বাংলাদেশিরা বেশি খুঁজেছেন কলিন্দাকে



ব্যবহারকারীরা কী নিয়ে সবচেয়ে বেশি প্রশ্ন করেছেন প্রতিবছর তার তালিকা প্রকাশ করে গুগল। এবারও তার ব্যতিক্রম হয়নি।প্রতিটি দেশ অনুযায়ী সার্চ করার বিষয় বস্তুগুলো আলাদা। তবে বাংলাদেশ, ভারত ও পাকিস্তানে সবচেয়ে বেশি বার খোঁজ করা বিষয়ের শীর্ষে রয়েছে খেলা।যুক্তরাষ্ট্রেও ওয়ার্ল্ড কাপ নিয়েই বেশি প্রশ্ন করেছেন গুগল ব্যবহারকারীরা।

ভারতে ফিফা ওয়ার্ল্ড কাপ রয়েছে প্রথম স্থানে। বাংলাদেশ ও পাকিস্তানে ক্রিকেট রয়েছে শীর্ষে।বাংলাদেশি ব্যবহারকারীদের সার্চ নিয়ে তিনটি বিভাগের তালিকা প্রকাশ করেছে গুগল। বিভাগগুলো হলো সার্চেস, পিপল ও মুভিজ।

দেশের সার্চেজ বিভাগে প্রথম স্থানে রয়েছে ক্রিকবাজ। দ্বিতীয় স্থানে আছে ওয়ার্ল্ড কাপ। তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে এসএসসি ও এইচএসসি পরীক্ষার রেজাল্ট। পঞ্চম, ষষ্ঠ, সপ্তম ও অষ্টম স্থানে যথাক্রমে রয়েছে লাইভ ফুটবল, আইপিএল, এশিয়া কাপ ও বাংলাদেশ ভার্সেস জিম্বাবুয়ে ক্রিকেট খেলা। নবম ও দশম স্থানে আছে ৪এক্স ব্রিউরি ব্রিসবেন ও বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়ার ক্রিকেট খেলা।পিপল বিভাগে সবচেয়ে বেশি বার খোঁজা হয়েছে ক্রোয়েশিয়ার প্রেসিডেন্ট কলিন্দা গ্রাবার-কিতারোভিচ, মালায়লাম অভিনেত্রী প্রিয়া প্রকাশ ওয়ারিয়ার ও ব্রিটিশ রাজবধূ মেগান মার্কেলকে।

এই তালিকায় আরও রয়েছে ফ্রান্সের ফুটবলার এমবাপ্পে, গায়ক নিক জোনাস, খালেদা জিয়া ও হিরো আলোমের নাম।এছাড়া, শীর্ষ ১০ এ রয়েছে দুই পর্ণ তারকা মিয়া খলিফা, সানি লিয়ন ও মিয়া মালকোভার নাম।মুভিজ বিভাগে অ্যাভেঞ্জারস ইনফিনিটি ওয়ার বাদে শীর্ষ ৫ এর বাকি ছবিগুলো বলিউডের। ছবিগুলো হলো থাগস অব হিন্দুস্তান, টাইগার জিন্দা হ্যা, রেস ৩ ও বাগি ২। এছাড়াও, শীর্ষ ১০ এ রয়েছে ব্ল্যাক প্যান্থার, সঞ্জু, দ্য নান, হেইট স্টোরি ৪ ও ভেনম মুভির নাম।
তথ্য সুত্র: টেকশহর

Share this:

Post a Comment

 
Copyright © Ak kotha (এক কথা). Designed by OddThemes | Free Blogger Templates