
সারা বছর ফেইসবুকে আমরা কী কী পোস্ট করেছি তা হয়তো মনে রাখা সম্ভব না।কিন্তু নতুন বছরের আগেই বিদায়ী বছরে ব্যবহারকারীদের জন্য কোন পোস্টগুলো বিশেষ ছিলো তা মনে করিয়ে দিতে প্রতিবছর সবাইকে একটি করে ভিডিও উপহার দেয় ফেইসবুক।এবারও বছরজুড়ে পোস্ট করা ছবিগুলো নিয়ে ভিডিও তৈরি করেছে সোশ্যাল মিডিয়া জায়ান্টটি। সেই ভিডিওগুলোই নিউজ ফিডে শেয়ার করছেন ব্যবহারকারীরা।ভিডিওর শুরুতেই দেখা যাচ্ছে ব্যবহারকারীরা নাম লেখা একটি বই, যার প্রতি পাতায় রয়েছে সর্বাধিক লাইক পাওয়া কিছু ছবি।
যারা ছবিতে সব চেয়ে বেশি লাইক কমেন্ট করেন তাদের ছবিও ভিডিওতে স্থান পেয়েছে। ছবির তোলার জায়গা ভেদে ব্যাকগ্রাউন্ড থিম যুক্ত করেছে ফেইসবুক। যেমন সমুদ্রের পারে ছবি তুললে জাহাজ ও সৈকত যাচ্ছে। প্রায় এক মিনিটের ভিডিওটিতে ব্যাকগ্রাউন্ড মিউজিকও জুড়ে দেওয়া হয়েছে। ভিডিওটির শেষে লেখা রয়েছে কখনো কখনো পেছনে ফিরে তাকালে আমরা বুঝতে পারি কোন বিষয়গুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।প্রিয় মুহূর্তগুলোকে মনে করিয়ে দেওয়ায় অনেকেই ফেইসবুকের দেওয়া ভিডিওটি নিজেদের প্রোফাইলে শেয়ার করেছেন। এতে ভাইরাল হয়ে গেছে ফেইসুবকের বাছাই করা পোস্ট সম্বলিত ভিডিওটি।
তথ্য সুত্র: টেকশহর
Post a Comment