
অন্তত ৫ লাখ অ্যান্ড্রয়েড ব্যবহারকারী না বুঝেই গুগল প্লে স্টোর থেকে রেসিং গেইমের আড়ালে থাকা ম্যালওয়্যার ডাউনলোড করেছেন। ১৩ টি গেইমসে ছদ্মবেশে থাকা ম্যালওয়্যারগুলো শনাক্ত করেছেন ইএসইটির নিরাপত্তা গবেষক লুকাস স্টিফাংকো।গেইমগুলো প্লে স্টোর থেকে সরানোর আগে অন্তত ৫ লাখ ৮০ হাজার বার ডাউনলোড করা হয়েছে। এসব গেইমগুলোর মধ্যে আছে লাক্সারি কার ড্রাইভিং, মটোক্রস, ফায়ার ট্রাক। প্রতিটি গেইমে গ্রাফিক্স একই ধরনের। গেইমের রিভিউ সেকশনে অনেক ব্যবহারকারীই এগুলোকে ভাইরাস বলে উল্লেখ করেন।

গবেষক লুকাস স্টিফাংকো জানিয়েছেন, গেইমগুলো ওপেন করলে প্রতিবারই সেগুলো অতিরিক্ত একটি এপিকে ডাউনলোড করতে বলে ব্যবহারকারীকে। ডাউনলোডের পারমিশন দিলে তা বিজ্ঞাপন দেখায়। বিজ্ঞাপনের উপরে ক্লিক করলেই হ্যাকাররা টাকা পেতে শুরু করে। ছদ্মবেশী গেইমগুলোর ডেভেলপার হিসেবে নাম রয়েছে লুইজ ও পিন্টো নামে এক ব্যক্তির।ভুক্তভোগীরা জানিয়েছেন, গেইমগুলো নামানোর পর থেকে তাদের ডিভাইসের গতি অনেক কমে গেছে।এ বিষয়ে গুগলের মুখপাত্র জানিয়েছেন, যে গবেষক এ ব্যাপারে আমাদেরকে জানিয়েছে গুগল প্লে স্টোর নিরাপদ রেখেছেন তাকে আমরা সাধুবাদ জানাচ্ছি। আমাদের নীতিমালা লঙ্ঘন করায় গেইমগুলো প্লে স্টোর থেকে সরিয়ে ফেলা হয়েছে।
Post a Comment