সাংবাদিকদের কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার শেখাবে গুগল



প্রতিটি ক্ষেত্রেই বাড়ছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর ব্যবহার। শুধু পিছিয়ে আছেন সাংবাদিকরা। তাই সংবাদ পরিবেশনায় এআই প্রযুক্তিকে আরও কার্যকরভাবে ব্যবহারের উদ্যোগ নিয়েছে গুগল।আন্তর্জাতিকভাবে সাংবাদিকতা নিয়ে কাজ করা লন্ডন স্কুল অব ইকোনমিকস অ্যান্ড পলিটিক্যাল সায়েন্সের সঙ্গে যৌথভাবে ‘জার্নালিজম এআই’ নামে প্রকল্প শুরুর ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।প্রকল্পটি গুগল নিউজ ইনিশিয়েটিভের অংশ। এর লক্ষ্য সাংবাদিকতায় এআই প্রযুক্তির ব্যবহার নিয়ে গবেষণা ও এ বিষয়ে সাংবাদিকদের প্রশিক্ষণ দেওয়া।শুক্রবার বিবৃতিতে গুগল জানায়, বিশ্বের কোন গণমাধ্যম কিভাবে এআই প্রযুক্তি ব্যবহার করছে তার জরিপ আগামী বছর প্রকাশ করা হবে। একইসঙ্গে প্রযুক্তিটি ব্যবহার করে ভবিষ্যতে কিভাবে লাভবান হওয়া যায় সে সম্পর্কেও বলা হবে।গুগল নিউজ ল্যাবের অংশীদারিত্ব ও প্রশিক্ষণ বিভাগের প্রধান ম্যাট কুকি বলেন, আমরা নিউজরুম ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সমন্বয়ে এআই ব্যবহারের হ্যান্ডবুক তৈরি করতে চাই। যা অনলাইনে বিনামমূল্যে পাওয়া যাবে।তিনি আরও বলেন, হ্যান্ডবুকটির মাধ্যমে বিশ্বব্যাপী নিউজরুমে সাংবাদিকরা কিভাবে এআই প্রযুক্তি ব্যবহার করতে পারবেন তার প্রশিক্ষণ দেওয়া যাবে।
তথ্য সুত্র: টেকশহর

Share this:

Post a Comment

 
Copyright © Ak kotha (এক কথা). Designed by OddThemes | Free Blogger Templates