অ্যান্ড্রয়েড ব্যবহারে কেউ বাধ্য নয় : জাকারবার্গ



ফেইসবুকের কর্মকর্তাদের অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারে বাধ্য করার অভিযোগ ভিত্তিহীন বলেছেন মার্ক জাকারবার্গ।অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুক জাকারবার্গ ও তার প্রতিষ্ঠানের বিরুদ্ধে যে অভিযোগ এনেছেন তার সত্যতা নেই বলেও দাবি করা হয়েছে ফেইসবুকের এক বিবৃতিতে।বৃহস্পতিবার দেওয়া ওই বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে, সংবাদ মাধ্যম নিউইয়র্ক টাইমস টিম কুককে উদ্ধৃত করে যে অভিযোগ এনেছে তা সঠিক নয়। ফেইসবুকের কোন কর্মীকে অ্যান্ড্রয়েড ব্যবহারে বাধ্য করা হয় না। তবে এটা ঠিক জনপ্রিয়তার দিক থেকে অ্যান্ড্রয়েড এখনো এগিয়ে।

ফেইসবুকের সিইও মার্ক জাকারবার্গকে উদ্ধৃত করে বিবৃতিতে বলা হয়, কর্মীরা যে কোন প্লাটফর্মই ব্যবহার করতে পারেন। তাতে আমাদের হস্তক্ষেপ করার কোন অধিকার নেই।প্রতিষ্ঠানটি জানায়, টিম কুক বরাবরই আমাদের ব্যবসার মডেল নিয়ে সমালোচনা করেন। সেটা জাকারবার্গও সাদরেই গ্রহণ করেন। সেখানে কোন কর্মীকে জোর করে অ্যান্ড্রয়েড ব্যবহার করাতে বাধ্য করা হবে এমন কোন প্রশ্নই ওঠে না।জায়ান্টটি বলছে, আমরা কখনো কাউকে কোন নির্দিষ্ট অপারেটিং সিস্টেম ব্যবহার করতে বাধ্য করিনি।

তবে এটা ঠিক আমরা কর্মীদের সবচেয়ে জনপ্রিয় প্লাটফর্ম হিসেবে অ্যান্ড্রয়েড ব্যবহারে উদ্ধুদ্ধ করেছি।অনেকেই অ্যাপল সিইও টিম কুকের প্রতি জাকারবার্গের ব্যক্তিগত ক্ষোভ রয়েছে তাই আইওএস ছেড়ে অ্যান্ড্রয়েডে আসতে বাধ্য করেছে এমন ধারণাকেও উড়িয়ে দিয়েছে ওই বিবৃতি।এর আগে গত মার্চে দেওয়া এক সাক্ষাৎকারে কুক বলেন, ফেইসবুক আপনাদের ব্যক্তিগত জীবন নিয়ে ব্যবসা করছে। জাকারবার্গের জায়গায় থাকলে তিনি কীভাবে ক্যামব্রিজ অ্যানালিটিকা স্ক্যান্ডেলটি সামাল দিতেন সে কথাও জানান। তিনি বলেন, ‘আমি কখনো এমন পরিস্থিতিতে পড়তাম না।’একই সাক্ষাৎকারে বিজ্ঞাপন থেকে আয় করা কোম্পানিগুলো নিয়ন্ত্রণে কঠোর প্রাইভেসি নীতিমালা তৈরির ‌আহবানও জানান কুক।এসব বক্তব্য প্রকাশিত হওয়ার পর সংবাদ মাধ্যম রিকোডকে দেওয়া এক সাক্ষাৎকারে জাকারবার্গ বলেন, খুব বেশি চিন্তা না করেই মন্তব্যটি করা হয়েছে।
তথ্য সুত্র: টেকশহর

Share this:

Post a Comment

 
Copyright © Ak kotha (এক কথা). Designed by OddThemes | Free Blogger Templates