৬৮ বছর বয়সী তবু তিনি সাইবার নিরাপত্তামন্ত্রী



প্রযুক্তির ছোঁয়ায় পাল্টে যাচ্ছে বিশ্ব। জাপানও তার বাইরে নয়। কিন্তু দেশটির সাইবার নিরাপত্তামন্ত্রীর কথায় হতবাক হতে হয়েছে সবাইকে। তিনি নাকি জীবনে কোনোদিন কম্পিউটারই ব্যবহার করেননি! আইনপ্রণেতাদের কমিটিতে বিষয়টি জানিয়ে স্বীকারোক্তিও দিয়েছেন ৬৮ বছর বয়সী মন্ত্রী ইয়োশিতাকা সাকুরাদা।

প্রসঙ্গটি নিয়ে জাপানজুড়ে শুরু হয়েছে সমালোচনা। গত মাসে সাইবার নিরাপত্তামন্ত্রীর দায়িত্ব পান সাকুরাদা। ২০২০ সালে টোকিওতে হতে যাওয়া অলিম্পিক গেইমসে সাইবার প্রতিরক্ষা প্রস্তুতি পর্যবেক্ষণও তার দায়িত্বের মধ্যে রয়েছে। বিরোধীদল ডেমোক্রেটিক পার্টির মাসাতো ইমাইয়ের প্রশ্নে কম্পিউটার ব্যবহার না করার বিষয়ে স্বীকারোক্তি দেন সাকুরাদা। কম্পিউটার ব্যবহার না করার কথা উল্লেখ করে তিনি বলেন, বয়স ২৫ ও স্বনির্ভর হওয়ার পর থেকে কর্মী আর সচিবদের নির্দেশনা দিয়ে আসছি। মাসাতো ইমাই বলেন, অবিশ্বাস্য লাগছে, কারণ সাইবার নিরাপত্তার দায়িত্বে আছেন অথচ তিনি কখনও কম্পিউটার ব্যবহার করেননি। এরপরই সাকুরাদা দাবি করেন, অন্য কর্মকর্তাদের প্রয়োজনীয় অভিজ্ঞতা আছে। তিনিও আত্মবিশ্বাসী, কম্পিউটার ব্যবহার না করায় কোনো সমস্যা হবে না।

Share this:

Post a Comment

 
Copyright © Ak kotha (এক কথা). Designed by OddThemes | Free Blogger Templates