সামাজিক মাধ্যমে নজরদারি শুরু



সামাজিক মাধ্যমে নজরদারি শুরু করেছে নির্বাচন কমিশন।নির্বাচনের আগে কেউ যেন সামাজিক মাধ্যমে অপপ্রচার চালাতে না পারে এবং মাধ্যমটির অপব্যবহার করতে না পারে সে জন্যই এমন ব্যবস্থা বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সচিব হেলালুদ্দীন আহমেদ।রোববার ইসি সচিব বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন, পুলিশ, গোয়েন্দা সংস্থা, র‍্যাব, সংশ্লিষ্ট সংস্থাসহ আরও কয়েকটি বিভাগের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে এমন কথা জানিয়েছেন।হেলালুদ্দীন আহমেদ বলেন, প্রশাসন ইতিমধ্যে ২৪ ঘণ্টা সামাজিক মাধ্যম তদারকি শুরু করেছে। আমরাও আগামীকাল থেকে মনিটরিং করব। এ জন্য আইসিটি কর্মকর্তাদের সমন্বয়ে একটি নিজস্ব তদারকি দল করা হবে। এরাও প্রসাশনের পাশাপাশি কাজ করবে। এমনকি গোয়েন্দা সংস্থাগুলোও নজরদারি করবে।

নির্বাচনকে সামনে রেখে সামাজিক মাধ্যমগুলোর অপপ্রচার রোধ এবং এর অপব্যবহার বন্ধে নরজদারি করা হতে পারে বলে অনেক আগেই জানিয়েছিল ইসি। রোববার মনোনয়নপত্র বাছাই করেছে নির্বাচন কমিশন।ইসি সচিব বলেন, সামাজিক মাধ্যমকে ব্যবহার করে কেউ যেন কোন অপপ্রচার করতে না পারে এজন্য এটি নজরদারি শুরু হয়েছে। কেউ কোন প্রপাগান্ডা চালাতে যাতে না পারে সে ব্যবস্থা নেওয়া হয়েছে।নির্বাচনকে সামনে রেখে কেউ যাতে মিথ্যা-ভুয়া সংবাদ ছড়াতে না পারে সে দিকে নজর রাখছে ইসি। জাতীয় ও আন্তর্জাতিকভাবে কেউ যেন ভুয়া খবর না করে। কেউ করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও জানান ইসি সচিব।এসব নজরদারির ক্ষেত্রে ইসির পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীও নজর রাখবে বলে জানান হেলালুদ্দীন আহমেদ। তথ্য সুত্র: টেকশহর

Share this:

Post a Comment

 
Copyright © Ak kotha (এক কথা). Designed by OddThemes | Free Blogger Templates