
জনপ্রিয়তার অভাবে ধুকতে থাকা ম্যাসেজিং সেবা গুগল হ্যাংআউটস শেষ পর্যন্ত বন্ধ হয়ে যাচ্ছে।একসঙ্গে অবশ্য হ্যাংআউটসের সব সেবা বন্ধ হচ্ছে না। কর্মক্ষেত্রে যোগাযোগের মাধ্যম জি স্যুটের হ্যাংআউটস চ্যাট ও ভিডিও কনফারেন্সিং প্ল্যাটফর্ম হ্যাংআউটস মিট চালু থাকবে।গুগল এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে এখন পর্যন্ত কিছু জানায়নি। তবে কয়েকজন গুগল কর্মীর বরাত দিয়ে সংবাদ মাধ্যম নাইনটুগুগল জানিয়েছে, ২০২০ সালে সেবাটি বন্ধ করে দেওয়া হবে।জিচ্যাটের বিকল্প হিসেবে ২০১৩ সালে হ্যাংআউটস চালু করে গুগল। মন জয় করতে না পারায় ধীরে ধীরে এর ব্যবহারকারীর সংখ্যা কমতে থাকে। এক বছর আগেই অ্যাপটির আপডেট পাঠানো বন্ধ করে দেয় টেক জায়ান্টটি।গত এপ্রিলে অ্যান্ড্রয়েড ম্যাসেজেসে নতুন রিচ কমিউনিকেশন সার্ভিস (আরসিএস) ফিচার যুক্ত করার ঘোষণা দেয় সার্চ ইঞ্জিন জায়ান্টটি। তখন ম্যাসেজিং সেবা বন্ধেরও ইঙ্গিত দেয়। তাই সেবাটি যে অচিরে বন্ধ হয়ে যাবে তা অনেকেই অনুমান করছিলেন।এ ছাড়া চলতি বছরের অক্টোবরে সোশ্যাল নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম গুগল প্লাস বন্ধ করে দেওয়া হয়।ফেইসবুককে টেক্কা দিতে গুগল প্লাস উন্মোচন করা হয় ২০১১ সালে। কিন্তু খুব কম সংখ্যক ব্যবহারকারী এ মাধ্যম ব্যবহার করতেন।গুগল জানিয়েছে, ৯০ শতাংশ ব্যবহারকারী সোশ্যাল নেটওয়ার্কটিতে ৫ সেকেন্ডেরও কম সময় ধরে অবস্থান করতেন।গুগল প্লাস বন্ধ হলেও ব্যবসায়িক উদ্দেশ্যে ব্যবহৃত প্রাইভেট গুগল প্লাস প্ল্যাটফর্মটি বন্ধ করা হবে না বলে জানায় গুগল। তথ্য সুত্র: টেকশহর
Post a Comment