
বছরের সেরা অ্যাপ, গেইম ও সর্বোচ্চ সংখ্যকবার ডাউনলোড করা অ্যাপের তালিকা প্রকাশ করেছে অ্যাপল।টেক জায়ান্টটি প্রতি বছরের মতো ২০১৮ সালের শেষের দিকে এসে বছরজুড়ে ট্রেন্ডিং অ্যাপ ও গেইমের তালিকা করে।অ্যাপ স্টোর ও আইটিউনসের ব্যবহারের ভিত্তিতে সেরা অ্যাপ ও গেইমগুলো নির্বাচন করেছে অ্যাপল। অ্যাপ ট্রেন্ড অব দ্য ইয়ার হয়েছে সেলফ-কেয়ার।
মেডিটেশন অ্যাপটি গত বছর সেরা অ্যাপের খেতাব পেয়েছিল।চলতি বছর গেইম ট্রেন্ড অব দ্য ইয়ার হয়েছে রয়্যাল ব্যাটল-স্টাইল গেইমিং।বছরের সেরা আইফোন অ্যাপ প্রো-ক্রিয়েট পকেট ও গেইম ডোনাট কাউন্টি। আইপ্যাডে অ্যাপ অব দ্য ইয়ার হয়েছে ফ্রগিপিডিয়া ও গেইম অব দ্য ইয়ার হয়েছে গরোগা।ফ্রগপিডিয়া হলো একটি এআর গেইম। এতে ব্যাঙের শরীর ব্যবচ্ছেদ করা যায় অ্যাপল পেন্সিলের মাধ্যমে।চলতি বছর আইওএস প্ল্যাটফর্ম থেকে সবচেয়ে বেশি ডাউনলোড করা অ্যাপের তালিকা প্রকাশ করেছে অ্যাপল। তালিকার শীর্ষে রয়েছে গুগলের ভিডিও অ্যাপ ইউটিউব।
সবচেয়ে বেশি সংখ্যকবার ডাউনলোড করা হয়েছে এটি।তালিকায় এরপরে রয়েছে শীর্ষ যোগাযোগ মাধ্যম ফেইসবুকসহ তাদের মালিকাধীন চার অ্যাপ।ইনস্টাগ্রাম, স্ন্যাপচ্যাট, ম্যাসেঞ্জার ও ফেইসবুক রয়েছে যথাক্রমে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম স্থানে।সবচেয়ে বেশিবার ডাউনলোড করা গেইমগুলো হলো ফোর্টনাইট, হিলিক্স জাম্প, রাইস আপ, পাবজি মোবাইল ও হোল আইও।ডাউনলোড সংখ্যায় এগিয়ে থাকলেও পাবজির সঙ্গে জনপ্রিয়তায় দৌঁড়ে বেশ পিছিয়ে আছে ফোর্টনাইট।সেরা পেইড গেইমগুলো হলো হ্যান্ডস আপ, মাইনক্রাফট, প্ল্যাগ ইনক, ব্লুন্স টিডি ৬ ও পকেট বিল্ড।
পাবলিশার:টেকশহর
Post a Comment