
নেশা ছিল জুয়া খেলার। তাই ক্যাসিনোতে হরহামেশাই দেখা মিলতো তার। কিন্তু সেই জুয়া খেলেই যে কোম্পানিকে দেউলিয়া করে দেবেন এমনটা নিজেই হয়তো কখনো ভাবেননি লিউ লিরন।নিজে কখনো এমন চিন্তা না করলেও তেমন পরিস্থিতির মুখেই পড়তে হয়েছে চীনা মোবাইল কোম্পানি জিওনি’কে। চেয়ারম্যান লিউ লিরনের সেই ক্যাসিনোতে যাবার খেসারত দিতে হচ্ছে পুরো কোম্পানির দেউলিয়া হয়ে।চীনের এক সংবাদ মাধ্যম জানিয়েছে, চেয়ারম্যান লিউ জুয়া খেলে অন্তত ১৪ কোটি ৪০ লাখ মার্কিন ডলার হেরেছে। যার ফল, জিওনি মোবাইল কোম্পানি এখন দেউলিয়া হতে চলেছে।অবশ্য জিওনি দেউলিয়া হয়ে যাচ্ছে এমন খবর প্রতিষ্ঠানটির কেউ দেয়নি। তবে অনেক কর্মকর্তা বিষয়টি ইতোমধ্যেই জেনে গেছেন বলেও জানিয়েছে ওই সংবাদ মাধ্যম।
স্পেনের ক্যাসিনোতে তিনি অন্তত ১৪০ কোটি মার্কিন ডলার জুয়া খেলে হেরেছেন এমন খবর প্রকাশ পেলেও তার সত্য মিথ্যা কেউ যাচাই করতে পারেনি।তবে অ্যান্ড্রয়েড অথরিটি বলছে, জুয়া খেলে চেয়ারম্যান লিউ ১৪ কোটি ৪০ লাখ ডলার হেরেছেন।কোম্পানিটি তাদের সাপ্লাইয়ারদের অর্থ পরিশোধ করতে পারছে না। তাই অন্তত ২০টি সাপ্লাইয়ার প্রতিষ্ঠানটি কোম্পানিটির দেউলিয়ার আবেদন করেছে।লিউ অবশ্য দাবি করছেন, তিনি জিওনির কোন অর্থ জুয়া খেলায় ব্যবহার করেননি। বরং কোম্পানি থেকে তিনি টাকাগুলো ধার করেছেন।জিওনি চীন ছাড়াও ভারতে খুব ভালো অবস্থানই তৈরি করেছিল।
কিন্তু গত এক-দু বছর থেকে জিওনির বাজার খুব একটা ভালো যাচ্ছে না। ভারতের বাজারে সম্প্রতি অবশ্য কয়েকটি ফোনও উন্মোচন করেছে জিওনি।মূলত ২৫ হাজারের মধ্যে জিওনি বেশিরভাগ মোবাইল আনে।জিওনি আসলেই কি দেউলিয়া হয়ে যাচ্ছে কিনা এটা জানতে কিছুদিন অপেক্ষা করতে হবে। তথ্য সুত্র: টেকশহর
Post a Comment