সবাইকে ফ্রি আইফোন ১০আর দিলেন ডিজেনার্স



প্রতিবার ক্রিসমাসের মৌসুমে ১২ দিন ধরে ‘দ্য অ্যালেন ডিজেনার্স শো’তে আসা সব অতিথিকে উপহার দেন অ্যালেন ডিজেনার্স।এবারও দিলেন। তবে যে সে কোনো উপহার নয়। পাক্কা ৭৫০ ডলারের আইফোন ১০ আর। পর্বটিতে অতিথি হিসেবে ছিলেন হলিউড তারকা জুলিয়া রবার্টস।টক শোটির একদম শেষে অ্যালেন ডিজেনার্স ও জুলিয়া রবার্ট আইফোন ১০ আর দিয়ে সেলফি তোলেন।

সেসময় জুলিয়াকে বলতে শোনা যায়, ফোনটি ছয়টি রঙে বাজারে এসেছে এবং এতে সবচেয়ে ভালো ব্যাটারি লাইফ আছে। এরপরই অ্যালেন  ঘোষণা দেন, অনুষ্ঠানে উপস্থিত প্রত্যেকেই একটি আইফোন নিয়ে বাসায় ফিরবেন।এই কথা শুনে দর্শক সারিতে তুমুল করতালি ও চিৎকার শুরু হয়। মঞ্চে রাখা একটি দেখানো হয় সারি সারি আইফোন। পুরো অনুষ্ঠানে শুরু হয় আনন্দ উৎসব।দর্শকদের ফ্রিতে আইফোন দিতে অনুষ্ঠানটির উপস্থাপিকা অ্যালেন অ্যাপলের সঙ্গে চুক্তি করেন। তাই ইউটিউবে পর্বটি আপলোড করে এর ডেসক্রিপশনে লেখা হয়েছে অ্যাপলকে ধন্যবাদ।

অ্যাপল এর আগে অনেক অনুষ্ঠানেই স্পন্সর হিসেবে দায়িত্ব পালন করেছে। কিন্তু এতো বড় পরিসরে ফ্রিতে আইফোন দেওয়ার ঘটনা অ্যাপলের ইতিহাসে এবারই প্রথম।অ্যালেন ডিজেনার্সের অনুষ্ঠানে হলিউড সেলেব্রিটিরা এসে তার সঙ্গে কথা বলেন। ৬০ বছর বয়সী অ্যালেন ডিজেনার্স ২০০৩ সাল থেকে কমেডি টক শোটি উপস্থাপনা করছেন। তিনি হলিউডের বিভিন্ন ছবিতে অভিনয়ের পাশাপাশি কণ্ঠও দিয়েছেন।  অ্যানিমেটেড ছবি ‘ফাইন্ডিং নিমো’ ও ‘ফাইন্ডিং ডরি’তে নিমোর কণ্ঠ দেন ডিজেনার্স।ভিডিও

Share this:

Post a Comment

 
Copyright © Ak kotha (এক কথা). Designed by OddThemes | Free Blogger Templates