জেনফোন ৫ সিরিজে অ্যান্ড্রয়েড পাই জানুয়ারিতে



তাইওয়ানিজ প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান আসুস তাদের জেনফোন ৫ সিরিজে অ্যান্ড্রয়েড ৯.০ পাই আপডেট দেবার কথা ঘোষণা করেছে।আপডেটটি একটি স্বয়ংক্রিয়ভাবে ফার্মওয়্যার ওভার দ্য এয়ারের মাধ্যমে জানুয়ারির শেষ দিকে পাবেন ব্যবহারকারীরা। প্রতিষ্ঠানটি বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি জানিয়েছে।নতুন অপারেটিং সিস্টেম আপডেটটি আসুসের জেনফোন ৫জেড মডেলেও পাওয়া যাবে বলে জানিয়েছে আসুস।আপডেটটি ডাউনলোড করতে হলে ব্যবহারকারীদের ফোনের স্ট্যাটাস বার থেকে নোটিফিকেশন অন করে রাখতে হবে। তবে কেউ যদি এই আপডেটের নোটিফিকেশন না পান তবে তাকে ম্যানুয়ালি এটি চেক করে নিতে হবে। এজন্য তাকে সেটিংস অপশনে গিয়ে সিস্টেম এবং তারপর সিস্টেম আপডেট মেন্যু পাথ থেকে সেট করে নিতে হবে।

সম্প্রতি বাজারে আসা আসুস জেনফোন ৫জেড বেশ শক্তিশালী প্রসেসরের ফোন। এতে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন ৮৪৫ চিপসেট।ফোনটিতে রয়েছে ৬ জিবি র‍্যাম ও ৬৪ জিবি ইন্টারনাল মেমোরি। এছাড়াও, এটি ৮ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি রম সংস্করণে বাজারে ছাড়া হয়েছে।আইফোন ১০ এর মতো খাঁজকাটা ৬ দশমিক ২ ইঞ্চি সুপার আইপিএস এলসিডি ডিসপ্লে ব্যবহার করেছে আসুস, যার রেজুলেশন ২২৪৬ x ১০৮০ পিক্সেল আর অনুপাত ১৯:৯। ফলে আসুস জেনফোন ৫জেড এর ডিসপ্লে বাজারে থাকা সব ফোনের চেয়ে বেশ কিছুটা লম্বা।ডুয়েল ব্যাক ক্যামেরায় রয়েছে ১২ ও ৮ মেগাপিক্সেল। মূল ক্যামেরার অ্যাপার্চার এফ/১.৮, রয়েছে অপটিক্যাল স্ট্যাবিলাইজেশন। সামনে রয়েছে ৮ মেগাপিক্সেল ক্যামেরা। তথ্য সুত্র: টেকশহর

Share this:

Post a Comment

 
Copyright © Ak kotha (এক কথা). Designed by OddThemes | Free Blogger Templates