হাতে নীল ও গোলাপী রঙের গ্যালাক্সি জে৬ প্লাস, গ্যালাক্সি এ৭ ও গ্যালাক্সি এ৯ তুলে দেওয়া হয়েছে।বিজয়ী আহমেদ আসিফ সামি, ফারাহ নাজ ইসলাম ইফতি ও মিথুন দত্ত, রুদমিলা আক্তার, মোহাম্মদ মেহেদি হাসান ও তাসনিম আহমেদের হাতে ফোনগুলো তুলে দেন অভিনয় শিল্পী মনোজ ও শবনম ফারিয়া।
ক্যাম্পেইনটি শুরু হয় গত ২৩ নভেম্বর থেকে। ফেইসবুকভিত্তিক ক্যাম্পেইনটির আয়োজন করা হয় নতুন তিনটি গ্যালাক্সি ডিভাইসে ব্যবহৃত তিনটি রঙকে কেন্দ্র করে।
তথ্য সুত্র: টেকশহর

Share this:

Post a Comment

 
Copyright © Ak kotha (এক কথা). Designed by OddThemes | Free Blogger Templates